রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি ১৭ অক্টোবার ২০২৬ ০৬:৫৭ পি.এম
ছবি: রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারীতে ধানবোঝাই ট্রাক ও যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের মা ও তাঁর দুই সন্তান রয়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙ্গী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অটোরিকশাচালকসহ মোট পাঁচজনের মৃত্যু হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রৌমারী থেকে ছেড়ে আসা একটি ধানবোঝাই ট্রাক আশুগঞ্জের দিকে যাচ্ছিল। অন্যদিকে ময়মনসিংহের ট্রেন থেকে নেমে রৌমারীতে ফেরার উদ্দেশ্যে বকশীগঞ্জ বা শেরপুর এলাকা থেকে অটোরিকশা ভাড়া করেন কয়েকজন যাত্রী। পথিমধ্যে শিবেরডাঙ্গী এলাকায় পৌঁছালে ট্রাকটির সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।
নিহতদের পরিচয়:
দুর্ঘটনায় নিহতরা হলেন— রৌমারীর চতলাকান্দা এলাকার শহিদুল ইসলামের স্ত্রী লিপি (৩২), তাঁর ছেলে রিশাদ (১২) ও মেয়ে তুবা (৭)। এছাড়া নিহত হয়েছেন কর্তিমারী এলাকার মো. বাদলের স্ত্রী শরীফা (৪৬)। লিপি ও শরীফা সম্পর্কে আপন বোন। দুর্ঘটনায় অটোরিকশাচালকেরও মৃত্যু হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
দুর্ঘটনার পর ঘাতক ট্রাকের চালক পালিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মী ও রৌমারী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। পরবর্তীতে রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাসেল কবিরও ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাসেল কবির জানান, দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। নিহত অটোরিকশাচালকের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
প্রয়াত সাবেক প্রতিমন্ত্রী মোশাররফ হোসেনের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল
চাটমোহরে সন্ধানী যুব সমিতির ‘আওয়ামী লীগপন্থী’ কমিটি বাতিল ও অনিয়ম তদন্তের দাবিতে মানববন্ধন
শারদীয় দুর্গোৎসবে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার
মাদক কারবারি ও সেবনকারীদের রেহাই নেই: বীরগঞ্জে কঠোর হুঁশিয়ারি এমপি মনজুরুল ইসলামের
পেশাগত দক্ষতা বৃদ্ধিতে যুগোপযোগী প্রশিক্ষণের বিকল্প নেই: ড. মো. মাহমুদুল হক
ময়মনসিংহে বাউল সম্রাট লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত
টেকনাফে ২ কোটি টাকার ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক, ইজিবাইক জব্দ
শ্রীমঙ্গলে অনুসন্ধানী সাংবাদিক এহসানকে অস্ত্রধারী যুবকের পিছু ধাওয়া
বালিডাঙায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও মশারি বিতরণ
ধামইরহাটে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত
রৌমারীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫: দুই শিশুসহ একই পরিবারের ৩ জন
ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে পৌর প্রশাসন ও বিএনপির যৌথ উদ্যোগ
ময়মনসিংহে জামায়াতে ইসলামীর মহানগর রুকন সম্মেলন অনুষ্ঠিত
আল্লামা ইকবাল পিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন শ্রীমঙ্গলের কৃতীসন্তান আবেদ আহমেদ।
পোরশায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালো জাতীয় আদিবাসী পরিষদ
ফরিদপুরে চাপাতি ও বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ৫
কালিয়াকৈরে ফলের চড়া দাম: রোগীর পথ্য কিনতে গিয়ে চোখের পানি ঝরছে দরিদ্র পরিবারের
আখাউড়ায় মন্দির থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার, গ্রেপ্তার ২: পুলিশকে ধন্যবাদ জানালেন স্থানীয়রা আখাউড়ায় মন্দির থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার, গ্রেপ্তার ২: পুলিশকে ধন্যবাদ জানালেন স্থানীয়রা
কাশিয়ানীতে রাস্তা ও ব্রিজের অভাবে চরম দুর্ভোগে ২০ পরিবার, বাঁশের সাঁকোই ভরসা
আর কত সাংবাদিকের প্রাণ ঝরলে নিরাপদ হবে গণমাধ্যম? আলিফ ফকির হত্যায় স্তব্ধ নেত্রকোনা
নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা
মৌলভীবাজার জেলা জমিয়তের নতুন কমিটি গঠন, সভাপতি রশীদ আহমদ ও সম্পাদক তালেব উদ্দিন
উল্লাপাড়ায় দুর্গাপূজা উপলক্ষে যুবদল নেতা এ.বি. সিদ্দিক মিন্টুর বস্ত্র ও নগদ অর্থ বিতরণ
হবিগঞ্জ কারাগারে আসামির রহস্যজনক মৃত্যু, শরীরে আঘাতের চিহ্নের দাবি স্বজনদের
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ও দুর্গাপূজা উপলক্ষে আরএমপির প্রস্তুতিমূলক সভা
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে হবিগঞ্জ জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
শিবপুরে পিতাকে হত্যার মামলার আসামি গ্রেপ্তার, পুরস্কৃত হলেন এএসআই আরিফুর রহমান
শ্রীমঙ্গলে সাংবাদিকদের সঙ্গে প্রবাসী বিএনপি নেতা নূর বক্স আহমেদের মতবিনিময়
মৌলভীবাজারে সুবিধাবঞ্চিতদের মাঝে ডিডাফের নগদ অর্থ ও বস্ত্রসামগ্রী বিতরণ
নেত্রকোনার কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী