বুধবার ১৯ আগষ্ট ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি

নিজস্ব প্রতিবেদক। ১৩ আগষ্ট ২০২৬ ০৬:০৬ পি.এম

শ্রীমঙ্গল শ্রীমঙ্গলের সময়

হবিগঞ্জ-সিলেট বিরতিহীন ও এসএমএস বাস সার্ভিসের মধ্যকার দীর্ঘদিনের বিরোধের প্রভাব সাধারণ যাত্রীদের ওপর পড়ায় শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের পূর্বের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি জানিয়েছেন ভুক্তভোগী যাত্রী ও সর্বস্তরের জনগণ।

 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১টায় শ্রীমঙ্গল শহরের গ্র্যান্ড তাজ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

 

সংবাদ সম্মেলনে শ্রীমঙ্গলের ভুক্তভোগী যাত্রী ও সর্বস্তরের জনগণের পক্ষে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংস্কৃতিকর্মী ও সংগীতশিল্পী মো. তারেক ইকবাল চৌধুরী। তিনি শ্রীমঙ্গলের স্থায়ী বাসিন্দা এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি, মৌলভীবাজার কর্তৃক মনোনীত শ্রেষ্ঠ সংগীতশিল্পী।

 

লিখিত বক্তব্যে তিনি বলেন, হবিগঞ্জ-সিলেট সড়কপথে শ্রীমঙ্গল একটি গুরুত্বপূর্ণ জনপদ। প্রতিদিন শিক্ষার্থী, রোগী, চাকরিজীবী, ব্যবসায়ী, শ্রমজীবী, পর্যটকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ, মিরপুর ও সিলেটসহ বিভিন্ন এলাকায় যাতায়াত করেন।

 

দীর্ঘদিন ধরে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাস সার্ভিস শ্রীমঙ্গল শহরে যাত্রাবিরতি দিয়ে আসছিল। এতে স্থানীয় যাত্রীরা সরাসরি ও তুলনামূলক কম সময়ে গন্তব্যে পৌঁছাতে পারতেন। বর্তমানে ওই যাত্রাবিরতি বন্ধ থাকায় যাত্রীদের বিকল্প পরিবহনের ওপর নির্ভর করতে হচ্ছে। অনেক ক্ষেত্রে একাধিকবার বাস পরিবর্তন করতে হচ্ছে, ফলে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় হচ্ছে।

 

তারেক ইকবাল চৌধুরী প্রশ্ন রেখে বলেন, “দুটি পরিবহন প্রতিষ্ঠানের ব্যবসায়িক বিরোধের দায় সাধারণ যাত্রীরা কেন বহন করবেন? একটি বিরোধের কারণে শ্রীমঙ্গলসহ বৃহত্তর এলাকার হাজার হাজার মানুষ কেন তাদের স্বাভাবিক যাতায়াতের সুযোগ থেকে বঞ্চিত হবেন?”

 

তিনি বলেন, বিশেষ করে নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীদের এ কারণে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে। শ্রীমঙ্গল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র হওয়ায় দেশ-বিদেশের পর্যটকরাও এ সড়কপথ ব্যবহার করেন। তাই গুরুত্বপূর্ণ এই রুটে যাত্রীবান্ধব ও নিরাপদ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।

 

সংবাদ সম্মেলনে তিন দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে-হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাস সার্ভিসের শ্রীমঙ্গল শহরে পূর্বের যাত্রাবিরতি অবিলম্বে পুনর্বহাল করে যাত্রী ওঠানামার সুযোগ নিশ্চিত করা; পরিবহন মালিক বা শ্রমিকদের কোনো বিরোধের কারণে সাধারণ যাত্রীদের পরিবহন সুবিধা বন্ধ না করা এবং শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জগামী যাত্রীদের জন্য নিয়মিত, নিরাপদ ও যাত্রীবান্ধব বিরতিহীন বাস সার্ভিস নিশ্চিত করা।

 

এ সময় জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সংশ্লিষ্ট পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

 

এর আগে একই দাবিতে সাধারণ জনগণের পক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন মো. তারেক ইকবাল চৌধুরী। বর্তমানে দাবির পক্ষে গণস্বাক্ষর সংগ্রহ অভিযানও অব্যাহত রয়েছে।

 

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, শ্রীমঙ্গল, মিরপুর, শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ এলাকার বিপুলসংখ্যক মানুষ ব্যবসা, চাকরি, শিক্ষা, চিকিৎসা ও পারিবারিকসহ নানা প্রয়োজনে নিয়মিত এসব এলাকায় যাতায়াত করেন। তাদের জন্য হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাস সার্ভিস দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

 

কিন্তু হবিগঞ্জ বিরতিহীন ও এসএমএস সার্ভিসের মধ্যকার বিরোধের কারণে শ্রীমঙ্গলের যাত্রীদের বাসে ওঠানামায় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে বলে স্মারকলিপিতে অভিযোগ করা হয়। এতে মিরপুর, শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জগামী যাত্রীদের অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করে বিকল্প পরিবহনের ওপর নির্ভর করতে হচ্ছে।

 

স্থানীয়দের দাবি, পরিবহন সংশ্লিষ্টদের মধ্যে বিরোধ থাকলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সমাধান করা উচিত। এর প্রভাব কোনোভাবেই সাধারণ যাত্রীদের ওপর পড়া উচিত নয়। প্রশাসনের উদ্যোগে সংশ্লিষ্ট পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত একটি গ্রহণযোগ্য ও স্থায়ী সমাধানের দাবি জানান তারা।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার শ্রীমঙ্গল শাখার সভাপতি ও অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক নীহার রঞ্জন নাথ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, সদস্য সচিব রুবেল আহমেদ, শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও আমার সিলেটের সম্পাদক মো. আনিছুল ইসলাম আশরাফী, সিনিয়র সাংবাদিক কাওছার ইকবাল, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তীসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

 

এছাড়াও উপস্থিত ছিলেন ইংরেজি দৈনিক দ্য ফিনান্সিয়াল পোস্ট ও সাপ্তাহিক নতুন কথার বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান, সিনিয়র সাংবাদিক ইসমাইল মাহমুদ, শফিকুল ইসলাম রুম্মন, রাজেশ ভৌমিক, মিজানুর রহমান আলম, আবুজার রহমান বাবলা, সৈয়দ ছায়েদ আহমেদ, কাজী গোলাম কিবরিয়া জুয়েল, শামসুল ইসলাম শামীম, দৈনিক মানবজমিনের প্রতিনিধি জামাল, দৈনিক নিরপেক্ষের প্রতিনিধি মো. কাওছার আহমেদ, শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের সদস্য আবদাল মিয়াসহ অন্যান্যরা।

 

স্থানীয়দের প্রত্যাশা, জেলা প্রশাসনের উদ্যোগে সংশ্লিষ্ট পরিবহন কর্তৃপক্ষগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যাটির সমাধান করা হবে এবং শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ ও মিরপুরগামী যাত্রীদের বিরতিহীন বাসে নির্বিঘ্নে ওঠানামার সুযোগ নিশ্চিত করা হবে।

 

তাদের মতে, শ্রীমঙ্গল বৃহত্তর সিলেট অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ পর্যটন ও বাণিজ্যিক জনপদ। তাই এখানকার মানুষের আন্তঃজেলা যাতায়াত ব্যবস্থা সহজ, নিরাপদ ও সাশ্রয়ী করা শুধু স্থানীয় জনগণের স্বার্থেই নয়, পুরো অঞ্চলের যোগাযোগব্যবস্থার জন্যও গুরুত্বপূর্ণ।

 

ভুক্তভোগী যাত্রীদের দাবি-পরিবহন মালিকদের বিরোধের সমাধান হোক, তবে সেই বিরোধের কারণে সাধারণ যাত্রীদের যেন আর ভোগান্তির শিকার হতে না হয়।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার

news image

শ্রীমঙ্গলে বাড়ছে বিবাহবিচ্ছেদ, ৬ মাসে ২৬ তালাক

news image

তাজ উদ্দিন তাজুকে অব্যাহতির প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

news image

যুগপূর্তিতে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের বর্ণাঢ্য আয়োজন

news image

শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি

news image

নিসচা কমলগঞ্জ শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন সভাপতি আব্দুস সালাম, সম্পাদক রাসেল হাসান বক্ত

news image

সিলেটের রায়নগরে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার

news image

খঞ্জনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিধন সূত্রধরের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

news image

আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের হবিগঞ্জ জোনাল কমিটি গঠন

news image

শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

news image

শ্রীমঙ্গলে ৪ প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা

news image

সড়ক যোদ্ধা পদক পেলেন আব্দুস সালাম

news image

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে শ্রীমঙ্গল থানার ওসির মতবিনিময়

news image

মানসম্মত মজুরী বৃদ্ধির দাবীতে শ্রীমঙ্গলে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন 

news image

মৌলভীবাজার সাধুহাটি ফজলুল হাসান ইসলামিক একাডেমিতে মেধা প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

news image

জাঁকজমকপূর্ণ আয়োজনে মৌলভীবাজারে ‘দ্যা ক্যাম্পাস ভিউ’-এর বর্ষপূর্তি পালিত ‎

news image

৯৯৯-এ কলের পর হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ পর্যটককে নিরাপদে উদ্ধার

news image

ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধিদলের হেক্সাস মৌলভীবাজার সফর, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

news image

শ্রীমঙ্গলে মোহাজেরাবাদ গ্রামবাসীর উদ্যোগে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

news image

ভুরভুরিয়া ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন: হাতেনাতে আটক, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

news image

আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা

news image

মৌলভীবাজারে ফেক ফেসবুক আইডির দৌরাত্ম্য, অপপ্রচার বন্ধে কার্যকর উদ্যোগের দাবি

news image

মৌলভীবাজারে শাহ্জালাল ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি ও ‘ট্রি প্লান্টেশন কর্নার’ উদ্বোধন

news image

আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে সম্মাননা পেলেন মুহাম্মদ রুয়েল খান আশরাফুল

news image

শ্রীমঙ্গলে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত

news image

ধলাই নদী থেকে ঝুঁকিপূর্ণ স্থানে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন, নদীভাঙন রোধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা

news image

শ্রীমঙ্গলে শিশু ধর্ষণের অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

news image

শ্রীমঙ্গলে পর্যটন উন্নয়নে প্রশাসন-উদ্যোক্তাদের সমন্বয় সভা....

news image

রাজনগরে স্ত্রী হত্যা: উঠান থেকে মরদেহ উদ্ধার, আটক ২

news image

শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন