মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত
সারাদেশ · 2026-11-28T09:28:16.000000Z · মো: জাহিদুল কবির
টাঙ্গাইলের মধুপুর উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২২তম বার্ষিক প্রতিবেদন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) দিনব্যাপী মধুপুর অডিটোরিয়াম হলরুমে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেডের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় ২০২৫-২০২৬ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন, সংগঠনের কার্যক্রম পর্যালোচনা এবং সদস্যদের বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। মধুপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান খন্দকার ফরিদ আহমেদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি -কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড( কালব)এর চেয়ারম্যান মি.আগষ্টিন পিউরিফিকেশন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড ( কালব) এর সেক্রেটারী মি.নরেশ চন্দ্র বিশ্বাস, কালবের ট্রেজার মো: জিল্লুর রহমান, বৃহত্তর ময়মনসিংহ কালব এর ডিরেক্টর মি. পুলক দাস, সাবেক ডিরেক্টর সাইফুদ্দিন আহমেদ সবুজ, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, সহকারী সমবায় কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন অত্র ক্রেডিট ইউনিয়নের উপদেষ্টা মোঃ জয়নাল আবেদীন বাবলু। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিরাজুল ইসলাম।
এসময় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সকল সদস্য, কর্মচারীগন উপস্থিত ছিলেন।