শ্রীমঙ্গলের সময়

অতীতের ভুল শুধরে গণমাধ্যমকে সঠিকভাবে কাজ করার আহ্বান ডা. শফিকুর রহমানের

সিলেটের খবর · 2026-10-24T14:36:00.000000Z · প্রতিবেদক, মৌলভীবাজার


অতীতে গণমাধ্যমের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, “পূর্বে দেখেছি, বিরোধী দলের সভাপতি কিংবা সাধারণ সম্পাদক কে হবেন, তাও সরকার নির্ধারণ করে দিত। প্রকৃতপক্ষে গণমাধ্যমই ফ্যাসিস্ট তৈরিতে সহায়তা করেছে। অতীতের এসব ভুল থেকে শিক্ষা নিয়ে এখন গণমাধ্যমকে সঠিকভাবে ও বস্তুনিষ্ঠভাবে কাজ করতে হবে।
​শনিবার নিজ জেলা মৌলভীবাজারে এক সাংগঠনিক সফরে গিয়ে সকাল ১১টায় জেলা সার্কিট হাউজের ‘মুন হলে’ স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।​জাতীয় সংসদ নির্বাচনের পর নিজ জেলা মৌলভীবাজারে জামায়াত আমিরের এটিই প্রথম আনুষ্ঠানিক সফর। দলীয় প্রধানের এই আগমনকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক আনন্দ ও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সফরটি সফল করতে জেলা জামায়াতের পক্ষ থেকেও নেওয়া হয় ব্যাপক প্রস্তুতি।
​রাজকীয় অভ্যর্থনা ও প্রটোকল​এর আগে শনিবার সকাল ৮টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে জামায়াত আমিরকে বর্ণাঢ্য অভ্যর্থনা জানানো হয়। এ সময় কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট ও মৌলভীবাজারের শীর্ষ জামায়াত ও শিবিরের নেতারা উপস্থিত ছিলেন।
​সকাল ৯টায় ডা. শফিকুর রহমান মৌলভীবাজার সার্কিট হাউজে এসে পৌঁছালে রাষ্ট্রীয় প্রটোকলের অংশ হিসেবে পুলিশের একটি চৌকস দল তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করে।
​ওয়ার্ড সম্মেলন ও জোটের বৈঠক​সাংবাদিকদের সাথে মতবিনিময় শেষে দুপুর সাড়ে ১২টায় জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত ‘দায়িত্বশীল ওয়ার্ড সম্মেলন’-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াত আমির। সম্মেলনে জেলার ৭টি উপজেলা, ৫টি পৌরসভা, ৬৭টি ইউনিয়ন ও ৬০৩টি ওয়ার্ডের প্রতিনিধি, রুকন এবং স্থানীয় নির্বাচনের প্রার্থীরা অংশগ্রহণ করেন
​পরবর্তীকালে তিনি স্থানীয় কোর্ট মসজিদে জোহরের নামাজ আদায় করেন এবং সার্কিট হাউজে ১১ দলীয় জোটের মৌলভীবাজার জেলা নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও প্রীতিভোজে অংশ নেন।
​জেলা আমির নির্বাচন ও বিদায়​দলীয় গঠনতন্ত্র অনুসারে ২০২৭-২০২৮ সেশনের জন্য মৌলভীবাজার জেলা আমির নির্বাচনের লক্ষ্যে বিকেলে রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার কথা রয়েছে ডা. শফিকুর রহমানের। জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এই সম্মেলনে জেলার ৬০০ জন রুকন সরাসরি অংশ নেবেন। সম্মেলন পরিচালনা করবেন সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান।
​কর্মসূচি শেষে বিকেল ৪টায় তিনি সিলেটের উদ্দেশ্যে মৌলভীবাজার ত্যাগ করবেন। স্থানীয় জামায়াত নেতাদের মতে, জামায়াত আমিরের এই সফর তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত