বুধবার ০৭ অক্টোবার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

সড়ক যোদ্ধা পদক পেলেন আব্দুস সালাম

নিজস্ব প্রতিবেদক। ০৮ আগষ্ট ২০২৬ ০৪:২২ পি.এম

ঢাকা শ্রীমঙ্গলের সময়

 

সড়ক নিরাপত্তা ও জনসচেতনতা তৈরিতে প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ ‘সড়ক যোদ্ধা পদক-২০২৬’ অর্জন করেছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও সাংবাদিক মো. আব্দুস সালাম।

 

শুক্রবার (৭ আগস্ট) ঢাকার সেগুনবাগিচাস্থ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির আয়োজনে অনুষ্ঠিত সংগঠনটির ১১তম মহাসমাবেশে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

 

নিসচা’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মঈন জয়-এর সভাপতিত্বে এবং মহাসচিব লিটন এরশাদ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নিতাই রায় চৌধুরী। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এছাড়াও নিসচা কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, দেশের বিভিন্ন শাখার প্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

নিসচা’র ১১তম মহাসমাবেশে সড়ক নিরাপত্তা, দুর্ঘটনা প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের বিভিন্ন শাখা ও নেতৃবৃন্দকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা ও পদক প্রদান করা হয়।

 

এরই ধারাবাহিকতায় সড়ক নিরাপত্তা ও জনসচেতনতা তৈরিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘সড়ক যোদ্ধা পদক-২০২৬’ অর্জন করেন নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মো. আব্দুস সালাম।

 

সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যতিক্রমী কার্যক্রম পরিচালনা, চালকদের সচেতন করা, ট্রাফিক আইন মেনে চলতে উদ্বুদ্ধ করা, পথচারী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ধারাবাহিক কার্যক্রম পরিচালনার স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা দেওয়া হয়।

 

সম্মাননা অর্জনের পর নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ বলেন, “এই সম্মাননা শুধু একটি পদক বা সনদ নয়; এটি সড়ক নিরাপত্তার জন্য কাজ করা প্রতিটি সড়কযোদ্ধার নিরলস পরিশ্রম, ত্যাগ ও সামাজিক দায়বদ্ধতার স্বীকৃতি।”

 

তারা আরও বলেন, এ অর্জন তাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। নিরাপদ সড়ক নিশ্চিত না হওয়া পর্যন্ত কমলগঞ্জে জনসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করা হবে। চালক, পথচারী, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

 

এদিকে, নিজের অর্জিত ‘সড়ক যোদ্ধা পদক’ নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার সকল নেতৃবৃন্দ, সদস্য, শুভাকাঙ্ক্ষী এবং প্রশাসনিকভাবে যারা বিভিন্ন সময়ে সহযোগিতা করেছেন, তাদের প্রতি উৎসর্গ করেছেন সাংবাদিক মো. আব্দুস সালাম।

 

তিনি বলেন, “এই অর্জন আমার একার নয়। নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার প্রতিটি নেতৃবৃন্দ ও সদস্যের পরিশ্রম, সহযোগিতা এবং সড়ক নিরাপত্তার প্রতি আন্তরিকতার ফল এই সম্মাননা। পাশাপাশি প্রশাসনের যেসব কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তি আমাদের কার্যক্রমে সহযোগিতা করেছেন, আমি এই পদক তাদের সকলের প্রতি উৎসর্গ করছি।”

 

তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়; প্রয়োজন ব্যাপক জনসচেতনতা ও সামাজিক আন্দোলন। তাই নিসচা কমলগঞ্জ উপজেলা শাখা ভবিষ্যতেও চালক, পথচারী, শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টিতে ধারাবাহিকভাবে কাজ করে যাবে।

 

নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার অঙ্গীকার-

“সবার জন্য নিরাপদ সড়ক, নিরাপদ জীবন।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

নেত্রকোনার দুর্গাপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

news image

বিদ্যালয়ে সীমানা প্রাচীর না থাকায় ঝুঁকিতে কোমলমতি শিক্ষার্থীরা

news image

আসছে মা দুর্গা, দুর্গোৎসব ঘিরে নবীনগরের কুমারপাড়ায় ব্যস্ততা

news image

কমলগঞ্জে শ্রমিক ইউনিয়নের নির্বাচন: সহ-সভাপতি পদে আবুল বাশারের প্রার্থিতা ঘোষণা

news image

সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

news image

সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

news image

নওগাঁ সদরে শব্দদূষণবিরোধী অভিযানে ৩ চালককে জরিমানা

news image

ময়মনসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

news image

চুনারুঘাটে বেশি দামে এলপিজি বিক্রি, ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

news image

কালিয়াকৈরে এলপিজি সংকট, বাড়তি দামেও মিলছে না গ্যাস

news image

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীকে ঘিরে অভিভাবকের আবেগঘন চিঠি

news image

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রদবদলের অভিযোগ

news image

কাশিয়ানীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত

news image

অষ্টম শ্রেণি পাস থেকে দুই অনলাইন পোর্টালের সম্পাদক ও আসকের যুগ্ম মহাসচিব: সুমনের বিরুদ্ধে কার্ড বাণিজ্য ও পদ বিক্রির অভিযোগ

news image

ভাঙ্গুড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা

news image

নেত্রকোনা সদর হাসপাতালে জনবল সংকটে পূর্ণাঙ্গভাবে চালু হয়নি ২৫০ শয্যার সেবা

news image

চট্টগ্রাম অঞ্চলে ৯ কোটি ৬৭ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করল পপুলার লাইফ

news image

দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে ময়মনসিংহে পুলিশ সুপারের সঙ্গে পূজা কমিটির মতবিনিময়

news image

ভিসা জটিলতায় চাকরি হারাচ্ছেন বাংলাদেশি নাবিকরা, জরুরি কূটনৈতিক উদ্যোগের দাবি

news image

কালীগঞ্জে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৩ ব্যবসায়ীকে জরিমানা

news image

শিবগঞ্জ সীমান্তে ৪০টি ভারতীয় মোবাইলসহ আটক ১

news image

কিশোর গ্যাংবিরোধী অভিযানে নোয়াখালীতে আটক ১৭০

news image

পাঁচবিবিতে বিজিবির অভিযানে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার

news image

নবীনগরে গুরুতর আহত অজ্ঞাত ব্যক্তি, হাসপাতালে চিকিৎসাধীন

news image

জমি বিরোধে কাশিয়ানীতে হামলার অভিযোগ, মা-ছেলেসহ আহত ৩

news image

ঢাকায় গ্রীন ফোর্স বাংলাদেশের মতবিনিময় ও কমিটি পরিচিতি সভা

news image

ওমরাহ ও সৌদি আরব সফর শেষে কক্সবাজারে ফিরেছেন জামায়াতের জেলা আমির নূর আহমদ আনোয়ারী

news image

শ্রীমঙ্গলে ২২ শিক্ষার্থী পেল শাপলা কাব অ্যাওয়ার্ড, বরণ ২০ নবীন শিক্ষককে

news image

হ্নীলায় সিএনজি শ্রমিক সমিতির নির্বাচনে সভাপতি দিল মোহাম্মদ

news image

ফরিদপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম