গোপালগঞ্জ মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত
সারাদেশ · 2026-10-27T12:17:00.000000Z · মোঃ সাইফুল ইসলাম
ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গোপালগঞ্জ মেডিকেল কলেজ ক্যাম্পাসে একটি সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৭ অক্টোবর) গোপালগঞ্জ মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন ও পাবলিক হেলথ বিভাগের উদ্যোগে এ র্যালির আয়োজন করা হয়। র্যালিটি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে গিয়ে শেষ হয়।র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. গোলাম মোর্শেদ মোল্লা।এতে কলেজের শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার ও ফেস্টুন বহন করেন এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, ডেঙ্গু রোধে চিকিৎসকদের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। ডেঙ্গুর বিস্তার রোধে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও যাতে পানি জমে না থাকে সেদিকে বিশেষ নজর দেওয়া এবং এডিস মশার বংশবিস্তার রোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।