মঙ্গলবার ১৮ আগষ্ট ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

যুগপূর্তিতে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের বর্ণাঢ্য আয়োজন

নিজস্ব প্রতিবেদক। ১৩ আগষ্ট ২০২৬ ০৮:১৬ পি.এম

মৌলভীবাজার যুগপূর্তিতর অনুষ্ঠানের ছবি

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা, পুরস্কার বিতরণ, র‌্যালি, রচনা প্রতিযোগিতা, যাদু প্রদর্শনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১২ আগস্ট ২০২৬) মৌলভীবাজার শহরের এম. সাইফুর রহমান অডিটোরিয়ামে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

 

সকাল ১১টায় জাতীয় পতাকা উত্তোলন ও উদ্বোধনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে সকাল ১১টা ১৫ মিনিটে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এম. সাইফুর রহমান অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। বিকেল ৩টায় অনুষ্ঠিত হয় রচনা প্রতিযোগিতা। সন্ধ্যায় আলোচনা সভা, অতিথি সংবর্ধনা ও পুরস্কার বিতরণ এবং রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সমাপ্তি ঘটে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমাদের কণ্ঠের নির্বাহী সম্পাদক, জাতীয় প্রেসক্লাব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য মিয়াজী সেলিম আহমেদ। অনুষ্ঠানের উদ্বোধন করেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক ডা. ছাদিক আহমদ।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) আব্দুর রশীদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ, বিশিষ্ট সমাজসেবক ও কানাডা প্রবাসী শাহিন আহমদ, সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুহেল আহমদ, দৈনিক মৌমাছি কণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শেখ সিরাজুল ইসলাম সিরাজ এবং শেখ বুরহান উদ্দিন (র.) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজারের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম. মুহিবুর রহমান মুহিব।

 

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি খালেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মশাহিদ আহমদ।

 

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ গুণীজনদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। সংবর্ধিতদের মধ্যে ছিলেন সফল কৃষক আনসার মিয়া, সাধক ও লোককবি আব্দুর রহমান ভান্ডারী, যুক্তরাজ্য প্রবাসী ও বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব শেখ আলহাজ্ব আব্দুল মুহিত, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আব্দুর রহমান শাহীন, বিশিষ্ট সমাজসেবক মুহ. আতাউর রহমান, বৃক্ষকন্যা মোসাম্মৎ সাদিয়া আক্তার (ঈশা), বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও দানশীল ব্যক্তিত্ব মাসুমুর রহমান মাতাবের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন মুহ. আতাউর রহমান, অফিসবাজার সমাজকল্যাণ তহবিলের সভাপতি ও সমাজসেবক মো. আব্দুল মুকিত, মোহন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহন মিয়া (ম্যাজিক মোহন), সমাজসেবক মো. আজমল আলী শাহ এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিনিয়র সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন।

 

রচনা প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেন আজমনি বহুমুখী হাইস্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী মাছুমা আক্তার মৌমি। ২য় স্থান অর্জন করেন মৌলভীবাজার দি ফ্লাওয়ার্স কেজি অ্যান্ড হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী আশহাদিয়া খাতুন ঐশী এবং ৩য় স্থান অর্জন করেন আজমনি বহুমুখী হাইস্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র তাওহীদুল ইসলাম। বিজয়ীদের হাতে নগদ অর্থ, সম্মাননা স্মারক, বই ও সনদপত্র তুলে দেন অতিথিরা।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর বর্তমান সময়ে অনলাইন সাংবাদিকতা মানুষের কাছে দ্রুত ও নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দেওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, জনসচেতনতা সৃষ্টি এবং সমাজের ইতিবাচক কর্মকাণ্ড তুলে ধরার মাধ্যমে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

 

বক্তারা মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তিতে শুভেচ্ছা জানিয়ে সংগঠনটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। ভবিষ্যতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সংগঠনটি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

 

অনুষ্ঠানে যাদু প্রদর্শনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত দর্শকদের আনন্দ দেয়। পুরো আয়োজনটি সাংবাদিকতা, সামাজিক সম্প্রীতি ও সাংস্কৃতিক চর্চার এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।

