চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: ১৮ অক্টোবার ২০২৬ ০৯:৫৬ পি.এম
ছবি: চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সম্প্রীতির উৎসবে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে আন্তরিক অভিনন্দন, গভীর শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়েছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলার হিন্দু সম্প্রদায়ের সকলকে শারদীয় দুর্গোৎসবের প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন ৫৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল কাজী আল আমিন অপু।
একই সাথে তিনি বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকার প্রতিটি পূজা মণ্ডপের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং ভক্তবৃন্দের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
১৩টি পূজা মণ্ডপে বিশেষ তদারকি
ব্যাটালিয়ন অধিনায়ক জানান, মহানন্দা ব্যাটালিয়ন সর্বদা দেশের সীমান্ত সুরক্ষা এবং অভ্যন্তরীণ শান্তিশৃঙ্খলা বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সম্প্রীতি ও উৎসবের এই আবহে ৫৯ বিজিবি’র অধীনস্থ সীমান্ত এলাকার ৮ কিলোমিটারের মধ্যে শিবগঞ্জ উপজেলায় ১০টি এবং ভোলাহাট উপজেলায় ২টি পূজা মণ্ডপ রয়েছে। এছাড়াও ব্যাটালিয়ন সদরের ৩ কিলোমিটার এলাকার মধ্যে আরও ১টি পূজা মণ্ডপসহ সর্বমোট ১৩টি পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা তদারকি করছে বিজিবি।
সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনেরা যাতে অত্যন্ত উৎসবমুখর, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সেজন্য মহানন্দা ব্যাটালিয়ন সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সার্বক্ষণিক টহল ও গোয়েন্দা নজরদারি
নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত তুলে ধরে লেঃ কর্নেল কাজী আল আমিন অপু বলেন, "ব্যাটালিয়ন সদরসহ সীমান্তের প্রতিটি পূজা মণ্ডপে বিশেষ ও নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক টহল তৎপরতা জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও গুজব প্রতিরোধে বিশেষ গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। একই সাথে আমরা স্থানীয় প্রশাসন, অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় পূজা উদযাপন কমিটির সাথে সার্বক্ষণিক সমন্বয় বজায় রেখে চলছি।"
তিনি আরও বলেন, "আসুন, আমরা সবাই মিলে একটি নিরাপদ, সুন্দর ও আনন্দময় উৎসব নিশ্চিত করি। মহানন্দা ব্যাটালিয়ন সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।" পরিশেষে তিনি শারদীয় দুর্গোৎসবের সার্বিক সাফল্য ও শান্তি-সম্প্রীতি কামনা করেন।
প্রয়াত সাবেক প্রতিমন্ত্রী মোশাররফ হোসেনের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল
চাটমোহরে সন্ধানী যুব সমিতির ‘আওয়ামী লীগপন্থী’ কমিটি বাতিল ও অনিয়ম তদন্তের দাবিতে মানববন্ধন
শারদীয় দুর্গোৎসবে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার
মাদক কারবারি ও সেবনকারীদের রেহাই নেই: বীরগঞ্জে কঠোর হুঁশিয়ারি এমপি মনজুরুল ইসলামের
পেশাগত দক্ষতা বৃদ্ধিতে যুগোপযোগী প্রশিক্ষণের বিকল্প নেই: ড. মো. মাহমুদুল হক
ময়মনসিংহে বাউল সম্রাট লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত
টেকনাফে ২ কোটি টাকার ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক, ইজিবাইক জব্দ
শ্রীমঙ্গলে অনুসন্ধানী সাংবাদিক এহসানকে অস্ত্রধারী যুবকের পিছু ধাওয়া
বালিডাঙায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও মশারি বিতরণ
ধামইরহাটে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত
রৌমারীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫: দুই শিশুসহ একই পরিবারের ৩ জন
ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে পৌর প্রশাসন ও বিএনপির যৌথ উদ্যোগ
ময়মনসিংহে জামায়াতে ইসলামীর মহানগর রুকন সম্মেলন অনুষ্ঠিত
আল্লামা ইকবাল পিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন শ্রীমঙ্গলের কৃতীসন্তান আবেদ আহমেদ।
পোরশায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালো জাতীয় আদিবাসী পরিষদ
ফরিদপুরে চাপাতি ও বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ৫
কালিয়াকৈরে ফলের চড়া দাম: রোগীর পথ্য কিনতে গিয়ে চোখের পানি ঝরছে দরিদ্র পরিবারের
আখাউড়ায় মন্দির থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার, গ্রেপ্তার ২: পুলিশকে ধন্যবাদ জানালেন স্থানীয়রা আখাউড়ায় মন্দির থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার, গ্রেপ্তার ২: পুলিশকে ধন্যবাদ জানালেন স্থানীয়রা
কাশিয়ানীতে রাস্তা ও ব্রিজের অভাবে চরম দুর্ভোগে ২০ পরিবার, বাঁশের সাঁকোই ভরসা
আর কত সাংবাদিকের প্রাণ ঝরলে নিরাপদ হবে গণমাধ্যম? আলিফ ফকির হত্যায় স্তব্ধ নেত্রকোনা
নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা
মৌলভীবাজার জেলা জমিয়তের নতুন কমিটি গঠন, সভাপতি রশীদ আহমদ ও সম্পাদক তালেব উদ্দিন
উল্লাপাড়ায় দুর্গাপূজা উপলক্ষে যুবদল নেতা এ.বি. সিদ্দিক মিন্টুর বস্ত্র ও নগদ অর্থ বিতরণ
হবিগঞ্জ কারাগারে আসামির রহস্যজনক মৃত্যু, শরীরে আঘাতের চিহ্নের দাবি স্বজনদের
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ও দুর্গাপূজা উপলক্ষে আরএমপির প্রস্তুতিমূলক সভা
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে হবিগঞ্জ জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
শিবপুরে পিতাকে হত্যার মামলার আসামি গ্রেপ্তার, পুরস্কৃত হলেন এএসআই আরিফুর রহমান
শ্রীমঙ্গলে সাংবাদিকদের সঙ্গে প্রবাসী বিএনপি নেতা নূর বক্স আহমেদের মতবিনিময়
মৌলভীবাজারে সুবিধাবঞ্চিতদের মাঝে ডিডাফের নগদ অর্থ ও বস্ত্রসামগ্রী বিতরণ
নেত্রকোনার কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী