নিজস্ব প্রতিবেদক। ০৩ ডিসেম্বার ২০২৪ ০৩:২৮ পি.এম
ছবি ক্যাপশন
আসছে কবি বেল্লাল হাওলাদারের প্রথম গল্পগ্রন্থ “স্মৃতিরা অমলিন”
নিজস্ব প্রতিবেদকঃ কবি ও সাংবাদিক মো. বেল্লাল হাওলাদার একজন ভালো লেখক হিসেবে ইতোমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর কবিতা ও বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় সমসাময়িক নানা বিষয়ের উপর লেখাগুলো হরহামেশাই ঘুরে বেড়াচ্ছে। বর্তমানে কবিতা থেকে গল্পের জগতে প্রবেশের চেষ্টায়, জীবন ঘনিষ্ঠ এবং চলার পথে বাস্তব ঘটনার শাব্দিকরূপে উপস্থাপিত গল্পের ডালি নিয়ে আগামী বইমেলা উপলক্ষ্যে আসছে তাঁর গল্পগ্রন্থ “স্মৃতিরা অমলিন”। প্রাণের মেলা প্রকাশনী এটি প্রকাশ করছে। প্রচ্ছদ করেছেন হাসনাত সাইফুল।
নতুন গল্পগ্রন্থ নিয়ে লেখক বেল্লাল হাওলাদার বলেন, ‘একজন লেখক যখন লিখেন, তখন সেটা তাঁর বিশেষ মানুষের স্মৃতি, নিজস্ব অভিজ্ঞতা, জ্ঞান ও বিশেষত তাঁর দৃষ্টিভঙ্গির ওপর ভিত্তি করেই লিখেন। চেষ্টা করেছি নিজের স্মৃতিগুলোকে শিমুলতুলোর মতো ছড়িয়ে দেওয়ার জন্য। বিশেষ করে আমার মায়ের স্মৃতিচারণে লেখা গল্প পড়লে পাঠককে কাঁদাবে। আশা করি পাঠক এই গল্পের বইটি পড়ে অনুভব করতে পারবেন ফেলে আসা মায়ের সাথে নানান স্মৃতিচারণ।’
লেখক তাঁর এই গল্পগ্রন্থটিতে বাস্তবতার নিরিখে সাতটি জীবনঘনিষ্ঠ ও হৃদয়গ্রাহী কাহিনী বিন্যাসে চিত্রায়ণ করেছেন। তিনি বলতে চেয়েছেন মানুষের জীবনের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা ও মধুর সময়ের গল্প-ঘটনা মিলেই তো জীবন। কিন্তু কোনো গল্প-ঘটনা মানুষ অনুভব করতে পারেন; কোনোটা পারে না। অথচ হতে পারে গল্পটি একজন মানুষকে শেখার বা শেখানোর।
এর আগে ২০২০ সালে কবি বেল্লাল হাওলাদারের ‘আবেগ ভরা হৃদয়’ কবিতাগ্রন্থ প্রকাশিত হয়। এছাড়া তিনি বেশ কয়েকটি যৌথ কবিতা সংকলনের সম্পাদনা করেছেন। যা পাঠকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। এরমধ্যে ‘তবুও আশায় বাঁচি’, ‘অপূর্ণ ইচ্ছে’, ‘মা আমার চন্দ্রতারা’, ‘আলোর মশাল’ উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ।
শ্রীমঙ্গলে ১৩ লাখ ৫০ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ, গ্রেপ্তার ২
মৌলভীবাজারে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন
শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুনের ছেলে মাহদিকে যুক্তরাজ্য গমনে সম্মাননা প্রদান
শেরপুর ফাঁড়ি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ আটক ৪
শ্রীমঙ্গলে দৈনিক ঐশী বাংলার ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী ও মিলাদ মাহফিল
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজনগরে নেতাকর্মীদের ঢল, মিষ্টিমুখ শেষে মৌলভীবাজারের পথে
ফরিদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকায় মহান ‘নবী দিবস’ উপলক্ষে বর্ণাঢ্য পদযাত্রা ও সেমিনার
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশ্বনাথের বিএনপি নেতা আসাদুজ্জামান নুরের শুভেচ্ছা
বন্ধু স্পোর্টিং ক্লাবের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী ও প্রবাসী ঐক্য আংশিক কমিটি ঘোষণা
মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান: ৬ জনের এক মাস করে কারাদণ্ড
আমাসুফের কেন্দ্রীয় কমিটিতে সহকারী পরিচালক হলেন আবেদ আহমেদ
হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত
শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
কমলগঞ্জে নিসচার উদ্যোগে ফ্রি হেলমেট বিতরণ, পৃষ্ঠপোষক ড. হাজী শাহ আলমকে সংবর্ধনা
তীব্র তাপদাহে মৌলভীবাজারে শ্রমজীবী ও পথচারীদের মাঝে পানি-ওরস্যালাইন বিতরণ
ঈদে মিলাদুন্নবী (সা.) ভালোবাসার বহিঃপ্রকাশ হোক বারো মাসের দরুদ ও সুন্নতের অনুশীলনে
শ্রীমঙ্গলে ৯ বছরের শিশুকে প্রায় এক মাস বলাৎকারের অভিযোগ, মাদ্রাসাশিক্ষক আটক
শ্রীমঙ্গল বিএনপির যুগ্ম আহ্বায়কের অব্যাহতির প্রতিবাদে রাজপথে তৃণমূলের বিক্ষোভ
মৌলভীবাজারে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের কমিটির পরিচিতি সভা
নবীনগরে ১২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
শ্রীমঙ্গলে চার দিন ধরে তরুণী নিখোঁজ, সন্ধান চায় পরিবার
শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে অব্যাহতির প্রতিবাদে তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন
শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার
শ্রীমঙ্গলে বাড়ছে বিবাহবিচ্ছেদ, ৬ মাসে ২৬ তালাক
তাজ উদ্দিন তাজুকে অব্যাহতির প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
যুগপূর্তিতে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের বর্ণাঢ্য আয়োজন
শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি
নিসচা কমলগঞ্জ শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন সভাপতি আব্দুস সালাম, সম্পাদক রাসেল হাসান বক্ত
সিলেটের রায়নগরে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার