শ্রীমঙ্গলের সময়

মেলান্দহ রায়ার বাকাই গ্রামে বাড়ি ঘরে হামলা ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সারাদেশ · 2026-10-29T08:14:49.000000Z · স্টাফ রিপোর্টার

জামালপুরের মেলান্দহে চরবাণীপাকুরিয়া ইউনিয়নের রায়ের বাকাই গ্রামে মারধর, বাড়িঘরে ভাঙচুরের প্রতিবাদে ও জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। বৃহস্পতিবার ২৯ অক্টোবর দুপুরে চর বানি পাকুরিয়া ইউনিয়নের রায়ের বাকাই গ্রামের শিয়ান পাড়া মোড়ে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভুক্তভোগী ফরহাদ আলী ও তার মা ফিরোজা বেগম।

এ সময় তিনি অভিযোগ করেন, মেলান্দহ উপজেলার রায়ের বাকাই গ্রামের জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে মোঃ এক্সেন আলী, মোহাম্মদ ওয়ারেস, মোঃ রিপন ও মোঃ রিপন আলী সহ আরো কয়েকজন ভুক্তভোগী ফরহাদ আলীর বাড়ি ঘরে হামলা ভাঙচুর করা সহ দোকানে এসে ফরহাদ আলীকে মারধর করে। এ ব্যাপারে প্রতিবাদ করলে উল্টো মামলা দিয়ে ফরহাদ আলীর পরিবারকে প্রাণনাশের হুমকি প্রদান করা সহ তার বাড়িতে রাতের আঁধারে মুখোশ পরে ফরহাদ আলীর বাড়ি ঘরে হামলা ভাঙচুর চালায়।

এ ব্যাপারে জীবনের নিরাপত্তা ও মিথ্যা মামলার হয়রানি থেকে মুক্তি পেতে প্রশাসনের জোর হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী ফরহাদ আলীর পরিবার সহ এলাকার সচেতন মহল।


আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত