নিজস্ব প্রতিবেদক। ১৮ আগষ্ট ২০২৬ ০৪:২১ পি.এম
প্রতীক ছবি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় সাম্প্রতিক সময়ে দাম্পত্য কলহ ও বিবাহবিচ্ছেদের ঘটনা বাড়ছে। তুচ্ছ বিষয় থেকে শুরু করে যৌতুক, পরকীয়া, সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার, মাদকাসক্তি এবং পারিবারিক বোঝাপড়ার ঘাটতিসহ নানা কারণে ভেঙে যাচ্ছে অনেক সংসার। সংসার টিকিয়ে রাখা কিংবা আইনি জটিলতা এড়াতে অনেকেই আদালতে যাওয়ার আগে থানায় লিখিত অভিযোগ করছেন।
শ্রীমঙ্গল পৌরসভা এলাকার কলেজ রোডে অবস্থিত সরকার অনুমোদিত প্রধান কাজী কার্যালয়ের রেজিস্টার ঘেঁটে বিবাহবিচ্ছেদের একটি চিত্র পাওয়া গেছে। কার্যালয়টির নিকাহ ও তালাক রেজিস্ট্রার (কাজী) মাওলানা শিহাব উদ্দীন জানান, গত ছয় মাসে তাঁর কার্যালয়ে আইনি নিয়ম অনুযায়ী ২৬টি তালাকের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
কাজী মাওলানা শিহাব উদ্দীন বলেন, “গত ছয় মাসে আমাদের কার্যালয়ে মোট ২৬টি তালাকের ঘটনা ঘটেছে। এর মধ্যে স্বামী-স্ত্রী উভয় পক্ষের পারস্পরিক সমঝোতার মাধ্যমে ১৭টি তালাক সম্পন্ন হয়েছে। এছাড়া স্ত্রীর পক্ষ থেকে স্বামীকে তালাক দেওয়ার ঘটনা রয়েছে ১২টি এবং স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে তালাক দেওয়ার ঘটনা রয়েছে ৭টি।”
তিনি আরও জানান, এই পরিসংখ্যান শুধু তাঁর প্রধান কার্যালয়ের। শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন ইউনিয়নে থাকা সাব-কাজী কার্যালয়গুলোতেও আলাদাভাবে তালাক রেজিস্ট্রেশন হয়ে থাকে। সেসব তথ্য যুক্ত হলে বিবাহবিচ্ছেদের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।
মাওলানা শিহাব উদ্দীনের মতে, বর্তমানে পারিবারিক বোঝাপড়ার ঘাটতি, পারস্পরিক ছাড় দেওয়ার মানসিকতার অভাব, সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার এবং পারিবারিক মূল্যবোধের দুর্বলতার কারণে দাম্পত্য সম্পর্কে দূরত্ব তৈরি হচ্ছে। বিশেষ করে তরুণ দম্পতিদের মধ্যে এসব কারণে বিচ্ছেদের প্রবণতা বেশি দেখা যাচ্ছে।
দাম্পত্য কলহ ও বিবাহবিচ্ছেদের প্রভাব পড়ছে থানা পুলিশের কার্যক্রমেও। স্বামী-স্ত্রীর বিরোধ, পারিবারিক নির্যাতন, ভরণপোষণসহ বিভিন্ন অভিযোগ নিয়ে ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ করছেন।
সম্প্রতি শ্রীমঙ্গল থানায় যোগ দেওয়া অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, দায়িত্ব নেওয়ার পর তিনি ইতোমধ্যে পারিবারিক বিরোধ ও স্বামী-স্ত্রীর কলহসংক্রান্ত দুটি লিখিত অভিযোগ পেয়েছেন। এর মধ্যে একটি ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে।
ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, “পারিবারিক বিরোধের ক্ষেত্রে আমরা শুরুতেই উভয় পক্ষকে ডেকে কাউন্সেলিংয়ের মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করি। কারণ একটি সংসার ভেঙে গেলে এর সবচেয়ে বড় প্রভাব পড়ে সন্তানদের ওপর।”
তিনি আরও বলেন, পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধের চর্চা বাড়ানোর পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে তৃণমূল পর্যায়ে সচেতনতা তৈরি করা প্রয়োজন। শুধু মামলা ও আইনি ব্যবস্থা দিয়ে এ ধরনের সামাজিক সমস্যা পুরোপুরি সমাধান করা সম্ভব নয়।
শ্রীমঙ্গল থেকে বর্তমানে কতটি পারিবারিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে, তার সুনির্দিষ্ট পরিসংখ্যান তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির একাধিক আইনজীবীর সঙ্গে কথা বলে জানা গেছে, সাম্প্রতিক সময়ে শ্রীমঙ্গল থেকে দেনমোহর, ভরণপোষণ, যৌতুকসহ পারিবারিক বিরোধসংক্রান্ত মামলা নিয়ে আইনজীবীদের কাছে আসা মানুষের সংখ্যা বেড়েছে।
অনেক ক্ষেত্রে থানায় আপস-মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়ার পর ভুক্তভোগীরা শেষ পর্যন্ত আদালতের শরণাপন্ন হচ্ছেন।
স্থানীয় সচেতন মহল ও সমাজসংশ্লিষ্ট ব্যক্তিরা বিবাহবিচ্ছেদের এই প্রবণতাকে উদ্বেগজনক হিসেবে দেখছেন। তাদের মতে, পারিবারিক মূল্যবোধের পরিবর্তন, অর্থনৈতিক চাপ, মাদকাসক্তি, পারস্পরিক অবিশ্বাস, সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার এবং সহনশীলতার অভাব দাম্পত্য জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে।
তবে প্রতিটি বিবাহবিচ্ছেদের পেছনে আলাদা আলাদা কারণ রয়েছে। তাই সমস্যা সমাধানে শুধু আইনি ব্যবস্থা নয়, বরং পারিবারিক কাউন্সেলিং, সামাজিক সচেতনতা এবং পারস্পরিক আলোচনার সুযোগ তৈরি করা জরুরি।
সচেতন মহলের মতে, বিয়ের আগে ও পরে স্বামী-স্ত্রীকে পারিবারিক দায়িত্ব, অধিকার ও পারস্পরিক সম্মান সম্পর্কে সচেতন করা প্রয়োজন। একই সঙ্গে মাদক, জুয়া, যৌতুক ও পারিবারিক সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, শিক্ষক, সমাজের গণ্যমান্য ব্যক্তি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে পারিবারিক বিরোধের প্রাথমিক পর্যায়ে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা গেলে অনেক সংসার ভাঙনের হাত থেকে রক্ষা পেতে পারে।
শ্রীমঙ্গলের শান্তিপূর্ণ সামাজিক পরিবেশ ও পারিবারিক বন্ধন সুদৃঢ় রাখতে এখনই সরকারি-বেসরকারি উদ্যোগে ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
শ্রীমঙ্গলে বাড়ছে বিবাহবিচ্ছেদ, ৬ মাসে ২৬ তালাক
তাজ উদ্দিন তাজুকে অব্যাহতির প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
যুগপূর্তিতে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের বর্ণাঢ্য আয়োজন
শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি
নিসচা কমলগঞ্জ শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন সভাপতি আব্দুস সালাম, সম্পাদক রাসেল হাসান বক্ত
সিলেটের রায়নগরে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার
খঞ্জনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিধন সূত্রধরের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের হবিগঞ্জ জোনাল কমিটি গঠন
শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
শ্রীমঙ্গলে ৪ প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা
সড়ক যোদ্ধা পদক পেলেন আব্দুস সালাম
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে শ্রীমঙ্গল থানার ওসির মতবিনিময়
মানসম্মত মজুরী বৃদ্ধির দাবীতে শ্রীমঙ্গলে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন
মৌলভীবাজার সাধুহাটি ফজলুল হাসান ইসলামিক একাডেমিতে মেধা প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত
জাঁকজমকপূর্ণ আয়োজনে মৌলভীবাজারে ‘দ্যা ক্যাম্পাস ভিউ’-এর বর্ষপূর্তি পালিত
৯৯৯-এ কলের পর হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ পর্যটককে নিরাপদে উদ্ধার
ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধিদলের হেক্সাস মৌলভীবাজার সফর, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
শ্রীমঙ্গলে মোহাজেরাবাদ গ্রামবাসীর উদ্যোগে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
ভুরভুরিয়া ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন: হাতেনাতে আটক, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড
আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা
মৌলভীবাজারে ফেক ফেসবুক আইডির দৌরাত্ম্য, অপপ্রচার বন্ধে কার্যকর উদ্যোগের দাবি
মৌলভীবাজারে শাহ্জালাল ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি ও ‘ট্রি প্লান্টেশন কর্নার’ উদ্বোধন
আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে সম্মাননা পেলেন মুহাম্মদ রুয়েল খান আশরাফুল
শ্রীমঙ্গলে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত
ধলাই নদী থেকে ঝুঁকিপূর্ণ স্থানে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন, নদীভাঙন রোধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা
শ্রীমঙ্গলে শিশু ধর্ষণের অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
শ্রীমঙ্গলে পর্যটন উন্নয়নে প্রশাসন-উদ্যোক্তাদের সমন্বয় সভা....
রাজনগরে স্ত্রী হত্যা: উঠান থেকে মরদেহ উদ্ধার, আটক ২
শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত..