নিজস্ব প্রতিবেদক। ২১ মে ২০২৫ ০৭:৫৬ পি.এম
ছবি: সংগ্রহীত
শ্রীমঙ্গলে স্কুল থেকে ফেরার পথে ছড়ার পানিতে ডুবে তৃতীয় শ্রেণীর ছাত্রীর মৃত্যু।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৫ নং কালাপুর ইউনিয়নের মাজদিহি পাহাড়ের জনৈক রমজান মিয়ার ৯ বছর বয়সী রেহানা আক্তার নামে এক শিশু কন্যা ভৈরবগঞ্জ বাজারের শাহজালাল কেজি স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী পানিতে ডুবে মারা গেছে।
স্থানীয় ও পুলিশের সূত্রে জানা যায়,মাজদিহি রমজান মিয়ার ৯ বছর বয়সী রেহানা আক্তার শিশু কন্যা ভৈরবগঞ্জ বাজারে শাহজালাল কেজি স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী, সাময়িক পরীক্ষা শেষে স্কুল থেকে দুপুর পৌনে ১২টায় ফেরার পথে নিখোঁজ হয়।ধারনা করা হচ্ছে যে বাঁশের সাঁকো থেকে পা পিছলে পড়ে গিয়ে পানির স্রোতে ভাসিয়ে নিয়ে গেলে তার মৃত্যু হতে পারে ।
স্কুল থেকে বাড়িতে ফিরতে দীর্ঘ সময় অতিবাহিত হলে মেয়েটির মা তাকে খুঁজতে আসে।
স্কুল এবং সহপাঠীদের কাছে তার কোন খোঁজ না পেয়ে তারা ছড়ার আশেপাশে সন্ধান করে তার ব্যবহৃত ব্যাগ এবং বই এর সন্ধান পেলেও মেয়েটির সন্ধান তাৎক্ষণিক পাইনি।
এ সময় বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ছড়াতে প্রচন্ড পানির স্রোত ছিল।
মেয়েটি নিখোঁজের ঘটনার সংবাদ শোনার পর পর শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম সেলিম,এসআই আব্দুর রহিম জিবান, এস আই সাইদুর রহমানসহ পুলিশের একটি টিম এবং ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ সময় তল্লাশি চালিয়ে অবশেষে বিকাল ৫টার দিকে কালাপুর আনসার ক্যাম্পের সংলগ্ন শাওন ছড়ার ভাটির দিক থেকে নিখোঁজের প্রায় পাঁচ ঘন্টা পর মেয়েটির মৃতদেহ স্থানীয়রা উদ্ধার করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে কালাপুর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মতলিব জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক, মাত্র ৯ বছর বয়সী মেয়েটি প্রাণ হারিয়েছে। পানিতে পড়ে নিখোঁজের এ ঘটনা শুনার পর শ্রীমঙ্গল থানার পুলিশ এবং ফায়ার সার্ভিসের লোকজনসহ এলাকাবাসী দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর অবশেষে আনসার ক্যাম্পের সংলগ্ন ছড়া থেকে মেয়েটির মৃতদেহ উদ্ধার করেছে।
অপরদিকে ঘটনাস্থলে উপস্থিত শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম সেলিম আমার সিলেটকে জানান, ঘটনাটি দুঃখজনক, অনেক খোঁজাখুঁজির পর মরদেহ উদ্ধার করা হয়েছে, শিশুর অভিভাবকের সাথে কথাবার্তা বলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরো বলেন, যেহেতু পাহাড়ি অঞ্চলে বৃষ্টির পর হঠাৎ ছড়াগুলোতে পানির স্রোত বেড়ে যায় এ অবস্থায় সবাই ছোট বাচ্চা ও বয়স্কদের প্রতি খেয়াল রাখা উচিত, যাতে এরকম ঘটনা আর না ঘটে।
উল্লেখ্য গত বছরেও এই মৌসুমে একই ছড়ার উজান দিকে এক বয়স্ক নারীর মৃত্যু ঘটেছিল পাহাড়ী স্রোতে।
কমলগঞ্জে ‘কমলকুঁড়ি’র ১৬ বছরে পদার্পণ উদযাপন...
মৌলভীবাজারে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন ।
সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভায় শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাব সভাপতির তিন প্রস্তাব
কমলগঞ্জে কিশোরীদের জীবনদক্ষতা সেশন পরিদর্শন করলেন ইউএনও
বিএনপি নেতা আলতাফুর রহমানকে দল থেকে অব্যাহতি
শ্রীমঙ্গলে শত বছরের বসতভিটা বিক্রির অভিযোগে হিন্দু পরিবারের সংবাদ সম্মেলন
হলি সিলেট'পত্রিকার নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খারিজের আহবান
বিশ্ব স্বাস্থ্য দিবস-২৬ কমলগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন
শ্রীমঙ্গলে ২০২৬-২৭ অর্থ বছরের উন্নয়ন কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে মতবিনিময় সভা
রমেশ রাম গৌড়ের সাত লেয়ারের চা: স্বপ্ন, সংগ্রাম ও সাফল্যের গল্প
নিসচা কমলগঞ্জ শাখার ঈদ পরবর্তী শুভেচ্ছা সাক্ষাৎ
ঈদের আলো ছড়ালেন মতিন: বাকপ্রতিবন্ধীদের জন্য বিরল সম্মান ও আনন্দ...
মৌলভীবাজারে জেএসএস-এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত...
শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে ডলুছড়া জামে মসজিদে রোজাদার মুসল্লিদের সাথে ইফতার মাহফিল।
সাংবাদিকদের সম্মানে শ্রীমঙ্গল থানার উদ্যোগে ইফতার মাহফিল
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের রমজানী আয়োজন: আলোচনা ও ইফতার
শ্রীমঙ্গলে অসহায় শিশু ও হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ...
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সফল নারী উদ্যোক্তা দের স্বপ্নজয়ী স্টার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত।
শ্রীমঙ্গল উপজেলায় রমজানের উপহার: ১৫৫০ অসহায়কে খাদ্য বিতরণ করল 'হৃদয়ে শ্রীমঙ্গল'
শ্রীমঙ্গলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার অভিষেক ও বদর দিবস পালিত
পবিত্র মাহে রমজান উপলক্ষে হতদরিদ্রদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করলেন লন্ডন প্রবাসী হাবীবুর রহমান
শ্রীমঙ্গল আদর্শ যুব সংঘের উদ্যোগে মুসলিমবাগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সাংবাদিকদের সম্মানে মৌলভীবাজার জেলা জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত।
শ্রীমঙ্গল-কমলগঞ্জে শহর সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নিলেন নবনির্বাচিত এমপি হাজী মুজিব।
সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবনযাপন
ভোট অধিকার ফিরে পেয়ে ,আটপাড়া-কেন্দুয়া বাসী নির্বাচিত করেছেন যোগ্য ব্যক্তিকে , যুব নেতা মোঃ কামাল উদ্দিন
শ্রীমঙ্গলে ভূনবীর ইউপির সকল মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের মাঝে ইফতারী হাদিয়া প্রদান
শ্রীমঙ্গলে শহীদ ওসমান হাদি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট-এর ফাইনাল ম্যাচটি অত্যন্ত উত্তেজনাপূর্ণ ও জমজমাট পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
জানুয়ারি ২০২৬ মাসে মৌলভীবাজার জেলার “শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি)” নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল থানার ওসি এস কে জহিরুল ইসলাম মুন্না।
অর্ধশতাধিক মামলার ভার মাথায় নিয়ে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য (হাজী মুজিব)