রিপন মিয়া- স্টাফ রিপোর্টার ১৬ জুলাই ২০২৬ ১২:৫৯ পি.এম
শ্রীমঙ্গলের সময়
পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন সম্প্রসারণ এবং সামাজিক দায়বদ্ধতা (CSR) কার্যক্রমের অংশ হিসেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি, মৌলভীবাজার শাখার উদ্যোগে বুধবার (১৫ জুলাই) সকালে মৌলভীবাজার জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি এবং ‘ট্রি প্লান্টেশন কর্নার’-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি, মৌলভীবাজার শাখার শাখা ব্যবস্থাপক মোহাম্মদ মোদাব্বির আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন সিলেট দরগাহগেট শাখার শাখা ব্যবস্থাপক মো. খুরশিদ আলম, বিয়ানীবাজার শাখার শাখা ব্যবস্থাপক এ. কে. রেজা আহমেদ, গুয়ালাবাজার শাখার শাখা ব্যবস্থাপক সিরাজ উদ্দিন তফাদার, হবিগঞ্জ শাখার শাখা ব্যবস্থাপক মোহাম্মদ কায়েস উদ্দিন চৌধুরী এবং সুবিদবাজার শাখার শাখা ব্যবস্থাপক আহমেদুর রশীদ চৌধুরী।
মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা শেখ মোহাম্মদ আব্দুল হক এবং উপাধ্যক্ষ মো. হারুনুর রশীদ তালুকদার।
অনুষ্ঠানে ‘ট্রি প্লান্টেশন কর্নার’-এর আনুষ্ঠানিক উদ্বোধনের পাশাপাশি ফলজ, বনজ ও ঔষধি গাছের বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়। এ সময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোরও কার্যকর ভূমিকা পালন করা জরুরি। এ লক্ষ্য বাস্তবায়নে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ভবিষ্যতেও পরিবেশবান্ধব ও জনকল্যাণমূলক নানা উদ্যোগ অব্যাহত রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে অতিথিবৃন্দ মাদ্রাসা মসজিদে জোহরের নামাজ আদায় করেন। পরে তারা মাদ্রাসার এতিমখানা পরিদর্শন করে এতিম শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাদের কল্যাণে ভবিষ্যতেও ব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শ্রীমঙ্গলে ১৩ লাখ ৫০ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ, গ্রেপ্তার ২
মৌলভীবাজারে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন
শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুনের ছেলে মাহদিকে যুক্তরাজ্য গমনে সম্মাননা প্রদান
শেরপুর ফাঁড়ি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ আটক ৪
শ্রীমঙ্গলে দৈনিক ঐশী বাংলার ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী ও মিলাদ মাহফিল
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজনগরে নেতাকর্মীদের ঢল, মিষ্টিমুখ শেষে মৌলভীবাজারের পথে
ফরিদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকায় মহান ‘নবী দিবস’ উপলক্ষে বর্ণাঢ্য পদযাত্রা ও সেমিনার
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশ্বনাথের বিএনপি নেতা আসাদুজ্জামান নুরের শুভেচ্ছা
বন্ধু স্পোর্টিং ক্লাবের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী ও প্রবাসী ঐক্য আংশিক কমিটি ঘোষণা
মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান: ৬ জনের এক মাস করে কারাদণ্ড
আমাসুফের কেন্দ্রীয় কমিটিতে সহকারী পরিচালক হলেন আবেদ আহমেদ
হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত
শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
কমলগঞ্জে নিসচার উদ্যোগে ফ্রি হেলমেট বিতরণ, পৃষ্ঠপোষক ড. হাজী শাহ আলমকে সংবর্ধনা
তীব্র তাপদাহে মৌলভীবাজারে শ্রমজীবী ও পথচারীদের মাঝে পানি-ওরস্যালাইন বিতরণ
ঈদে মিলাদুন্নবী (সা.) ভালোবাসার বহিঃপ্রকাশ হোক বারো মাসের দরুদ ও সুন্নতের অনুশীলনে
শ্রীমঙ্গলে ৯ বছরের শিশুকে প্রায় এক মাস বলাৎকারের অভিযোগ, মাদ্রাসাশিক্ষক আটক
শ্রীমঙ্গল বিএনপির যুগ্ম আহ্বায়কের অব্যাহতির প্রতিবাদে রাজপথে তৃণমূলের বিক্ষোভ
মৌলভীবাজারে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের কমিটির পরিচিতি সভা
নবীনগরে ১২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
শ্রীমঙ্গলে চার দিন ধরে তরুণী নিখোঁজ, সন্ধান চায় পরিবার
শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে অব্যাহতির প্রতিবাদে তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন
শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার
শ্রীমঙ্গলে বাড়ছে বিবাহবিচ্ছেদ, ৬ মাসে ২৬ তালাক
তাজ উদ্দিন তাজুকে অব্যাহতির প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
যুগপূর্তিতে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের বর্ণাঢ্য আয়োজন
শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি
নিসচা কমলগঞ্জ শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন সভাপতি আব্দুস সালাম, সম্পাদক রাসেল হাসান বক্ত
সিলেটের রায়নগরে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার