সোমবার ১৯ অক্টোবার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

​কাশিয়ানীতে রাস্তা ও ব্রিজের অভাবে চরম দুর্ভোগে ২০ পরিবার, বাঁশের সাঁকোই ভরসা

​কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: ১৬ অক্টোবার ২০২৬ ০৬:৩২ পি.এম

শ্রীমঙ্গল ছবি : ​কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় একটি স্থায়ী রাস্তা ও পাকা সেতুর অভাবে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন বেথুড়ি ইউনিয়নের ঘৃতকান্দি পশ্চিমপাড়া এলাকার ২০টি পরিবার। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন নড়বড়ে বাঁশের সাঁকো ও সরু কাঁচা পথ দিয়ে যাতায়াত করতে হচ্ছে এই এলাকার বাসিন্দাদের। জনপ্রতিনিধিদের একের পর এক আশ্বাস মিললেও বাস্তবে তার কোনো প্রতিফলন মেলেনি বলে অভিযোগ ভুক্তভোগীদের।

​স্থানীয় সূত্রে জানা গেছে, বেথুড়ি ইউনিয়নের ঘৃতকান্দি গ্রামের মধ্য দিয়ে বয়ে গেছে একটি খাল। এই খালের পশ্চিমপাড়ে অন্তত ২০টি পরিবারের বসবাস। কিন্তু স্বাধীনতার এতদিন পর আজও গ্রামটিতে চলাচলের জন্য কোনো উপযুক্ত রাস্তা তৈরি হয়নি। বাধ্য হয়ে এলাকাবাসীকে সরু কাঁচা পথ ব্যবহার করতে হয়।

​এর ওপর খালের ওপর কোনো সেতু না থাকায় নড়বড়ে বাঁশের সাঁকোই তাদের একমাত্র ভরসা। এই নড়বড়ে সাঁকো দিয়ে পার হতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও অসুস্থ রোগীদের যাতায়াত চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

​বর্ষায় বাড়ে দুর্ভোগ, উৎপাদিত ফসল নিয়ে বিপাক:

শুষ্ক মৌসুমে কোনোরকমে চলাচল করা গেলেও বর্ষাকালে এ দুর্ভোগ পৌঁছায় চরম মাত্রায়। সামান্য বৃষ্টিতেই কাঁচা পথটি কাদা-পানিতে একাকার হয়ে যায়। এতে দৈনন্দিন যাতায়াত তো বটেই, স্থানীয় কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য সঠিক সময়ে হাটে-বাজারে নিয়ে বিক্রি করাও প্রায় অসম্ভব হয়ে পড়ে। ফলে সঠিক মূল্য পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন এলাকার কৃষকরা।

​জনপ্রতিনিধিদের আশ্বাসেই সীমাবদ্ধ:

এলাকাবাসীর অভিযোগ, প্রতিটি নির্বাচনের আগে স্থানীয় জনপ্রতিনিধিরা একটি পাকা রাস্তা ও টেকসই সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেন। কিন্তু নির্বাচন পার হলেই সেই আশ্বাস আর বাস্তবায়িত হয় না।

​ভোগান্তি থেকে মুক্তি পেতে খালের ওপর দ্রুত একটি পাকা সেতু ও চলাচলের পথটি পাকাকরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানিয়েছেন ঘৃতকান্দি পশ্চিমপাড়ার ভুক্তভোগী সাধারণ মানুষ।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

প্রয়াত সাবেক প্রতিমন্ত্রী মোশাররফ হোসেনের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল

news image

​চাটমোহরে সন্ধানী যুব সমিতির ‘আওয়ামী লীগপন্থী’ কমিটি বাতিল ও অনিয়ম তদন্তের দাবিতে মানববন্ধন

news image

​শারদীয় দুর্গোৎসবে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার

news image

​মাদক কারবারি ও সেবনকারীদের রেহাই নেই: বীরগঞ্জে কঠোর হুঁশিয়ারি এমপি মনজুরুল ইসলামের

news image

​পেশাগত দক্ষতা বৃদ্ধিতে যুগোপযোগী প্রশিক্ষণের বিকল্প নেই: ড. মো. মাহমুদুল হক

news image

ময়মনসিংহে বাউল সম্রাট লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত

news image

টেকনাফে ২ কোটি টাকার ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক, ইজিবাইক জব্দ

news image

শ্রীমঙ্গলে অনুসন্ধানী সাংবাদিক এহসানকে অস্ত্রধারী যুবকের পিছু ধাওয়া 

news image

​বালিডাঙায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও মশারি বিতরণ

news image

​ধামইরহাটে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

news image

​রৌমারীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫: দুই শিশুসহ একই পরিবারের ৩ জন

news image

​ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে পৌর প্রশাসন ও বিএনপির যৌথ উদ্যোগ

news image

​ময়মনসিংহে জামায়াতে ইসলামীর মহানগর রুকন সম্মেলন অনুষ্ঠিত

news image

আল্লামা ইকবাল পিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন শ্রীমঙ্গলের কৃতীসন্তান আবেদ আহমেদ। 

news image

​পোরশায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালো জাতীয় আদিবাসী পরিষদ

news image

​ফরিদপুরে চাপাতি ও বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ৫

news image

​কালিয়াকৈরে ফলের চড়া দাম: রোগীর পথ্য কিনতে গিয়ে চোখের পানি ঝরছে দরিদ্র পরিবারের

news image

​আখাউড়ায় মন্দির থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার, গ্রেপ্তার ২: পুলিশকে ধন্যবাদ জানালেন স্থানীয়রা ​​আখাউড়ায় মন্দির থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার, গ্রেপ্তার ২: পুলিশকে ধন্যবাদ জানালেন স্থানীয়রা

news image

​কাশিয়ানীতে রাস্তা ও ব্রিজের অভাবে চরম দুর্ভোগে ২০ পরিবার, বাঁশের সাঁকোই ভরসা

news image

আর কত সাংবাদিকের প্রাণ ঝরলে নিরাপদ হবে গণমাধ্যম? আলিফ ফকির হত্যায় স্তব্ধ নেত্রকোনা

news image

নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা

news image

মৌলভীবাজার জেলা জমিয়তের নতুন কমিটি গঠন, সভাপতি রশীদ আহমদ ও সম্পাদক তালেব উদ্দিন

news image

উল্লাপাড়ায় দুর্গাপূজা উপলক্ষে যুবদল নেতা এ.বি. সিদ্দিক মিন্টুর বস্ত্র ও নগদ অর্থ বিতরণ

news image

হবিগঞ্জ কারাগারে আসামির রহস্যজনক মৃত্যু, শরীরে আঘাতের চিহ্নের দাবি স্বজনদের

news image

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ও দুর্গাপূজা উপলক্ষে আরএমপির প্রস্তুতিমূলক সভা

news image

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে হবিগঞ্জ জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

news image

শিবপুরে পিতাকে হত্যার মামলার আসামি গ্রেপ্তার, পুরস্কৃত হলেন এএসআই আরিফুর রহমান

news image

শ্রীমঙ্গলে সাংবাদিকদের সঙ্গে প্রবাসী বিএনপি নেতা নূর বক্স আহমেদের মতবিনিময়

news image

মৌলভীবাজারে সুবিধাবঞ্চিতদের মাঝে ডিডাফের নগদ অর্থ ও বস্ত্রসামগ্রী বিতরণ

news image

নেত্রকোনার কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী