নিজস্ব প্রতিবেদক। ১৭ আগষ্ট ২০২৬ ১০:০৬ পি.এম
শ্রীমঙ্গলের সময়
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক তাজ উদ্দিন তাজুকে পদ থেকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন তাঁর অনুসারী নেতাকর্মীরা।
সোমবার (১৭ আগস্ট) বিকেলে শ্রীমঙ্গলের বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী-সমর্থকরা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এ সময় ‘দুর্দিনের তাজু ভাই, আমরা তোমায় ভুলি নাই’সহ বিভিন্ন স্লোগানে শহরের রাজপথ মুখরিত হয়ে ওঠে।
বিক্ষোভ সমাবেশে স্থানীয় নেতাকর্মীরা অভিযোগ করেন, দলের একটি মহল কাউন্সিল ছাড়াই ‘পকেট কমিটি’ গঠনের উদ্দেশ্যে তাজ উদ্দিন তাজুকে একতরফাভাবে অব্যাহতি দিয়েছে। এ সিদ্ধান্তকে তারা অন্যায্য, অগঠনতান্ত্রিক ও ত্যাগী নেতাকর্মীদের প্রতি অবিচার বলে দাবি করেন।
সমাবেশে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আশিদ্রোন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহাব উদ্দিন, বিএনপি নেতা আজির উদ্দিন, যুবদল নেতা আব্দুল কাদির, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. জালাল আহমদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব রিমন আহমদ, শ্রমিক দল নেতা সোহেল আহমদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
বক্তারা বলেন, দলের দুঃসময়ে পাশে থাকা ত্যাগী ও রাজপথের পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে একটি কুচক্রী মহল নিজেদের স্বার্থে একতরফাভাবে কমিটি গঠনের চেষ্টা করছে। তাজ উদ্দিন তাজুর মতো একজন পরীক্ষিত নেতাকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
তারা অবিলম্বে অব্যাহতির সিদ্ধান্ত প্রত্যাহার করে তাজ উদ্দিন তাজুকে স্বপদে বহাল করার দাবি জানান। দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
পরবর্তী কর্মসূচির ঘোষণা
সমাবেশ থেকে তাজ উদ্দিন তাজুর অনুসারীরা কয়েকটি কর্মসূচি ঘোষণা করেন। এর মধ্যে রয়েছে জেলা ও উপজেলা বিএনপির কাছে স্মারকলিপি প্রদান, জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন এবং রোডমার্চ করে রাজধানী ঢাকায় গিয়ে দলের শীর্ষ নেতৃত্বের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন।
যেভাবে অব্যাহতি দেওয়া হয়
প্রসঙ্গত, গত রোববার (১৬ আগস্ট) রাতে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন স্বাক্ষরিত এক চিঠিতে তাজ উদ্দিন তাজুকে তাঁর পদ থেকে অব্যাহতির বিষয়টি জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রমে শৃঙ্খলা, ঐক্য ও সুস্থ পরিবেশ বজায় রাখার স্বার্থে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত ও আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
তবে তাজ উদ্দিন তাজুর অনুসারী ও দলের স্থানীয় একটি অংশের দাবি, কোনো ধরনের নিয়মনীতি ও কাউন্সিল ছাড়াই রাজপথের পরীক্ষিত ও ত্যাগী এই নেতাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তারা অব্যাহতির সিদ্ধান্ত প্রত্যাহার করে তাঁকে স্বপদে বহালের দাবি জানিয়েছেন।
শ্রীমঙ্গলে বাড়ছে বিবাহবিচ্ছেদ, ৬ মাসে ২৬ তালাক
তাজ উদ্দিন তাজুকে অব্যাহতির প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
যুগপূর্তিতে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের বর্ণাঢ্য আয়োজন
শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি
নিসচা কমলগঞ্জ শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন সভাপতি আব্দুস সালাম, সম্পাদক রাসেল হাসান বক্ত
সিলেটের রায়নগরে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার
খঞ্জনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিধন সূত্রধরের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের হবিগঞ্জ জোনাল কমিটি গঠন
শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
শ্রীমঙ্গলে ৪ প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা
সড়ক যোদ্ধা পদক পেলেন আব্দুস সালাম
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে শ্রীমঙ্গল থানার ওসির মতবিনিময়
মানসম্মত মজুরী বৃদ্ধির দাবীতে শ্রীমঙ্গলে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন
মৌলভীবাজার সাধুহাটি ফজলুল হাসান ইসলামিক একাডেমিতে মেধা প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত
জাঁকজমকপূর্ণ আয়োজনে মৌলভীবাজারে ‘দ্যা ক্যাম্পাস ভিউ’-এর বর্ষপূর্তি পালিত
৯৯৯-এ কলের পর হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ পর্যটককে নিরাপদে উদ্ধার
ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধিদলের হেক্সাস মৌলভীবাজার সফর, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
শ্রীমঙ্গলে মোহাজেরাবাদ গ্রামবাসীর উদ্যোগে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
ভুরভুরিয়া ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন: হাতেনাতে আটক, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড
আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা
মৌলভীবাজারে ফেক ফেসবুক আইডির দৌরাত্ম্য, অপপ্রচার বন্ধে কার্যকর উদ্যোগের দাবি
মৌলভীবাজারে শাহ্জালাল ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি ও ‘ট্রি প্লান্টেশন কর্নার’ উদ্বোধন
আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে সম্মাননা পেলেন মুহাম্মদ রুয়েল খান আশরাফুল
শ্রীমঙ্গলে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত
ধলাই নদী থেকে ঝুঁকিপূর্ণ স্থানে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন, নদীভাঙন রোধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা
শ্রীমঙ্গলে শিশু ধর্ষণের অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
শ্রীমঙ্গলে পর্যটন উন্নয়নে প্রশাসন-উদ্যোক্তাদের সমন্বয় সভা....
রাজনগরে স্ত্রী হত্যা: উঠান থেকে মরদেহ উদ্ধার, আটক ২
শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত..