বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

শ্রীমঙ্গলে হাজী সেলিম ফাউন্ডেশনের কার্যালয় উদ্বোধন ও অর্ধশতাধিক সংগঠনকে সম্মাননা প্রদান।

শ্রীমঙ্গল শ্রীমঙ্গলের সময়

শ্রীমঙ্গলে হাজী সেলিম ফাউন্ডেশনের কার্যালয় উদ্বোধন ও অর্ধশতাধিক সংগঠনকে সম্মাননা প্রদান।

 

শ্রীমঙ্গল উপজেলায় হাজী সেলিম ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০২ মে) সন্ধ্যায় উপজেলার সাতগাঁও বাজারে আয়োজিত এ অনুষ্ঠানে ৫৪টি সামাজিক সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হাজী সেলিম আহমেদ। 

ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ-সভাপতি হাজী দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী, মুসলিমীন ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা এম. এ. রহিম নোমানী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এহসান বিন মোজাহির, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শামীম আক্তার হোসেন,সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি ফারুক খান, মাদার তেরেসা ফ্রি ফ্রাইডে ক্লিনিকের সভাপতি মোঃ একরামুল কবির।

 

অনুষ্ঠানে শ্রীমঙ্গল-কমলগঞ্জ এলাকার ৫৪টি সামাজিক ও মানবিক সংগঠনকে তাদের নিরলস অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক প্রদান করা হয়। এসময় স্থানীয় বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্ভোদনী অনুষ্ঠানে, সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী বলেন, মানবতার কল্যাণের অঙ্গিকার নিয়ে ২০১৯ সালে হাজী সেলিম ফাউন্ডেশন যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত স্বেচ্ছাসেবী এ সংগঠনটি মানবতা ও সমাজের কল্যাণে বহুমুখী কার্যক্রম বাস্তবায়ন করেছে। এখনও সমাজের গরিব, অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে সংগঠনটি। বিশেষ করে করোনাকালে দুঃখ-দুর্দশাগ্রস্ত মানুষের পাশে সহায়তার হাত প্রসারিত করেছে এ ফাউন্ডেশন। শীত মৌসুমে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, রমজানে অসহায় গরিব মানুষের মাঝে ইফতার ও খাদ্য সমগ্রী বিতরণ, প্রাকৃতিক দূর্যোগকালীন সময় তুরস্কে ত্রাণ পাঠানোসহ বিপদগ্রস্ত মানুষদের মাঝে আর্থিক অনুদান ও ত্রাণ সামগ্রী বিতরণ, বন্যাকবলিত মৌলভীবাজার ও সিলেটের বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ, ঘরহীন মানুষের মাঝে ঘর নির্মাণ কার্যক্রম, গরিব অসহায় পরিবারে বিয়ে অনুষ্ঠানে আর্থিক সহায়তা, দরিদ্র পরিবারে টিবওয়েল বিতরণ, মসজিদ-মন্দিরে গভীর নলকূপ স্থাপন, বিভিন্ন মাদরাসা-মসজিদ, স্কুল প্রতিষ্ঠা ও জমি দান, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, হাজী সেলিম হাফিজিয়া মাদসার হিফজ সম্পন্নকারী হাফেজে কুরআনের মাঝে পাগড়ি, নগদ অনুদান, ক্রেস্ট্র বিতরণ, ইমাম-মুয়াজ্জিনদের মাঝে রমজানে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ, ভুনবীর-লইয়ারকুল পুরানগাঁও ঈদগাহ নির্মাণসহ এসব এলাকায় বিভিন্ন রাস্তা মেরামত ও ইটসলিং এর কার্যক্রম করেছে। এছাড়া ছাত্রজনতার গণঅভুত্থানে জুলাই-বিপ্লবে আহতদের চিকিৎসায় এককালীন অনুদান বিতরণ। সংগঠনের আয়োজনে গত ৪ বছর যাবত প্রতি বছর ১ রমজান থেকে প্রতিদিন শতাধিক রোজাদারকে ইফতার করানো হচ্ছে। প্রসঙ্গত, ২০১৯ সালে হাজী সেলিম ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করেন কাতার প্রবাসী আল সারকি গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান। তিনি হাজী সেলিম ফাউন্ডেশন হাজী সেলিম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানাসহ বিভিন্ন শিক্ষা ও ব্যবসায় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং শিল্প উদ্যোক্তা। অনুষ্ঠানে শ্রীমঙ্গল ও কমলগঞ্জের বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কমলগঞ্জে ‘কমলকুঁড়ি’র ১৬ বছরে পদার্পণ উদযাপন...

news image

মৌলভীবাজারে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন ।

news image

সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভায় শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাব সভাপতির তিন প্রস্তাব

news image

কমলগঞ্জে কিশোরীদের জীবনদক্ষতা সেশন পরিদর্শন করলেন ইউএনও

news image

বিএনপি নেতা আলতাফুর রহমানকে দল থেকে অব্যাহতি

news image

শ্রীমঙ্গলে শত বছরের বসতভিটা বিক্রির অভিযোগে হিন্দু পরিবারের সংবাদ সম্মেলন

news image

হলি সিলেট'পত্রিকার নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খারিজের আহবান

news image

বিশ্ব স্বাস্থ্য দিবস-২৬ কমলগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন

news image

শ্রীমঙ্গলে ২০২৬-২৭ অর্থ বছরের উন্নয়ন কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে মতবিনিময় সভা

news image

রমেশ রাম গৌড়ের সাত লেয়ারের চা: স্বপ্ন, সংগ্রাম ও সাফল্যের গল্প

news image

নিসচা কমলগঞ্জ শাখার ঈদ পরবর্তী শুভেচ্ছা সাক্ষাৎ

news image

ঈদের আলো ছড়ালেন মতিন: বাকপ্রতিবন্ধীদের জন্য বিরল সম্মান ও আনন্দ...

news image

মৌলভীবাজারে জেএসএস-এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত...

news image

শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে ডলুছড়া জামে মসজিদে রোজাদার মুসল্লিদের সাথে ইফতার মাহফিল।

news image

সাংবাদিকদের সম্মানে শ্রীমঙ্গল থানার উদ্যোগে ইফতার মাহফিল

news image

সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের রমজানী আয়োজন: আলোচনা ও ইফতার

news image

শ্রীমঙ্গলে অসহায় শিশু ও হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ...

news image

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সফল নারী উদ্যোক্তা দের ​স্বপ্নজয়ী স্টার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত। 

news image

শ্রীমঙ্গল উপজেলায় রমজানের উপহার: ১৫৫০ অসহায়কে খাদ্য বিতরণ করল 'হৃদয়ে শ্রীমঙ্গল'

news image

শ্রীমঙ্গলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার অভিষেক ও বদর দিবস পালিত

news image

পবিত্র মাহে রমজান উপলক্ষে হতদরিদ্রদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করলেন লন্ডন প্রবাসী হাবীবুর রহমান

news image

শ্রীমঙ্গল আদর্শ যুব সংঘের উদ্যোগে মুসলিমবাগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

news image

সাংবাদিকদের সম্মানে মৌলভীবাজার জেলা জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত।

news image

শ্রীমঙ্গল-কমলগঞ্জে শহর সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নিলেন নবনির্বাচিত এমপি হাজী মুজিব।

news image

সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবনযাপন

news image

ভোট অধিকার ফিরে পেয়ে ,আটপাড়া-কেন্দুয়া বাসী নির্বাচিত করেছেন যোগ্য ব্যক্তিকে , যুব নেতা মোঃ কামাল উদ্দিন 

news image

শ্রীমঙ্গলে ভূনবীর ইউপির সকল মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের মাঝে ইফতারী হাদিয়া প্রদান

news image

শ্রীমঙ্গলে শহীদ ওসমান হাদি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট-এর ফাইনাল ম্যাচটি অত্যন্ত উত্তেজনাপূর্ণ ও জমজমাট পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

news image

জানুয়ারি ২০২৬ মাসে মৌলভীবাজার জেলার “শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি)” নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল থানার ওসি এস কে জহিরুল ইসলাম মুন্না।

news image

অর্ধশতাধিক মামলার ভার মাথায় নিয়ে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য (হাজী মুজিব)