সোমবার ১৯ অক্টোবার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

​পেশাগত দক্ষতা বৃদ্ধিতে যুগোপযোগী প্রশিক্ষণের বিকল্প নেই: ড. মো. মাহমুদুল হক

নিজস্ব প্রতিবেদক। ১৮ অক্টোবার ২০২৬ ১১:২৭ এ.এম

শ্রীমঙ্গল শ্রীমঙ্গলের সময়

পেশাগত দক্ষতা বৃদ্ধিতে যুগোপযোগী প্রশিক্ষণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর একান্ত সচিব (উপ-সচিব) ড. মো. মাহমুদুল হক।

​তিনি বলেন, "প্রশিক্ষণের মূল লক্ষ্য হচ্ছে প্রশিক্ষণপ্রার্থীদের চিন্তাভাবনার পরিসর বৃদ্ধি করা ও মনকে উন্মুক্ত করা।" বিদ্যা এবং শিক্ষাকে দুটি আলাদা বিষয় উল্লেখ করে তিনি এক প্রাণবন্ত আলোচনায় মানুষের জীবনের বিভিন্ন দিক চিত্রায়িত করে তুলে ধরেন। এছাড়া তিনি সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা ও ফ্যামিলি কার্ড কার্যক্রমসহ সরকারের নানামুখী সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ নিয়ে আলোচনা করেন।

​শনিবার (১৭ অক্টোবর) সকালে সমাজসেবা অধিদপ্তর আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, বাগবাড়ি, সিলেট-এর উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রশিক্ষণ কোর্সসমূহের কারিকুলাম অনুযায়ী মডিউল, ম্যানুয়াল এবং সেশন ডিজাইনের মান উন্নয়ন কার্যক্রম নিয়ে এ সেমিনারের আয়োজন করা হয়।

​সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে এবং আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র বাগবাড়ির অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধের ওপর বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন—

​সুনামগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাশ

​সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুর রফিক

​মৌলভীবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হাবিবুর রহমান

​হবিগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রাশেদুজ্জামান চৌধুরী

​মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক শাহিনা আক্তার

​বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সুচিত্রা রায়

​সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম

​বাংলাদেশ শিশু একাডেমি সিলেটের জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভূঁইয়া।

​সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও অংশগ্রহণ করেন সুনামগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক এ কে আজাদ ভূঁইয়া, দুর্নীতি দমন কমিশন (দুদক) সিলেটের সহকারী পরিচালক মোঃ আশরাফ উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের জেলা প্রশিক্ষণ অফিসার দীপক কুমার দাস, জেলা আইসিটি অফিসার শামীম আহমদ, সিলেট টিটিসি-এর ইন্সট্রাক্টর মাজেদ আহমদ, বিসিক সিলেটের উপ-মহাব্যবস্থাপক ম. সুহেল হাওলাদার, সিএমএম কোর্ট সিলেটের প্রবেশন অফিসার মোঃ তমির হোসেন চৌধুরী, শহর সমাজসেবা কার্যালয় সিলেটের সমাজসেবা অফিসার মোঃ শাহিনুর আলম, আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের প্রভাষক আব্দুল্লাহ আল জুবায়ের, সরকারি শিশু পরিবার (বালিকা) রায়নগর সিলেটের উপ-তত্ত্বাবধায়ক জাহানারা বেগম, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সমাজসেবা অফিসার মুনতাকা চৌধুরী, সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী এবং ব্র্যাক লার্নিং সেন্টার পীরেরবাজার সিলেটের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মোঃ আরিফসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

প্রয়াত সাবেক প্রতিমন্ত্রী মোশাররফ হোসেনের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল

news image

​চাটমোহরে সন্ধানী যুব সমিতির ‘আওয়ামী লীগপন্থী’ কমিটি বাতিল ও অনিয়ম তদন্তের দাবিতে মানববন্ধন

news image

​শারদীয় দুর্গোৎসবে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার

news image

​মাদক কারবারি ও সেবনকারীদের রেহাই নেই: বীরগঞ্জে কঠোর হুঁশিয়ারি এমপি মনজুরুল ইসলামের

news image

​পেশাগত দক্ষতা বৃদ্ধিতে যুগোপযোগী প্রশিক্ষণের বিকল্প নেই: ড. মো. মাহমুদুল হক

news image

ময়মনসিংহে বাউল সম্রাট লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত

news image

টেকনাফে ২ কোটি টাকার ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক, ইজিবাইক জব্দ

news image

শ্রীমঙ্গলে অনুসন্ধানী সাংবাদিক এহসানকে অস্ত্রধারী যুবকের পিছু ধাওয়া 

news image

​বালিডাঙায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও মশারি বিতরণ

news image

​ধামইরহাটে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

news image

​রৌমারীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫: দুই শিশুসহ একই পরিবারের ৩ জন

news image

​ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে পৌর প্রশাসন ও বিএনপির যৌথ উদ্যোগ

news image

​ময়মনসিংহে জামায়াতে ইসলামীর মহানগর রুকন সম্মেলন অনুষ্ঠিত

news image

আল্লামা ইকবাল পিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন শ্রীমঙ্গলের কৃতীসন্তান আবেদ আহমেদ। 

news image

​পোরশায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালো জাতীয় আদিবাসী পরিষদ

news image

​ফরিদপুরে চাপাতি ও বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ৫

news image

​কালিয়াকৈরে ফলের চড়া দাম: রোগীর পথ্য কিনতে গিয়ে চোখের পানি ঝরছে দরিদ্র পরিবারের

news image

​আখাউড়ায় মন্দির থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার, গ্রেপ্তার ২: পুলিশকে ধন্যবাদ জানালেন স্থানীয়রা ​​আখাউড়ায় মন্দির থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার, গ্রেপ্তার ২: পুলিশকে ধন্যবাদ জানালেন স্থানীয়রা

news image

​কাশিয়ানীতে রাস্তা ও ব্রিজের অভাবে চরম দুর্ভোগে ২০ পরিবার, বাঁশের সাঁকোই ভরসা

news image

আর কত সাংবাদিকের প্রাণ ঝরলে নিরাপদ হবে গণমাধ্যম? আলিফ ফকির হত্যায় স্তব্ধ নেত্রকোনা

news image

নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা

news image

মৌলভীবাজার জেলা জমিয়তের নতুন কমিটি গঠন, সভাপতি রশীদ আহমদ ও সম্পাদক তালেব উদ্দিন

news image

উল্লাপাড়ায় দুর্গাপূজা উপলক্ষে যুবদল নেতা এ.বি. সিদ্দিক মিন্টুর বস্ত্র ও নগদ অর্থ বিতরণ

news image

হবিগঞ্জ কারাগারে আসামির রহস্যজনক মৃত্যু, শরীরে আঘাতের চিহ্নের দাবি স্বজনদের

news image

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ও দুর্গাপূজা উপলক্ষে আরএমপির প্রস্তুতিমূলক সভা

news image

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে হবিগঞ্জ জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

news image

শিবপুরে পিতাকে হত্যার মামলার আসামি গ্রেপ্তার, পুরস্কৃত হলেন এএসআই আরিফুর রহমান

news image

শ্রীমঙ্গলে সাংবাদিকদের সঙ্গে প্রবাসী বিএনপি নেতা নূর বক্স আহমেদের মতবিনিময়

news image

মৌলভীবাজারে সুবিধাবঞ্চিতদের মাঝে ডিডাফের নগদ অর্থ ও বস্ত্রসামগ্রী বিতরণ

news image

নেত্রকোনার কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী