কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত: বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
সিলেটের খবর · 2026-10-22T22:10:00.000000Z · প্রতিবেদক, কমলগঞ্জ
মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বিশাল বর্ণাঢ্য র্যালি, সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ ২২ অক্টোবর ২০২৬, রোজ বৃহস্পতিবার সকাল ১১:৩০ মিনিটে কমলগঞ্জ উপজেলা চৌমুহনী সিএনজি স্ট্যান্ড ও উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসব কর্মসূচির আয়োজন করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল—"নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ"।নিরাপদ সড়ক চাই (নিসচা) কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি, সাংবাদিক মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাসেল হাসান বক্তের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সন্দীপ তালুকদার।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ কমর উদ্দিনের পক্ষে তদন্ত ওসি আমির উদ্দিন।কমলগঞ্জ বিআরডিবি-র চেয়ারম্যান ও নিসচা কমলগঞ্জ শাখার উপদেষ্টা জনাব ছরওয়ার শোকরানা নান্না।নিসচা পৃষ্ঠপোষক এ কে এম সালাম মাষ্টার।নিসচা পৃষ্ঠপোষক ও পৌর কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন।কমলগঞ্জ উপজেলা চৌমুহনী সিএনজি স্ট্যান্ডের সভাপতি মোঃ খলিল মিয়া।কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও নিসচা পৃষ্ঠপোষক, সাংবাদিক সাব্বির এলাহী।সাংবাদিক নির্মল এস পলাশ।চা শ্রমিক নেত্রী ও নিসচা সদস্য গীতা রানী কানু।সিএনজি পরিবহন শ্রমিক নেতা ও নিসচা সদস্য মোঃ আবুল বাশার।আদমপুর সিএনজি পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও নিসচা সদস্য সাইদুল ইসলাম চঞ্চল।এছাড়াও নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন—সহ-সভাপতি বকুল আহমদ, অর্থ সম্পাদক হুসাইন আহমেদ, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক আবু বক্কর, প্রচার সম্পাদক রায়হান মিয়া, দপ্তর সম্পাদক আবু সাঈদ, কার্যনির্বাহী সদস্য রিপন আহমেদ, রাজন আহমদ, সাহেদ আহমেদ, আদমপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও নিসচা সদস্য গুলনাহার বেগম, সামারুন বেগম (ইউপি সদস্য), নিসচা সদস্য মুক্তাদির, মোহাম্মদ রফিক মিয়া, সদর ইউনিয়ন কমিটির সভাপতিসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।আলোচনা সভায় বক্তারা নিরাপদ সড়ক নিশ্চিতকরণে নিসচা-র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের ৩৩ বছরের দীর্ঘ লড়াই ও অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং সংগঠনের সকল মানবিক কার্যক্রমের সাথে একাত্মতা প্রকাশ করেন। পাশাপাশি কমলগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনা রোধ ও যানজট নিরসনে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়।সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে কমলগঞ্জ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।