শক্রবার ১৬ অক্টোবার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

শিবপুরে পিতাকে হত্যার মামলার আসামি গ্রেপ্তার, পুরস্কৃত হলেন এএসআই আরিফুর রহমান

জেলা প্রতিনিধি নরসিংদী: ১৫ অক্টোবার ২০২৬ ০৬:৩৪ পি.এম

শ্রীমঙ্গল ছবি:নরসিংদী জেলা প্রতিনিধি :

নরসিংদীর শিবপুরে নিজ পিতাকে হত্যার পর আরও দুজনকে কুপিয়ে আহত করে পালিয়ে যাওয়ার ঘটনায় অভিযুক্ত শাকিল চৌধুরীকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে সক্ষম হওয়ায় পুরস্কৃত হয়েছেন শিবপুর মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আরিফুর রহমান। কর্মদক্ষতা ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ তাঁকে নগদ অর্থ, বিশেষ সম্মাননা ও সনদ প্রদান করেছে নরসিংদী জেলা পুলিশ।

 

জানা যায়, নরসিংদীর শিবপুর উপজেলার ভরতের কান্দি গ্রামের পূর্বপাড়ায় নিজ বাড়ির ভেতরে বাসেদ চৌধুরীকে হত্যার অভিযোগ ওঠে তাঁর ছেলে শাকিল চৌধুরীর বিরুদ্ধে। এ সময় আরও দুজনকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করার পর পালিয়ে যান তিনি। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

ঘটনার পর অভিযুক্ত শাকিল চৌধুরীকে গ্রেপ্তারে পুলিশ তৎপরতা শুরু করে। শিবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু রায়হান ও শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনুর মিয়া ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তাঁদের নির্দেশনায় অভিযান চালিয়ে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে গাজীপুর থেকে শাকিল চৌধুরীকে গ্রেপ্তার করতে সক্ষম হন এএসআই আরিফুর রহমান।

 

পুলিশের এ অভিযানের মাধ্যমে হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করা সম্ভব হয়। এতে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে আসে।

 

এদিকে, গত ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে নরসিংদী জেলা পুলিশ সম্মেলনকক্ষে মাসিক আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল ফারুক, বিপিএমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ নিয়ন্ত্রণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিটের ভারপ্রাপ্ত কর্মকর্তারা অংশ নেন।

 

সভায় শিবপুর মডেল থানার এএসআই (নিরস্ত্র) আরিফুর রহমানকে পেশাগত দক্ষতা, কর্মদক্ষতা ও দ্রুত অভিযানের মাধ্যমে অভিযুক্তকে গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ নগদ অর্থ, বিশেষ সম্মাননা ও সনদ প্রদান করেন পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল ফারুক।

 

দায়িত্ব পালনে তাঁর এ সাফল্য জেলা পুলিশের অন্যান্য সদস্যদেরও পেশাগত কাজে উৎসাহিত করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

আরও খবর

news image

নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা

news image

মৌলভীবাজার জেলা জমিয়তের নতুন কমিটি গঠন, সভাপতি রশীদ আহমদ ও সম্পাদক তালেব উদ্দিন

news image

উল্লাপাড়ায় দুর্গাপূজা উপলক্ষে যুবদল নেতা এ.বি. সিদ্দিক মিন্টুর বস্ত্র ও নগদ অর্থ বিতরণ

news image

হবিগঞ্জ কারাগারে আসামির রহস্যজনক মৃত্যু, শরীরে আঘাতের চিহ্নের দাবি স্বজনদের

news image

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ও দুর্গাপূজা উপলক্ষে আরএমপির প্রস্তুতিমূলক সভা

news image

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে হবিগঞ্জ জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

news image

শিবপুরে পিতাকে হত্যার মামলার আসামি গ্রেপ্তার, পুরস্কৃত হলেন এএসআই আরিফুর রহমান

news image

শ্রীমঙ্গলে সাংবাদিকদের সঙ্গে প্রবাসী বিএনপি নেতা নূর বক্স আহমেদের মতবিনিময়

news image

মৌলভীবাজারে সুবিধাবঞ্চিতদের মাঝে ডিডাফের নগদ অর্থ ও বস্ত্রসামগ্রী বিতরণ

news image

নেত্রকোনার কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী

news image

নেত্রকোনায় ৯ বছর আগে জমি কিনেও মেলেনি দলিল, সাবেক এমপির বাড়িতে ভুক্তভোগীদের অবস্থান

news image

বাকেরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা, বিতরণ করা হলো সরকারি অনুদান

news image

হবিগঞ্জে বকেয়া মজুরি ও পূজার বোনাসের দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি, সংহতি ছাত্র ইউনিয়নের

news image

উজিরপুরের সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ, দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা

news image

বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর

news image

মৌলভীবাজারে ২১০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

news image

কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পুবাইল বাজার একাদশ

news image

মৌলভীবাজারে মোবাইল কোর্টের অভিযান, ৯ মামলায় ৯ হাজার টাকা জরিমানা

news image

কমলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে আদমপুর ইউনিয়ন চেয়ারম্যানের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

news image

নবীনগরে দুর্গাপূজা উপলক্ষে থানা পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

news image

ময়মনসিংহ সদরে বাসে অভিযান, ৫ হাজার ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

news image

ধামইরহাটে শিক্ষার্থীদের মাঝে ৪০০টি বৃক্ষের চারা বিতরণ

news image

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

news image

নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে বাংলাপিডিয়া ও মুক্তিযুদ্ধের জ্ঞানকোষ উদ্বোধন

news image

নবীনগরে গ্রামীণ ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই

news image

ফুলতলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অনুষ্ঠিত মহড়া

news image

কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

news image

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ার উদ্ধার, ইয়াবা পাচারে অভিনব কৌশল

news image

নবীনগরে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ প্রস্তুতি, ১৩২ মণ্ডপে পূজা

news image

বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা