চুনারুঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: আলোচনা সভা অনুষ্ঠিত
সিলেটের খবর · 2026-11-07T11:03:07.000000Z · প্রতিবেদক, চুনারুঘাট
ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৭ নভেম্বর ২০২৬) উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌফিক আনোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।সভায় বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, জাতীয় জীবনে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য এবং দেশের রাজনৈতিক ইতিহাসে এর সুদূরপ্রসারী ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় তাঁরা দেশের সার্বভৌমত্ব রক্ষা, জাতীয় ঐক্য, সংহতি এবং গণতান্ত্রিক মূল্যবোধ সুসংহত করতে দলমত নির্বিশেষে সকলকে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী দিবসটির ঐতিহাসিক পটভূমি তুলে ধরে দেশ ও জাতির কল্যাণে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য এবং সংহতি বজায় রাখার আহ্বান জানান।