বুধবার ১৪ অক্টোবার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

নবীনগরে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ প্রস্তুতি, ১৩২ মণ্ডপে পূজা

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ১৩ অক্টোবার ২০২৬ ০৪:৫২ পি.এম

শ্রীমঙ্গল ছবি: নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

 

শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আইনশৃঙ্খলা ও নিরাপত্তাবিষয়ক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এ বছর নবীনগর উপজেলার ১৩২টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

 

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে নবীনগর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে উৎসব উদযাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম এ আব্দুল মান্নান। এতে সভাপতিত্ব করেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল ইসলাম।

 

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট এম এ আব্দুল মান্নান বলেন, “দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই একই পরিবারের মানুষ। দুর্গাপূজায় আমরা মিলেমিশে ভাই ভাই হিসেবে কাজ করব। সবাই একসঙ্গে শান্তিপূর্ণভাবে এই উৎসব উদযাপনে সহযোগিতা করব।”

 

তিনি আরও বলেন, নবীনগর উপজেলার বিভিন্ন শ্মশান ও মন্দিরে কোনো সমস্যা থাকলে তাঁকে জানাতে হবে। এসব সমস্যা সমাধানে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। পাশাপাশি তিনি সব সময় সবার পাশে থাকার আশ্বাস দেন।

 

সভায় দুর্গাপূজা চলাকালে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। এর মধ্যে পূজামণ্ডপে ডিজে গান বন্ধ রাখা, পূজা চলাকালে প্রতিদিন বিকেল ৩টা থেকে পরদিন সকাল ৭টা পর্যন্ত পূজামণ্ডপের আশপাশে মোটরসাইকেল প্রবেশে নিষেধাজ্ঞা এবং বিজয়া দশমীর দিন রাত ১০টার মধ্যে প্রতিমা বিসর্জনের কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানানো হয়।

 

সভায় পূজা উদযাপন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট বিনয় চক্রবর্তী, শ্যামল চক্রবর্তী, মানিক বিশ্বাস, সীতানাথ সূত্রধর, মিঠু সূত্রধর পলাশ, কান্তি কুমার ভট্টাচার্য, আর সি রঞ্জন দাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

 

এ ছাড়া হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের অনন্ত ভদ্র, এনসিপির সদস্য মো. আলমগীর হোসেন, জামায়াত নেতা মোখলেছুর রহমান, জেলা বিএনপির সদস্য মাসুদুর রহমান মাসুদ, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ সোহেল শান্তি এবং নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদুল আলম চৌধুরী সভায় অংশ নেন।

 

এ সময় উপজেলার ১৩২টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক, পুলিশ প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

সভায় বক্তারা শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও আনন্দঘন পরিবেশে উদযাপনের ওপর গুরুত্বারোপ করেন। এ লক্ষ্যে উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি এবং স্থানীয় জনগণকে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানান।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

নবীনগরে গ্রামীণ ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই

news image

ফুলতলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অনুষ্ঠিত মহড়া

news image

কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

news image

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ার উদ্ধার, ইয়াবা পাচারে অভিনব কৌশল

news image

নবীনগরে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ প্রস্তুতি, ১৩২ মণ্ডপে পূজা

news image

বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

news image

শ্রীপুরে শিক্ষার্থীর আইফোন নিয়ে যাওয়ার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে, ১৭ হাজার টাকা নেওয়ার দাবি

news image

সোনারগাঁয়ে ৯ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

news image

শিরোমণি বাজারে সরকারি উদ্যোগে পাবলিক টয়লেট নির্মাণকাজের উদ্বোধন

news image

মোহনগঞ্জে মুগ্ধ মহিলা উন্নয়ন সংস্থার ৪১ প্রশিক্ষণার্থী পেলেন যাতায়াত ভাতার চেক

news image

কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু

news image

কালিয়াকৈরে দুর্গাপূজায় ১৪৯ মণ্ডপে নিরাপত্তা জোরদারের উদ্যোগ

news image

রূপগঞ্জে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত

news image

গোপালগঞ্জের কাশিয়ানীতে নিশান শেখ নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার।

news image

রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

news image

রাজীবপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স

news image

বেতাগীতে আগুনে পুড়ে ছাই বসতঘর, ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিলেন রেজাউল করিম

news image

পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

news image

কাশিয়ানীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

news image

ফরিদপুরে পুংগলী ইউনিয়ন যুব ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে খেলার সামগ্রী বিতরণ

news image

দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ি আকস্মিক পরিদর্শনে এসএমপি কমিশনার

news image

নবীগঞ্জে সেভ লাইফ ব্লাড ডোনেট সোসাইটির বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

news image

নেত্রকোনায় টাকা না পেয়ে স্ত্রীকে বেঁধে নির্যাতন, থানায় অভিযোগ

news image

কমলগঞ্জে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তায় সচেতন করতে শিক্ষকদের সঙ্গে নিসচার মতবিনিময়

news image

কালিয়াকৈরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

news image

নেত্রকোনায় সহোদর কোটায় শিক্ষার্থী ভর্তি নিয়ে জালিয়াতি, তদন্তে প্রমাণিত: ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে চিঠি

news image

নবীনগরে ইটভাটায় দুর্ধর্ষ ডাকাতি, লুট প্রায় ১০ লাখ টাকার মালামাল

news image

টেকনাফ উপজেলা আদর্শ ক্রেডিট ইউনিয়নের নতুন নেতৃত্ব নির্বাচিত

news image

ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে গুরুত্ব, পাঁচ বছরে ৫৫০০ মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য

news image

বই পড়ে ল্যাপটপ পেলেন ৮ শিক্ষার্থী, শ্রীমঙ্গলে ২৫ হাজার শিক্ষার্থীর মহোৎসব