 

অনুষ্ঠান সফল করতে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি জোসেপ আলী চৌধুরী, অঞ্জন প্রসাদ রায় চৌধুরী ও পিন্টু দেবনাথ, যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক রিপন আহমদ, দপ্তর সম্পাদক মঈনুল হক, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত খান, অর্থ সম্পাদক আব্দুল মুকিত ইমরাজ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক খালেদ আহমদ সামির, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহেদুল ইসলাম পাপ্পু, নির্বাহী সদস্য চিনু রঞ্জন তালুকদার, মোনায়েম খান, তিমির বনিক, বিকাশ দাশ, নাসরিন আক্তার প্রিয়া, শাহ মো. ফজলুর রহমান, ফরিদুল ইসলাম ফরাজ, জালালুর রহমান, এনামুল হক আলম, জ্যোতির্ময় চক্রবর্তী, মো. মোস্তফা বখস, ছাদিকুর রহমান (সাব্বির), স্বরণ সিং, তাওহীদ ইসলাম, রিপন আহমদ-২, গৌবিন্দ গোস্বামীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতা করেন।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

শ্রীমঙ্গলে বাড়ছে বিবাহবিচ্ছেদ, ৬ মাসে ২৬ তালাক

news image

তাজ উদ্দিন তাজুকে অব্যাহতির প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

news image

যুগপূর্তিতে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের বর্ণাঢ্য আয়োজন

news image

শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি

news image

নিসচা কমলগঞ্জ শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন সভাপতি আব্দুস সালাম, সম্পাদক রাসেল হাসান বক্ত

news image

সিলেটের রায়নগরে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার

news image

খঞ্জনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিধন সূত্রধরের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

news image

আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের হবিগঞ্জ জোনাল কমিটি গঠন

news image

শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

news image

শ্রীমঙ্গলে ৪ প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা

news image

সড়ক যোদ্ধা পদক পেলেন আব্দুস সালাম

news image

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে শ্রীমঙ্গল থানার ওসির মতবিনিময়

news image

মানসম্মত মজুরী বৃদ্ধির দাবীতে শ্রীমঙ্গলে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন 

news image

মৌলভীবাজার সাধুহাটি ফজলুল হাসান ইসলামিক একাডেমিতে মেধা প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

news image

জাঁকজমকপূর্ণ আয়োজনে মৌলভীবাজারে ‘দ্যা ক্যাম্পাস ভিউ’-এর বর্ষপূর্তি পালিত ‎

news image

৯৯৯-এ কলের পর হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ পর্যটককে নিরাপদে উদ্ধার

news image

ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধিদলের হেক্সাস মৌলভীবাজার সফর, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

news image

শ্রীমঙ্গলে মোহাজেরাবাদ গ্রামবাসীর উদ্যোগে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

news image

ভুরভুরিয়া ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন: হাতেনাতে আটক, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

news image

আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা

news image

মৌলভীবাজারে ফেক ফেসবুক আইডির দৌরাত্ম্য, অপপ্রচার বন্ধে কার্যকর উদ্যোগের দাবি

news image

মৌলভীবাজারে শাহ্জালাল ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি ও ‘ট্রি প্লান্টেশন কর্নার’ উদ্বোধন

news image

আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে সম্মাননা পেলেন মুহাম্মদ রুয়েল খান আশরাফুল

news image

শ্রীমঙ্গলে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত

news image

ধলাই নদী থেকে ঝুঁকিপূর্ণ স্থানে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন, নদীভাঙন রোধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা

news image

শ্রীমঙ্গলে শিশু ধর্ষণের অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

news image

শ্রীমঙ্গলে পর্যটন উন্নয়নে প্রশাসন-উদ্যোক্তাদের সমন্বয় সভা....

news image

রাজনগরে স্ত্রী হত্যা: উঠান থেকে মরদেহ উদ্ধার, আটক ২

news image

শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

news image

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত..