শ্রীমঙ্গলের সময়

মধুপুরে শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

সারাদেশ · 2026-10-22T13:17:14.000000Z · মো: জাহিদুল কবির

টাঙ্গাইলের মধুপুরে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মো. আঃ খালেককে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার বোকারবাইদ গ্রামের নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আঃ খালেক বোকারবাইদ (নতুন বাজার) এলাকার মৃত বসু চকদারের ছেলে।পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার (১৯ অক্টোবর) বেলা আনুমানিক ৩টার দিকে প্রতিবেশী আঃ খালেক কলা দেওয়ার কথা বলে পাঁচ বছর বয়সী শিশুটিকে নিজের ঘরে ডেকে নেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও শিশুটি বাড়িতে ফিরে না আসায় তার মা  খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তিনি খালেকের বাড়িতে গিয়ে ঘরের ভেতর থেকে শব্দ শুনতে পান।এ সময় টিনের দরজায় ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করে তিনি শিশুটির পোশাক খুলে ধর্ষণচেষ্টারত অবস্থায় খালেককে দেখতে পান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। শিশুটির মা চিৎকার করে দরজার ছিটকিনি আটকে দেওয়ার চেষ্টা করলে অভিযুক্ত খালেক জোরপূর্বক ছিটকিনি খুলে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে মধুপুর থানায় আঃ খালেককে আসামি করে মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।পরে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে মধুপুর থানা-পুলিশ অভিযান চালিয়ে বোকারবাইদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মামলা দায়েরের পর থেকেই আসামিকে গ্রেপ্তারে পুলিশ তৎপর ছিল। বৃহস্পতিবার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত