নিজস্ব প্রতিবেদক। ১৩ জুন ২০২৬ ০৪:৪৬ পি.এম
শ্রীমঙ্গলের সময়
সংখ্যালঘু সম্প্রদায়ের তথ্যভিত্তিক, নিরাপদ ও সমঅধিকারভিত্তিক নির্বাচনী অংশগ্রহণ নিশ্চিত এবং বিদ্যমান সুযোগসমূহ আরও শক্তিশালী করার লক্ষ্যে শ্রীমঙ্গলে প্রেস ব্রিফিং করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপসা।
শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ১০টায় শ্রীমঙ্গল শহরের রিজিক রেস্টুরেন্টের কনফারেন্স রুমে আয়োজিত এ প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেন রূপসার নির্বাহী পরিচালক হিরন্ময় মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন কমিউনিকেশন অফিসার রবিউল শিকদার, প্রোগ্রাম অফিসার মোসাম্মৎ খাদিজা খাতুন, প্রোগ্রাম অফিসার পূজারিণী বিশ্বাস, অফিস অ্যাসিস্ট্যান্ট খাদিজা আক্তার কেয়াসহ সংগঠনের অন্যান্য কর্মকর্তারা।
লিখিত বক্তব্যে হিরন্ময় মন্ডল বলেন, রূপসার নির্বাচনী পর্যবেক্ষণ অনুযায়ী সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরা ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করতে সক্ষম হলেও তথ্যভিত্তিক অংশগ্রহণ, রাজনৈতিক প্রতিনিধিত্ব এবং নিরাপদ নির্বাচনী সম্পৃক্ততার ক্ষেত্রে এখনও উল্লেখযোগ্য চ্যালেঞ্জ বিদ্যমান।
তিনি জানান, ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন এবং ইউরোপীয় পার্টনারশিপ ফর ডেমোক্রেসি (EPD)-এর সহযোগিতায় পরিচালিত ‘সিভিক রাইটস অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন অবজারভেশন’ উদ্যোগের আওতায় রূপসা দেশের ২৫টি সংসদীয় আসনের ৫০৯টি ভোটকেন্দ্রে ২০০ জন প্রশিক্ষিত নাগরিক পর্যবেক্ষক মোতায়েন করে। পর্যবেক্ষণ কার্যক্রমে নির্বাচন-পূর্ব, নির্বাচনকালীন এবং নির্বাচন-পরবর্তী সময়ে সংখ্যালঘু জনগোষ্ঠীর অংশগ্রহণ, প্রতিনিধিত্ব ও নিরাপত্তা মূল্যায়ন করা হয়।
পর্যবেক্ষণে দেখা যায়, অধিকাংশ ভোটকেন্দ্র সময়মতো চালু হয়েছে, প্রয়োজনীয় নির্বাচনী সামগ্রী যথাযথভাবে সরবরাহ করা হয়েছে এবং ভোটাররা নির্বিঘ্নে ভোট প্রদান করতে পেরেছেন। তবে প্রশাসনিক সাফল্যের পাশাপাশি সংখ্যালঘু জনগোষ্ঠীর ক্ষেত্রে আনুষ্ঠানিক অংশগ্রহণ ও প্রকৃত গণতান্ত্রিক অন্তর্ভুক্তির মধ্যে একটি স্পষ্ট ব্যবধান রয়ে গেছে।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে গণভোট সম্পর্কে তথ্যভিত্তিক অংশগ্রহণের ঘাটতি অন্যতম প্রধান উদ্বেগ হিসেবে চিহ্নিত হয়েছে। অনেক ভোটার জানিয়েছেন, ভোটকেন্দ্রে গিয়ে তারা প্রথমবারের মতো গণভোট সম্পর্কিত তথ্য জানতে পেরেছেন, যা নাগরিক শিক্ষা ও সচেতনতা কার্যক্রমের সীমাবদ্ধতাকে নির্দেশ করে।
এছাড়া রাজনৈতিক নেতৃত্ব ও নির্বাচনী প্রার্থিতায় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্বও তুলনামূলকভাবে কম বলে পর্যবেক্ষণে উঠে এসেছে। ২৯৯টি আসনে মোট ৭৯ জন সংখ্যালঘু প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, যার মধ্যে মাত্র ৪ জন নির্বাচিত হন। নির্বাচিত চারজনই একই রাজনৈতিক দলের প্রার্থী ছিলেন। সংখ্যালঘু নারী প্রার্থীর সংখ্যা ছিল মাত্র ১০ জন।
রূপসার পর্যবেক্ষণ প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, রাজনৈতিক দলগুলোর মনোনয়ন প্রক্রিয়ায় সংখ্যালঘু প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য কার্যকর আইনগত বা নীতিগত কাঠামোর অভাব রয়েছে। ফলে ভোটার হিসেবে সক্রিয় অংশগ্রহণ করলেও অনেক সংখ্যালঘু নাগরিক নিজেদের রাজনৈতিকভাবে প্রান্তিক মনে করেন।
নিরাপত্তা পরিস্থিতি তুলনামূলকভাবে স্থিতিশীল থাকলেও পর্যবেক্ষণকৃত প্রায় ১১ দশমিক ৬ শতাংশ ভোটকেন্দ্রে হয়রানি, চাপ প্রয়োগ কিংবা ভোটার চলাচলে বাধার অভিযোগ পাওয়া গেছে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের কিছু এলাকায় নির্বাচন-পরবর্তী প্রতিশোধের আশঙ্কায় স্থানীয় জনগণের মধ্যে রাজনৈতিক কর্মকাণ্ডে প্রকাশ্যে অংশগ্রহণে অনীহা লক্ষ্য করা গেছে।
প্রতিবেদনের আলোকে রূপসা নির্বাচন কমিশন, রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতি ছয়টি সুপারিশ তুলে ধরে। এর মধ্যে রয়েছে সংখ্যালঘু অন্তর্ভুক্তি কৌশল প্রণয়ন, বহু-ভাষাভিত্তিক ভোটার শিক্ষা, প্রান্তিক এলাকায় ভোটকেন্দ্রের প্রবেশগম্যতা বৃদ্ধি, সংখ্যালঘু ও নারী প্রার্থীদের মনোনয়ন উৎসাহিত করা, কার্যকর অভিযোগ ও প্রতিকার ব্যবস্থা নিশ্চিত করা এবং নির্বাচন-পরবর্তী নাগরিক সম্পৃক্ততা জোরদার করা।
রূপসা দাবি করে, তাদের এ পর্যবেক্ষণ কার্যক্রম সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষভাবে পরিচালিত হয়েছে এবং কোনো রাজনৈতিক দল বা প্রার্থীর সঙ্গে এর কোনো সম্পৃক্ততা নেই। সংগঠনটির মতে, বাংলাদেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে সংখ্যালঘু সম্প্রদায়ের সমান, নিরাপদ ও অর্থবহ রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
প্রেস ব্রিফিংয়ে বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন ইংরেজি দৈনিক দ্য ফিনান্সিয়াল পোস্ট-এর বিশেষ প্রতিনিধি ও আরপি নিউজের সম্পাদক কমরেড সৈয়দ আমিরুজ্জামান, সিনিয়র সাংবাদিক ইসমাইল মাহমুদ, দৈনিক প্রথম আলো-এর প্রতিনিধি শিমুল তরফদার, দৈনিক কালের কণ্ঠ-এর মাল্টিমিডিয়া প্রতিনিধি মো. আলামিন, সাপ্তাহিক দুর্বার সংবাদ-এর প্রতিনিধি নীরনেপুর তুলসী প্রসাদসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
মানসম্মত মজুরী বৃদ্ধির দাবীতে শ্রীমঙ্গলে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন
মৌলভীবাজার সাধুহাটি ফজলুল হাসান ইসলামিক একাডেমিতে মেধা প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত
জাঁকজমকপূর্ণ আয়োজনে মৌলভীবাজারে ‘দ্যা ক্যাম্পাস ভিউ’-এর বর্ষপূর্তি পালিত
৯৯৯-এ কলের পর হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ পর্যটককে নিরাপদে উদ্ধার
ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধিদলের হেক্সাস মৌলভীবাজার সফর, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
শ্রীমঙ্গলে মোহাজেরাবাদ গ্রামবাসীর উদ্যোগে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
ভুরভুরিয়া ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন: হাতেনাতে আটক, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড
আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা
মৌলভীবাজারে ফেক ফেসবুক আইডির দৌরাত্ম্য, অপপ্রচার বন্ধে কার্যকর উদ্যোগের দাবি
মৌলভীবাজারে শাহ্জালাল ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি ও ‘ট্রি প্লান্টেশন কর্নার’ উদ্বোধন
আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে সম্মাননা পেলেন মুহাম্মদ রুয়েল খান আশরাফুল
শ্রীমঙ্গলে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত
ধলাই নদী থেকে ঝুঁকিপূর্ণ স্থানে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন, নদীভাঙন রোধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা
শ্রীমঙ্গলে শিশু ধর্ষণের অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
শ্রীমঙ্গলে পর্যটন উন্নয়নে প্রশাসন-উদ্যোক্তাদের সমন্বয় সভা....
রাজনগরে স্ত্রী হত্যা: উঠান থেকে মরদেহ উদ্ধার, আটক ২
শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত..
সংখ্যালঘুদের অন্তর্ভুক্তিমূলক নির্বাচনী অংশগ্রহণ নিশ্চিতে শ্রীমঙ্গলে রূপসার প্রেস ব্রিফিং..
কমলগঞ্জে ব্র্যাকের উদ্যোগে স্বপ্নসারথিদের আয়বৃদ্ধিমূলক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত...
কমলগঞ্জে ‘কমলকুঁড়ি’র ১৬ বছরে পদার্পণ উদযাপন...
মৌলভীবাজারে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন ।
সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভায় শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাব সভাপতির তিন প্রস্তাব
কমলগঞ্জে কিশোরীদের জীবনদক্ষতা সেশন পরিদর্শন করলেন ইউএনও
বিএনপি নেতা আলতাফুর রহমানকে দল থেকে অব্যাহতি
শ্রীমঙ্গলে শত বছরের বসতভিটা বিক্রির অভিযোগে হিন্দু পরিবারের সংবাদ সম্মেলন
হলি সিলেট'পত্রিকার নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খারিজের আহবান
বিশ্ব স্বাস্থ্য দিবস-২৬ কমলগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন
শ্রীমঙ্গলে ২০২৬-২৭ অর্থ বছরের উন্নয়ন কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে মতবিনিময় সভা
রমেশ রাম গৌড়ের সাত লেয়ারের চা: স্বপ্ন, সংগ্রাম ও সাফল্যের গল্প