শ্রীমঙ্গলের সময়

মুক্তাগাছায় পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ১৫

সারাদেশ · 2026-10-23T09:06:04.000000Z · মোঃ ফরহাদ হোসেন মায়া

 ময়মনসিংহের মুক্তাগাছায় গত ২৪ ঘণ্টায় পুলিশের পৃথক অভিযানে মাদকদ্রব্য উদ্ধার, জুয়া খেলার অভিযোগে এবং বিভিন্ন মামলার পরোয়ানাভুক্তসহ মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) মুক্তাগাছা থানা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, এসআই হাসিবুল হাসানের নেতৃত্বে উপজেলার ধীতুয়া এলাকায় একটি খাদ্য মিলের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য দুই হাজার টাকা।

অন্যদিকে, এসআই মোহাম্মদ মিঠু মিয়ার নেতৃত্বে উপজেলার দাওগাঁও এলাকায় একটি নির্মাণাধীন বসতঘরে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া মুক্তাগাছা পৌরসভার মধ্যহিস্যা প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে পুলিশ আইনের ৩৪ ধারায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আরও চারজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, মাদকবিরোধী অভিযান, জুয়াবিরোধী অভিযান, পুলিশ আইনের ৩৪ ধারায় গ্রেপ্তার এবং পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার এই চারটি অভিযানে সর্বমোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।


আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত