বুধবার ০৯ সেপ্টেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

দুর্নীতি প্রতিরোধে শ্রীমঙ্গলে দুইদিনব্যাপী তথ্যমেলা শুরু 

মোঃ জয়নাল আবেদিন বাদশা ২১ নভেম্বার ২০২৪ ১০:৩৬ পি.এম

শ্রীমঙ্গল দুর্নীতি প্রতিরোধে শ্রীমঙ্গলে দুইদিনব্যাপী তথ্যমেলা শুরু 

দুর্নীতি প্রতিরোধে শ্রীমঙ্গলে দুইদিনব্যাপী তথ্যমেলা শুরু 

 শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২০ নভেম্বর ২০২৪ : 'জানবো জানাবো, দুর্নীতি রুখবো'- এই শ্লোগান ও প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুইদিনব্যাপী তথ্যমেলা শুরু হয়েছে। 

 

বুধবার (২০ নভেম্বর ২০২৪) সকালে উপজেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর সার্বিক সহযোগিতায় তথ্য অধিকার আইন ২০০৯ এর বহুল প্রচার ও প্রসারের লক্ষ্যে উপজেলা পরিষদের মাঠে এ মেলা অনুষ্ঠিত হয়। 

 

এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব। 

 

উদ্বোধনী বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব বলেন, মানুষের মৌলিক অধিকার সম্পর্কে সরকারি ও বেসরকারি পরিষেবার সকল তথ্য জনগণকে জানানো বাধ্যতামূলক। এজন্য তথ্য অধিকার আইন-২০০৯ প্রণীত হয়েছে। এই তথ্যের অবাধ প্রবাহ সহজলভ্য করে জনগণের সেবাপ্রাপ্তির অধিকার নিশ্চিত করার নিমিত্তে এই মেলার আয়োজন।

 

উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেবের সভাপতিত্বে এবং সনাক সদস্য কাজী আসমা বেগমের সঞ্চালনায় এ মেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আক্তার, টিআইবি'র এনগেজমেন্ট বিভাগের পরিচালক ফারহানা ফেরদৌস, সনাক সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্য, ও তথ্য মেলা আয়োজক কমিটির আহবায়ক সৈয়দ ছায়েদ আহমেদ। 

 

তথ্য মেলায় উপস্থিত ছিলেন সাপ্তাহিক নতুন কথা'র বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান, শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত রবিন, কোষাধ্যক্ষ এহসান বিন মুজাহির সহ অন্যান্য সাংবাদিকরা।

 

দুইদিনব্যাপী এ তথ্যমেলায় সরকারি-বেসরকারি সেবাদানকারী ২৮টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

 

এছাড়াও তথ্যমেলা উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, তথ্য অধিকার বিষয়ক ক্যাম্পেইন, দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনী, শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা, গণ শুনানি, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, দুর্নীতি বিরোধী গণস্বাক্ষর সংগ্রহ, ভ্রাম্যমাণ তথ্য ও পরামর্শ সেবা, তথ্যভান্ডার উপস্থাপন করা হয়। শ্রীমঙ্গল সরকারি কলেজের গণিত (অনার্স) ২য় বর্ষের শিক্ষার্থী ও ইয়েস গ্রুপের সহ দলনেতা সৈয়দ আরমান জামী, টিআইবি'র ইন্টার্নি এ কিউ এম নাঈমার রহমান সহ সনাক সদস্য এবং ইয়েস গ্রুপের ভলান্টিয়াররা সার্বক্ষণিক তদারকি করেন। 

 

চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন সনাক সদস্য মাহমুদুল ইসলাম সোহেল, সনাক সদস্য রিনা মজুমদার ও সনাক সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্য। 

 

বিতর্ক প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন সনাক সদস্য এডভোকেট আলাউদ্দিন, সনাক সদস্য রিতা দত্ত ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন তাজপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ড. এস এ মোতাকাব্বির মাসুদ। 

 

আগামীকাল তথ্য অধিকার বিষয়ক ক্যাম্পেইন, দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনী, গণ শুনানি, দুর্নীতি বিরোধী গণস্বাক্ষর সংগ্রহ, ভ্রাম্যমাণ তথ্য ও পরামর্শ সেবা, তথ্যভান্ডার উপস্থাপনের পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এ মেলার সমাপ্তি হবে বলে আয়োজকরা জানান।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

শ্রীমঙ্গলে ১৩ লাখ ৫০ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ, গ্রেপ্তার ২

news image

মৌলভীবাজারে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন

news image

শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুনের ছেলে মাহদিকে যুক্তরাজ্য গমনে সম্মাননা প্রদান

news image

শেরপুর ফাঁড়ি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ আটক ৪

news image

শ্রীমঙ্গলে দৈনিক ঐশী বাংলার ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী ও মিলাদ মাহফিল

news image

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজনগরে নেতাকর্মীদের ঢল, মিষ্টিমুখ শেষে মৌলভীবাজারের পথে

news image

ফরিদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

news image

ঢাকায় মহান ‘নবী দিবস’ উপলক্ষে বর্ণাঢ্য পদযাত্রা ও সেমিনার

news image

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশ্বনাথের বিএনপি নেতা আসাদুজ্জামান নুরের শুভেচ্ছা

news image

বন্ধু স্পোর্টিং ক্লাবের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী ও প্রবাসী ঐক্য আংশিক কমিটি ঘোষণা

news image

মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান: ৬ জনের এক মাস করে কারাদণ্ড

news image

আমাসুফের কেন্দ্রীয় কমিটিতে সহকারী পরিচালক হলেন আবেদ আহমেদ

news image

হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

news image

শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

news image

কমলগঞ্জে নিসচার উদ্যোগে ফ্রি হেলমেট বিতরণ, পৃষ্ঠপোষক ড. হাজী শাহ আলমকে সংবর্ধনা

news image

তীব্র তাপদাহে মৌলভীবাজারে শ্রমজীবী ও পথচারীদের মাঝে পানি-ওরস্যালাইন বিতরণ

news image

ঈদে মিলাদুন্নবী (সা.) ভালোবাসার বহিঃপ্রকাশ হোক বারো মাসের দরুদ ও সুন্নতের অনুশীলনে

news image

শ্রীমঙ্গলে ৯ বছরের শিশুকে প্রায় এক মাস বলাৎকারের অভিযোগ, মাদ্রাসাশিক্ষক আটক

news image

শ্রীমঙ্গল বিএনপির যুগ্ম আহ্বায়কের অব্যাহতির প্রতিবাদে রাজপথে তৃণমূলের বিক্ষোভ

news image

মৌলভীবাজারে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের কমিটির পরিচিতি সভা

news image

নবীনগরে ১২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

news image

শ্রীমঙ্গলে চার দিন ধরে তরুণী নিখোঁজ, সন্ধান চায় পরিবার

news image

শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে অব্যাহতির প্রতিবাদে তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন

news image

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার

news image

শ্রীমঙ্গলে বাড়ছে বিবাহবিচ্ছেদ, ৬ মাসে ২৬ তালাক

news image

তাজ উদ্দিন তাজুকে অব্যাহতির প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

news image

যুগপূর্তিতে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের বর্ণাঢ্য আয়োজন

news image

শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি

news image

নিসচা কমলগঞ্জ শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন সভাপতি আব্দুস সালাম, সম্পাদক রাসেল হাসান বক্ত

news image

সিলেটের রায়নগরে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার