মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা পুরস্কৃত
সিলেটের খবর · 2026-11-04T19:05:00.000000Z · প্রতিবেদক, মৌলভীবাজার
মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠমৌলভীবাজার জেলা পুলিশের অক্টোবর/২০২৬ মাসের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে পুলিশ লাইন্সের ড্রিল শেডে এই সভা অনুষ্ঠিত হয়। সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজুর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।সভায় পুলিশ সদস্যদের কল্যাণ, কর্মপরিবেশের উন্নয়ন, বিভিন্ন সমস্যা ও তার সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে জনসাধারণকে কাঙ্ক্ষিত সেবা প্রদান এবং পুলিশের প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানাসভা শেষে অক্টোবর মাসের কর্মদক্ষতা ও পেশাগত সাফল্যের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী কর্মকর্তা ও থানাকে পুরস্কৃত করা হয়।শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি): মো. সাইফুল ইসলাম (পুলিশ পরিদর্শক, মৌলভীবাজার সদর মডেল থানা)।শ্রেষ্ঠ এসআই: মো. ওবায়দুল্লাহ (মৌলভীবাজার সদর মডেল থানা)।শ্রেষ্ঠ ট্রাফিক কর্মকর্তা: টিএসআই মো. আলাউদ্দিন (জুড়ী ট্রাফিক বিভাগ)।শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা: এএসআই মো. রানা মিয়া (মৌলভীবাজার সদর মডেল থানা)।এছাড়া বিভিন্ন মামলার তদন্তে বিশেষ সাফল্য, আসামি গ্রেপ্তার, চোরাই মালামাল ও আলামত উদ্ধার এবং ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বড়লেখা থানার এসআই শফিকুল ইসলাম, শ্রীমঙ্গল থানার এসআই মোহাম্মদ পারভেজ ভূইয়া এবং সদর থানার এসআই আশরাফুল আলম চৌধুরীকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।পুলিশ সুপারের দিকনির্দেশনাসভাপতির বক্তব্যে পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম জেলা পুলিশের সকল ইউনিটকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন। আসন্ন শীত মৌসুমে চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, নিয়মিত টহল বৃদ্ধি এবং অপরাধপ্রবণ এলাকায় বিশেষ নজরদারি নিশ্চিত করতে সকল থানার ওসিদের কড়া নির্দেশ দেন তিনি। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির যেকোনো অপচেষ্টা রোধে গোয়েন্দা নজরদারি জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম-সহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, সকল থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।