কালীগঞ্জ (ঝিনাইদহ) উপজেলা প্রতিনিধি: ১৪ অক্টোবার ২০২৬ ০৭:৫৬ পি.এম
ছবি: কালীগঞ্জ (ঝিনাইদহ) উপজেলা প্রতিনিধি:
“মাদকমুক্ত সমাজ গড়ুন, মাদককে না বলুন”-এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় কালীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের যুবসমাজের উদ্যোগে কালীগঞ্জ আরআরএন সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। এতে মোট ১২টি দল অংশগ্রহণ করে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত টুর্নামেন্টে সঞ্চালনা করেন কালীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম (শফিক)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম। টুর্নামেন্টের উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম (মানু)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ নাদিমুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক মোঃ মাকসুদুর রহমান, কালীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শওকত আকবর এবং কালীগঞ্জ বাজারের সেবা হোটেলের মালিক ফারুক আহমেদ।
এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ শামসুজ্জামান আকাশ এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শামসুজ্জামান আকন্দ।
ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে কোনো গোল না হওয়ায় ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। এতে পুবাইল বাজার একাদশ জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে ভাই ব্রাদার্স একাদশ, কালীগঞ্জ পৌরসভা রানার্সআপ হয়।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন এবং রানার্সআপ দলকে ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন পুরস্কার হিসেবে দেওয়া হয়। ফাইনাল ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন মুন্না হোসেন।
আয়োজকেরা জানান, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা, খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং সুস্থ বিনোদনের মাধ্যমে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই এ মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
হবিগঞ্জে বকেয়া মজুরি ও পূজার বোনাসের দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি, সংহতি ছাত্র ইউনিয়নের
উজিরপুরের সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ, দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা
বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর
মৌলভীবাজারে ২১০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পুবাইল বাজার একাদশ
মৌলভীবাজারে মোবাইল কোর্টের অভিযান, ৯ মামলায় ৯ হাজার টাকা জরিমানা
কমলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে আদমপুর ইউনিয়ন চেয়ারম্যানের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান
নবীনগরে দুর্গাপূজা উপলক্ষে থানা পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ময়মনসিংহ সদরে বাসে অভিযান, ৫ হাজার ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
ধামইরহাটে শিক্ষার্থীদের মাঝে ৪০০টি বৃক্ষের চারা বিতরণ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত
নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে বাংলাপিডিয়া ও মুক্তিযুদ্ধের জ্ঞানকোষ উদ্বোধন
নবীনগরে গ্রামীণ ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই
ফুলতলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অনুষ্ঠিত মহড়া
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ার উদ্ধার, ইয়াবা পাচারে অভিনব কৌশল
নবীনগরে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ প্রস্তুতি, ১৩২ মণ্ডপে পূজা
বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
শ্রীপুরে শিক্ষার্থীর আইফোন নিয়ে যাওয়ার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে, ১৭ হাজার টাকা নেওয়ার দাবি
সোনারগাঁয়ে ৯ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার
শিরোমণি বাজারে সরকারি উদ্যোগে পাবলিক টয়লেট নির্মাণকাজের উদ্বোধন
মোহনগঞ্জে মুগ্ধ মহিলা উন্নয়ন সংস্থার ৪১ প্রশিক্ষণার্থী পেলেন যাতায়াত ভাতার চেক
কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
কালিয়াকৈরে দুর্গাপূজায় ১৪৯ মণ্ডপে নিরাপত্তা জোরদারের উদ্যোগ
রূপগঞ্জে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত
গোপালগঞ্জের কাশিয়ানীতে নিশান শেখ নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার।
রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
রাজীবপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স
বেতাগীতে আগুনে পুড়ে ছাই বসতঘর, ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিলেন রেজাউল করিম
পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত