শ্রীমঙ্গলের সময়

ঘাটাইলে জেলা প্রশাসক আবু সাঈদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সারাদেশ · 2026-10-29T08:45:39.000000Z · মো. রায়হান মিয়া

টাঙ্গাইল জেলা প্রশাসক আবু সাঈদ এর সাথে ঘাটাইল উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার ২৯ অক্টোবর দুপুর ১২টায় উপজেলা প্রশাসন আয়োজনে হল রুমে উপজেলার বিভিন্ন সমস্যা,সমাধানের বিষয় নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
উপজেলা নির্বাহী অফিসার মিজ নূরী তাসমিন উর্মির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু সাঈদ। 
অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার দিলশাদ জাহান,উপজেলা প্রকৌশলী শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ মনিরুজ্জামান খান, উপজেলা, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রাফিউল ইসলাম, উপজেলা পরিবার, পরিকল্পনা  (পঃপঃ)কর্মকর্তা বার্না বাশ হাসডাক, ঘাটাইল থানার অফিসার ইনচার্জ  মোকসেদুর রহমান, বিআরডিবির চেয়ারম্যান মোঃ হারুনর রশিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা শাখার সাধারন সম্পাদক মোঃ বিল্লাল হোসেন,পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলালসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন বেসরকারি ও সরকারি দপ্তরের কর্মকর্তারা স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিটি দপ্তরের কর্মকর্তাদের আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে। সাধারণ মানুষ যেন হয়রানি ছাড়াই সরকারি সেবা পায়, সে বিষয়েও কর্মকর্তাদের সচেতন থাকতে হবে।তিনি সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা, সিসি ক্যামেরা স্থাপন, বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা চালু এবং বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। দাপ্তরিক কাজে স্বচ্ছতা, জবাবদিহি ও শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি সরকারি সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করারও আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত