কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: ১৬ অক্টোবার ২০২৬ ০৬:৪৪ পি.এম
ছবি:কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন হাট-বাজারে দেশি ও বিদেশি ফলের দাম অস্বাভাবিক বেড়ে গেছে। এতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা প্রায় হারিয়ে গেছে। বিশেষ করে ক্যান্সার, হার্ট, ডায়াবেটিস ও ডেঙ্গু রোগীদের জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফল কেনা নিম্নবিত্ত ও দরিদ্র পরিবারগুলোর জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। চড়া দামের কারণে অর্থাভাবে প্রয়োজনীয় ফল কিনতে না পেরে চরম মানবেতর জীবনযাপন করছেন রোগীর স্বজনরা।
শুক্রবার (১৬ অক্টোবর) কালিয়াকৈর বাজার, চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, সফিপুর, কালামপুর, বোয়ালী, শ্রীফলতলী, আটাবহ, ফুলবাড়িয়া ও লতিফপুর বাজার সরেজমিন ঘুরে ফলের বাজারে এই ভয়াবহ চিত্র দেখা গেছে।
বাজারে ফলের বর্তমান চিত্র:
বাজার ঘুরে দেখা যায়, বর্তমানে প্রতি কেজি বিদেশি কমলা ৫৫০ টাকা, মাল্টা ৪৮০ থেকে ৫০০ টাকা, আপেল ৩৫০ থেকে ৪০০ টাকা, আঙুর ও বেদানা (আনার) ৪৫০ থেকে ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া ড্রাগন ফল ১৫০ থেকে ২০০ টাকা, পাকা পেঁপে ৬০ থেকে ৮০ টাকা, পেয়ারা ৮০ থেকে ১০০ টাকা, দেশি মাল্টা ৭০ থেকে ৮০ টাকা, কাটিমন আম ২০০ থেকে ২৫০ টাকা এবং তরমুজ ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে, প্রতি পিস ডাবের দাম নেওয়া হচ্ছে ১৫০ থেকে ১৮০ টাকা।
কান্নায় ভেঙে পড়েছেন অসহায় স্বজনরা:
অস্বাভাবিক এই দামের কারণে বিপাকে পড়েছেন সাধারণ রোগীরা। কালামপুরের গৃহিণী আইরিন আক্তারের স্বামী দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছেন। ডাক্তার প্রতিদিন আপেল, মাল্টা, বেদানা ও আঙুর খাওয়াতে বললেও ১২ হাজার টাকা আয়ের সংসারে এগুলো কেনার সামর্থ্য তার নেই। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, "আমার স্বামী কি তবে ফল না খেয়েই মারা যাবে?"
মৌচাকের অটোচালক আইনাল মিয়ার মা হৃদরোগ ও উচ্চ রক্তচাপের রোগী। ডাক্তার ডাবের পানি ও পেঁপে খাওয়াতে বলেছেন। ১৫০ টাকা দামের একটি ডাব কেনার সামর্থ্য তার নেই। একইভাবে ডেঙ্গু আক্রান্ত ছেলের জন্য মাল্টা ও ডাব কিনতে না পেরে বুক ফেটে কান্না আসছে গার্মেন্টস শ্রমিক জমেলা বেগমের। বোয়ালীর ক্যানসার রোগীর বাবা আব্দুল জলিল ও শ্রীফলতলীর আফরিন আক্তারও তাদের অসহায়ত্বের কথা জানিয়ে দ্রুত ফলের বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
কী বলছেন ব্যবসায়ীরা?
সফিপুর বাজারের ফল ব্যবসায়ী আজাদ মিয়া জানান, ঢাকার বাদামতলী ও কারওয়ান বাজারের মোকামেই চড়া দামে ফল কিনতে হয়। ডলারের দাম বৃদ্ধি, আমদানি ও পরিবহন খরচ বাড়ার কারণে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। মৌচাক বাজারের ব্যবসায়ী তারেক বলেন, "আগে যেখানে দিনে দুই মণ আপেল-কমলা বিক্রি হতো, এখন ২০ কেজিও বিক্রি হয় না। অতিরিক্ত দামের কারণে ক্রেতারা শুধু দাম শুনেই চলে যান। এছাড়া ৫ আগস্টের পর থেকে ব্যবসায় এমনিতেই মন্দা চলছে।"
এলাকাবাসীর জোর দাবি:
অসহায় ও দরিদ্র রোগীদের জীবন বাঁচাতে কালিয়াকৈরের হাট-বাজারগুলোতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফলের দাম সহনীয় পর্যায়ে নামিয়ে আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী। একইসঙ্গে হতদরিদ্র রোগীদের জন্য বিশেষ ব্যবস্থায় বা ভর্তুকিমূল্যে ফল সরবরাহের দাবি তুলেছেন সচেতন মহল।
প্রয়াত সাবেক প্রতিমন্ত্রী মোশাররফ হোসেনের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল
চাটমোহরে সন্ধানী যুব সমিতির ‘আওয়ামী লীগপন্থী’ কমিটি বাতিল ও অনিয়ম তদন্তের দাবিতে মানববন্ধন
শারদীয় দুর্গোৎসবে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার
মাদক কারবারি ও সেবনকারীদের রেহাই নেই: বীরগঞ্জে কঠোর হুঁশিয়ারি এমপি মনজুরুল ইসলামের
পেশাগত দক্ষতা বৃদ্ধিতে যুগোপযোগী প্রশিক্ষণের বিকল্প নেই: ড. মো. মাহমুদুল হক
ময়মনসিংহে বাউল সম্রাট লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত
টেকনাফে ২ কোটি টাকার ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক, ইজিবাইক জব্দ
শ্রীমঙ্গলে অনুসন্ধানী সাংবাদিক এহসানকে অস্ত্রধারী যুবকের পিছু ধাওয়া
বালিডাঙায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও মশারি বিতরণ
ধামইরহাটে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত
রৌমারীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫: দুই শিশুসহ একই পরিবারের ৩ জন
ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে পৌর প্রশাসন ও বিএনপির যৌথ উদ্যোগ
ময়মনসিংহে জামায়াতে ইসলামীর মহানগর রুকন সম্মেলন অনুষ্ঠিত
আল্লামা ইকবাল পিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন শ্রীমঙ্গলের কৃতীসন্তান আবেদ আহমেদ।
পোরশায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালো জাতীয় আদিবাসী পরিষদ
ফরিদপুরে চাপাতি ও বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ৫
কালিয়াকৈরে ফলের চড়া দাম: রোগীর পথ্য কিনতে গিয়ে চোখের পানি ঝরছে দরিদ্র পরিবারের
আখাউড়ায় মন্দির থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার, গ্রেপ্তার ২: পুলিশকে ধন্যবাদ জানালেন স্থানীয়রা আখাউড়ায় মন্দির থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার, গ্রেপ্তার ২: পুলিশকে ধন্যবাদ জানালেন স্থানীয়রা
কাশিয়ানীতে রাস্তা ও ব্রিজের অভাবে চরম দুর্ভোগে ২০ পরিবার, বাঁশের সাঁকোই ভরসা
আর কত সাংবাদিকের প্রাণ ঝরলে নিরাপদ হবে গণমাধ্যম? আলিফ ফকির হত্যায় স্তব্ধ নেত্রকোনা
নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা
মৌলভীবাজার জেলা জমিয়তের নতুন কমিটি গঠন, সভাপতি রশীদ আহমদ ও সম্পাদক তালেব উদ্দিন
উল্লাপাড়ায় দুর্গাপূজা উপলক্ষে যুবদল নেতা এ.বি. সিদ্দিক মিন্টুর বস্ত্র ও নগদ অর্থ বিতরণ
হবিগঞ্জ কারাগারে আসামির রহস্যজনক মৃত্যু, শরীরে আঘাতের চিহ্নের দাবি স্বজনদের
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ও দুর্গাপূজা উপলক্ষে আরএমপির প্রস্তুতিমূলক সভা
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে হবিগঞ্জ জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
শিবপুরে পিতাকে হত্যার মামলার আসামি গ্রেপ্তার, পুরস্কৃত হলেন এএসআই আরিফুর রহমান
শ্রীমঙ্গলে সাংবাদিকদের সঙ্গে প্রবাসী বিএনপি নেতা নূর বক্স আহমেদের মতবিনিময়
মৌলভীবাজারে সুবিধাবঞ্চিতদের মাঝে ডিডাফের নগদ অর্থ ও বস্ত্রসামগ্রী বিতরণ
নেত্রকোনার কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী