বজ্রপাতের ঝুঁকি কমাতে পুংগলীতে তালের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন
সারাদেশ · 2026-10-27T13:32:00.000000Z · সিনিয়র রিপোর্টার
বজ্রপাতের ঝুঁকি কমানো ও পরিবেশ সুরক্ষার পুণ্ড্র লক্ষ্য নিয়ে পাবনার ফরিদপুর উপজেলার পুংগলী ইউনিয়নে তালের চারা রোপণ কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় চকিরবিল সংলগ্ন সড়কের পাশে তালের চারা রোপণ করে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে ইমামা বানিন।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও উম্মে ইমামা বানিন বলেন, "বজ্রপাতের ঝুঁকি কমানো, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বিশেষ করে তালের মতো দীর্ঘস্থায়ী ও উপকারী গাছ বেশি করে রোপণ করতে হবে। শুধু চারা রোপণ করলেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে।" এ সময় তিনি পরিবেশ সুরক্ষায় সমাজের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান।অনুষ্ঠানে বিশেষ অতিথি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন—ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুল হাফিজসাধারণ সম্পাদক মির্জা আব্দুল বাছেদপুংগলী আমিনা মোস্তফা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহা আলম বিএসসিপুংগলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেনপুংগলী আমিনা মোস্তফা বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি মো. এনামুল হকএছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় শিক্ষক-শিক্ষার্থীরা পরিবেশ সুরক্ষা ও বৃক্ষরোপণের নানা সুফল তুলে ধরে জনসচেতনতামূলক বক্তব্য রাখেন।