বকশীগঞ্জে নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় লিটন ফুটবল একাদশ চ্যাম্পিয়ন
খেলা · 2026-11-09T05:04:35.000000Z · স্টাফ রিপোর্টার
বকশীগঞ্জের মেরুরচর উত্তরপাড়া নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার রাতে মেরুরচর ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় লিটন ফুটবল একাদশ ও রিমন ফুটবল একাদশ অংশ নেয়। টানটান উত্তেজনাপূর্ন খেলার নির্ধারিত সময়ে ১-০ গোলে জয়লাভ করে লিটন ফুটবল একাদশ। সেরা খেলোয়াড়ের পুরস্কার ( ম্যান অব দ্য ম্যাচ) পান বিজয়ী দলের খেলোয়াড় লিটন মিয়া। প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট ( ম্যান অব দ্য সিরিজ) পুরস্কার পান রানার্স আপ দলের খেলোয়াড় সোয়াইদ। মেরুরচর ইউনাইটেড ক্লাবের আয়োজনে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেরুরচর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু। পরে বিজয়ী দল ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার হিসেবে (প্রথম পুরস্কার)এলইডি টেলিভিশন ও (২য় পুরস্কার) এনড্রয়েট মোবাইল ফোন তুলে দেয়া হয়। ফাইনাল খেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। রাতের আলোকসজ্জায় অনুষ্ঠিত এ খেলায় বিপুলসংখ্যক দর্শক উপস্থিত থেকে দুই দলের খেলা উপভোগ করেন। খেলাটি পরিচালনা করেন (রেফারী) আব্দুল্লাহ আল মামুন বেনু। সহকারী রেফারী ( লাইন্সম্যান) হিসেবে ছিলেন আলমগীর হোসেন নস্কর ও শিপন মিয়া। খেলার পৃষ্টপোষকতা করেন নৌ বন্দরের পরিদর্শক ওয়াহিদুজ্জামান সাজু।পুরস্কার বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু বলেন, এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে গ্রামীণ জনপদে খেলাধুলার পরিবেশ তৈরি হচ্ছে। তরুন সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। আপনারা আরো বেশি বেশি খেলাধুলার আয়োজন করেন,আমি আপনাদের পাশে থাকবো। মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে নিজের সন্তানের দিকে খেয়াল রাখতে হবে। খেলাধুলার প্রতি মনোযোগী করতে হবে। একমাত্র খেলা ধুলায় পারে তরুন সমাজকে মাদক থেকে দূরে রাখতে।ফুটবল টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফকিরবাড়ি জামে মসজিদের সভাপতি আবদুল খালেক, বকশীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ উল হাসান,ইউপি সদস্য শাহীনুর রহমান,দেলোয়ার হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাকিবুল হাসান লিচু, বিএনপি নেতা হাবিবুল্ল্যাহ হাফেজ প্রমূখ। এছাড়ও যুবদল নেতা মনোয়ার হোসেন,কবির বকুল ভুট্টু, আলমাছ আলী স্বেচ্ছাসেবকদলের নেতা সুন্দর আলী, জিহাদ,লিখন,ফয়সাল ও লাজুসহ ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।