রিপন মিয়া, মৌলভীবাজার প্রতিনিধি: ১৯ জুলাই ২০২৬ ০৪:১৯ পি.এম
শ্রীমঙ্গলের সময়
মৌলভীবাজারের অন্যতম স্বনামধন্য ইংরেজি ভাষা প্রশিক্ষণ প্রতিষ্ঠান হেক্সাস মৌলভীবাজার-এ ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের প্রতিনিধিদলের সফর উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় আইএল্টস পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর মিস তাহনি ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেড অব বিজনেস ডেভেলপমেন্ট সৈয়দা শিবলি শেহরিন, অ্যাকাউন্ট ম্যানেজার এমডি মুহিব উর রহমান, এক্সামিনেশন সার্ভিসেস ম্যানেজার এমডি হুমায়ুন কবির মেহেদী এবং অ্যাকাউন্ট সাপোর্ট অফিসার তানজিম সুলতানা তান্নি।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেক্সাস এডুকেশনের সিইও আব্দুল কাদির সুমন, পরিচালক সাহিবুল আলম রেজা, প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকরা।
অনুষ্ঠানে সাম্প্রতিক আইএল্টস পরীক্ষায় ব্যান্ড স্কোর ৮.০, ৭.৫, ৭.০ ও ৬.৫ অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেওয়া হয়। একই সঙ্গে হেক্সাসের লাইফ স্কিলস প্রোগ্রাম সফলভাবে সম্পন্নকারী শিক্ষার্থীদেরও বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা কৃতী শিক্ষার্থীদের সাফল্যের ভূয়সী প্রশংসা করে বলেন, আন্তর্জাতিক উচ্চশিক্ষা ও বৈশ্বিক কর্মক্ষেত্রে সফলতা অর্জনের জন্য ইংরেজি ভাষায় দক্ষতার কোনো বিকল্প নেই। ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধিরা হেক্সাস মৌলভীবাজারের শিক্ষার মান, শিক্ষার্থী সহায়তা কার্যক্রম এবং ধারাবাহিক সাফল্যের প্রশংসা করে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
হেক্সাস কর্তৃপক্ষ জানায়, আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। কৃতী শিক্ষার্থীদের এ সাফল্য ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আরও বেশি শিক্ষার্থীকে আন্তর্জাতিক মানের প্রস্তুতি গ্রহণে উৎসাহিত করবে বলে তারা আশা প্রকাশ করেন।
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিদের প্রাণবন্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। সংবর্ধনা প্রদান, শুভেচ্ছা বিনিময় ও স্মৃতিচারণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সফলভাবে সমাপ্ত হয়।
শ্রীমঙ্গলে ১৩ লাখ ৫০ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ, গ্রেপ্তার ২
মৌলভীবাজারে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন
শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুনের ছেলে মাহদিকে যুক্তরাজ্য গমনে সম্মাননা প্রদান
শেরপুর ফাঁড়ি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ আটক ৪
শ্রীমঙ্গলে দৈনিক ঐশী বাংলার ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী ও মিলাদ মাহফিল
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজনগরে নেতাকর্মীদের ঢল, মিষ্টিমুখ শেষে মৌলভীবাজারের পথে
ফরিদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকায় মহান ‘নবী দিবস’ উপলক্ষে বর্ণাঢ্য পদযাত্রা ও সেমিনার
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশ্বনাথের বিএনপি নেতা আসাদুজ্জামান নুরের শুভেচ্ছা
বন্ধু স্পোর্টিং ক্লাবের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী ও প্রবাসী ঐক্য আংশিক কমিটি ঘোষণা
মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান: ৬ জনের এক মাস করে কারাদণ্ড
আমাসুফের কেন্দ্রীয় কমিটিতে সহকারী পরিচালক হলেন আবেদ আহমেদ
হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত
শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
কমলগঞ্জে নিসচার উদ্যোগে ফ্রি হেলমেট বিতরণ, পৃষ্ঠপোষক ড. হাজী শাহ আলমকে সংবর্ধনা
তীব্র তাপদাহে মৌলভীবাজারে শ্রমজীবী ও পথচারীদের মাঝে পানি-ওরস্যালাইন বিতরণ
ঈদে মিলাদুন্নবী (সা.) ভালোবাসার বহিঃপ্রকাশ হোক বারো মাসের দরুদ ও সুন্নতের অনুশীলনে
শ্রীমঙ্গলে ৯ বছরের শিশুকে প্রায় এক মাস বলাৎকারের অভিযোগ, মাদ্রাসাশিক্ষক আটক
শ্রীমঙ্গল বিএনপির যুগ্ম আহ্বায়কের অব্যাহতির প্রতিবাদে রাজপথে তৃণমূলের বিক্ষোভ
মৌলভীবাজারে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের কমিটির পরিচিতি সভা
নবীনগরে ১২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
শ্রীমঙ্গলে চার দিন ধরে তরুণী নিখোঁজ, সন্ধান চায় পরিবার
শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে অব্যাহতির প্রতিবাদে তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন
শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার
শ্রীমঙ্গলে বাড়ছে বিবাহবিচ্ছেদ, ৬ মাসে ২৬ তালাক
তাজ উদ্দিন তাজুকে অব্যাহতির প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
যুগপূর্তিতে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের বর্ণাঢ্য আয়োজন
শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি
নিসচা কমলগঞ্জ শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন সভাপতি আব্দুস সালাম, সম্পাদক রাসেল হাসান বক্ত
সিলেটের রায়নগরে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার