শক্রবার ১৬ অক্টোবার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

শ্রীমঙ্গলে সাংবাদিকদের সঙ্গে প্রবাসী বিএনপি নেতা নূর বক্স আহমেদের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক। ১৫ অক্টোবার ২০২৬ ০৬:১৩ পি.এম

শ্রীমঙ্গল শ্রীমঙ্গলের সময়

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচনে সম্ভাব্য প্রার্থিতা ও এলাকার সার্বিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রবাসী বিএনপি নেতা আলহাজ্ব মোহাম্মদ নূর বক্স আহমেদ।

 

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ১০টায় শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডে অবস্থিত ব্রিটিশ বাংলাদেশ ট্রাভেলস কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

আলহাজ্ব মোহাম্মদ নূর বক্স আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল যুক্তরাজ্য শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক, লন্ডন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সিনিয়র সদস্য, শ্রীমঙ্গল পৌর যুবদলের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ব্রিটিশ বাংলাদেশ ট্রাভেলস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক।

 

মতবিনিময় সভায় তিনি আসন্ন শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচন, পৌরসভার নাগরিক সমস্যা এবং এলাকার উন্নয়ন সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন।

 

সভায় বক্তব্য দিতে গিয়ে নূর বক্স আহমেদ বলেন, “শ্রীমঙ্গল আমার প্রাণের শহর। প্রবাসে থাকলেও হৃদয়ে সব সময় জন্মভূমির টান অনুভব করি। শ্রীমঙ্গল পৌরসভাকে একটি আধুনিক, বৈষম্যহীন, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। বিগত দিনে দল ও সাধারণ মানুষের পাশে যেভাবে ছিলাম, আগামীতেও জনগণের সেবা এবং শ্রীমঙ্গলের সার্বিক উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই।”

 

তিনি শ্রীমঙ্গল পৌরসভার অবকাঠামোগত উন্নয়ন, যানজট নিরসন, পর্যটনশিল্পের বিকাশ, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণ এবং তরুণদের কর্মসংস্থান সৃষ্টিসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন।

 

এ সময় তিনি এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনস্বার্থ রক্ষা এবং শ্রীমঙ্গলের উন্নয়নে গণমাধ্যমকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।

 

মতবিনিময় সভায় শ্রীমঙ্গলে কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকা, টেলিভিশন চ্যানেল এবং অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

 

সভা শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে নৈশভোজ ও সৌজন্য কুশল বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা

news image

মৌলভীবাজার জেলা জমিয়তের নতুন কমিটি গঠন, সভাপতি রশীদ আহমদ ও সম্পাদক তালেব উদ্দিন

news image

উল্লাপাড়ায় দুর্গাপূজা উপলক্ষে যুবদল নেতা এ.বি. সিদ্দিক মিন্টুর বস্ত্র ও নগদ অর্থ বিতরণ

news image

হবিগঞ্জ কারাগারে আসামির রহস্যজনক মৃত্যু, শরীরে আঘাতের চিহ্নের দাবি স্বজনদের

news image

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ও দুর্গাপূজা উপলক্ষে আরএমপির প্রস্তুতিমূলক সভা

news image

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে হবিগঞ্জ জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

news image

শিবপুরে পিতাকে হত্যার মামলার আসামি গ্রেপ্তার, পুরস্কৃত হলেন এএসআই আরিফুর রহমান

news image

শ্রীমঙ্গলে সাংবাদিকদের সঙ্গে প্রবাসী বিএনপি নেতা নূর বক্স আহমেদের মতবিনিময়

news image

মৌলভীবাজারে সুবিধাবঞ্চিতদের মাঝে ডিডাফের নগদ অর্থ ও বস্ত্রসামগ্রী বিতরণ

news image

নেত্রকোনার কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী

news image

নেত্রকোনায় ৯ বছর আগে জমি কিনেও মেলেনি দলিল, সাবেক এমপির বাড়িতে ভুক্তভোগীদের অবস্থান

news image

বাকেরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা, বিতরণ করা হলো সরকারি অনুদান

news image

হবিগঞ্জে বকেয়া মজুরি ও পূজার বোনাসের দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি, সংহতি ছাত্র ইউনিয়নের

news image

উজিরপুরের সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ, দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা

news image

বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর

news image

মৌলভীবাজারে ২১০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

news image

কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পুবাইল বাজার একাদশ

news image

মৌলভীবাজারে মোবাইল কোর্টের অভিযান, ৯ মামলায় ৯ হাজার টাকা জরিমানা

news image

কমলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে আদমপুর ইউনিয়ন চেয়ারম্যানের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

news image

নবীনগরে দুর্গাপূজা উপলক্ষে থানা পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

news image

ময়মনসিংহ সদরে বাসে অভিযান, ৫ হাজার ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

news image

ধামইরহাটে শিক্ষার্থীদের মাঝে ৪০০টি বৃক্ষের চারা বিতরণ

news image

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

news image

নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে বাংলাপিডিয়া ও মুক্তিযুদ্ধের জ্ঞানকোষ উদ্বোধন

news image

নবীনগরে গ্রামীণ ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই

news image

ফুলতলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অনুষ্ঠিত মহড়া

news image

কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

news image

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ার উদ্ধার, ইয়াবা পাচারে অভিনব কৌশল

news image

নবীনগরে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ প্রস্তুতি, ১৩২ মণ্ডপে পূজা

news image

বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা