শ্রীমঙ্গলের সময়

ফরিদপুরে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সারাদেশ · 2026-11-07T11:16:08.000000Z · সিনিয়র রিপোর্টার


​ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পাবনার ফরিদপুরে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।​শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় ফরিদপুর পৌর মুক্তমঞ্চে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব আব্দুদ দাইয়ান মঞ্জুর সভাপতিত্বে এবং সাবেক সদস্য সচিব মো. জিয়াউর রহমান চেয়ারম্যানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা-সিরাজগঞ্জের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।​প্রধান অতিথির বক্তব্যে বক্তারা বলেন, "১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য ও ঐতিহাসিক অধ্যায়। এ দিনটি জাতীয় ঐক্য, দেশপ্রেম, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রত্যয়ের সঙ্গে গভীরভাবে জড়িত।"​সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপির সাবেক নেতৃবৃন্দ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—​আলহাজ্ব আবুল হোসেন জোয়ার্দার, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপি​মো. সাহা আলম (বিএসসি), সাবেক যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপি​মো. জিল্লুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপি​মো. আশরাফুজ্জামান মাসুদ, সাবেক যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপি​মো. হুমায়ুন কবির মনি, সাবেক সহ-সভাপতি, উপজেলা বিএনপি​মো. ফারুক হোসেন​মো. এনামুল হক, সভাপতি, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১​ইদ্রিস আলী মাস্টার, আমজাদ হোসেন, নুরুল ইসলাম​মো. হুমায়ুন কবির সজিব, আহ্বায়ক, উপজেলা ছাত্রদল​এছাড়াও উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।​সমাবেশ শেষে পৌর মুক্তমঞ্চ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর এলাকার প্রধান প্রধান গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাপ্ত হয়।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত