শ্রীমঙ্গলের সময়

গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সারাদেশ · 2026-11-12T06:55:37.000000Z · মেইল ডেস্ক

ময়মনসিংহের গফরগাঁওয়ে একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে পৌরসভার রাঘাইচটি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুমাইয়া ওই এলাকার মো. জাকারিয়ার স্ত্রী। তাঁদের বিয়ে হয়েছিল প্রায় চার বছর আগে। তবে তাঁদের কোনো সন্তান ছিল না।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল রাত ৮টার দিকে স্বামী জাকারিয়ার সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন সুমাইয়া। এরপর তিনি পাশের একটি ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন। এ সময় বাসায় থাকা তাঁর তিন বোন ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। পরে প্রতিবেশীদের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন তাঁরা।

খবর পেয়ে এক ঘণ্টা পর পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। তখন সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় সুমাইয়াকে ঝুলতে দেখেন তাঁরা। পরে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

গফরগাঁও থানার পরিদর্শক মো. মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসায় থাকা নিহতের তিন বোনকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গত বছর সড়ক দুর্ঘটনায় মারা যান স্বামী শাহজাহান। এর পরই বেরিয়ে আসে শ্বশুর বাড়ির স্বজনদের আসল রূপ। ননদ, ননাস ও তাঁদের সন্তানরা মিলে শুরু করেন নাদিরার ঘর দখলের পাঁয়তারা। সম্প্রতি তাঁকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। ময়মনসিংহের নান্দাইল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চণ্ডীপাশা এলাকায় এ ঘটনা ঘটেছে।

ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের ওপর নির্মাণাধীন দেশের প্রথম ও সর্ববৃহৎ স্টিল আর্চ সেতু ‘কেওয়াটখালী সেতু’র কাজ এগিয়েছে ২৭ শতাংশ। অস্ট্রেলিয়ার বিখ্যাত সিডনি হারবার ব্রিজের আদলে নির্মিতব্য দৃষ্টিনন্দন এই সেতুর কাজ শুরুতে ধীরগতিতে এগোলেও বর্তমানে প্রকল্প এলাকায় চলছে কর্মযজ্ঞ।

ময়মনসিংহের ভালুকায় বাসের ভেতরে এক কিশোরীকে (১৫) ধর্ষণচেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দ করা হয়েছে বাসটি। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাসের চালক নাটোরের গুরুদাসপুর উপজেলার সাধুপাড়া গ্রামের ইয়াসিন...

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। পরে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ না পাওয়ায় মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত