শ্রীমঙ্গলের সময়

মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত

সিলেটের খবর · 2026-11-07T10:59:28.000000Z · প্রতিবেদক, মৌলভীবাজার


​মৌলভীবাজার সদর উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘সোনার বাংলা আদর্শ ক্লাব’-এর উদ্যোগে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।​আজ শনিবার (০৭ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় সাধুহাটি আব্দুল বারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের তৃতীয় শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রায় ৮৫৩ জন মেধাবী শিক্ষার্থী অংশগ্রহণ করে।​শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই মেধা যাচাই পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের খোঁজখবর নেন— ২ নম্বর মনুমুখ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইমরান হোসেন সাজু, শেরপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ওবাইদুল্লা ও এসআই সুশান্ত দাশ।​এ সময় আরও উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা ও পরীক্ষা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক, সাংবাদিক রিপন মিয়া; ক্লাবের সভাপতি নজমুল আহমেদ চৌধুরী; সহ-সভাপতি হুমায়ুন কবির ও জুবায়ের আহমেদ; সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ টিপু; সহ-সাধারণ সম্পাদক কাওচার মিয়া ও মামুনুর রশীদ মাছুম; প্রচার সম্পাদক ফয়েজ আহমদ; সাংগঠনিক সম্পাদক ইয়ারুফ মিয়া এবং অর্থ সম্পাদক নেছার আহমেদ প্রমুখ।​পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে উপস্থিত বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষানুরাগী ও স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ক্লাবের এই নান্দনিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, এ ধরনের মেধাভিত্তিক প্রতিযোগিতা শিক্ষার্থীদের মনন বিকাশ ও প্রতিভা অন্বেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরে তারা অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত