বুধবার ১৪ অক্টোবার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

নবীনগরে গ্রামীণ ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ১৩ অক্টোবার ২০২৬ ০৯:০৩ পি.এম

শ্রীমঙ্গল ছবি: ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দিনদুপুরে গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে গ্রাহকদের কাছ থেকে কিস্তি হিসেবে সংগ্রহ করা ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার শ্যামগ্রাম বাজারের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত সোহেল মিয়াকে আসামি করে নবীনগর থানায় মামলা করেছেন আহত ব্যাংক কর্মকর্তা।

 

আহত জসিম উদ্দিন গ্রামীণ ব্যাংকের শ্যামগ্রাম শাখায় সিনিয়র কেন্দ্র ব্যবস্থাপক হিসেবে কর্মরত।

 

ভুক্তভোগী জসিম উদ্দিনের অভিযোগ, মঙ্গলবার দুপুরে শ্যামগ্রাম বাজারের পশ্চিম পাশে জজ মিয়ার বাড়িতে গ্রাহকদের কাছ থেকে কিস্তির টাকা সংগ্রহ করতে যান তিনি। সেখানে মোট ১ লাখ ৭৫ হাজার টাকা সংগ্রহ করে ব্যাংকে ফেরার পথে গ্রামের পশ্চিমপাড়ার আনোয়ার মিয়ার ছেলে সোহেল মিয়া (৩২) তাঁর ওপর হামলা চালান।

 

এ সময় সোহেল হাতে থাকা ছুরি দিয়ে তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। পরে তাঁর কাছ থেকে কিস্তির ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ করেন জসিম উদ্দিন। পরে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

 

জসিম উদ্দিন আরও অভিযোগ করেন, টাকা ছিনিয়ে নেওয়ার সময় সোহেল তাঁকে হুমকি দেন। এ ঘটনায় মামলা করলে তাঁকে প্রাণে মেরে ফেলা হবে বলে ভয় দেখানো হয়েছে। এ কারণে তিনি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন।

 

ঘটনার খবর পেয়ে গ্রামীণ ব্যাংকের কুমিল্লা জোনাল অফিসের প্রধান সানোয়ার হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন।

 

এ বিষয়ে সানোয়ার হোসেন বলেন, “প্রকাশ্যে দিনদুপুরে একজন ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে প্রায় পৌনে দুই লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। অথচ ছিনতাইকারীর ভয়ে আশপাশের কেউ এগিয়ে আসেননি। এটি অত্যন্ত দুঃখজনক।”

 

গ্রামীণ ব্যাংকের শ্যামগ্রাম শাখার ব্যবস্থাপক রাকিবুল হাসান জানান, এ ঘটনায় আহত সিনিয়র কেন্দ্র ব্যবস্থাপক জসিম উদ্দিন বাদী হয়ে নবীনগর থানায় মামলা করেছেন।

 

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী মঙ্গলবার রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। অভিযুক্ত সোহেল মিয়াকে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

 

ওসি আরও জানান, অভিযুক্ত সোহেল স্থানীয়ভাবে উচ্ছৃঙ্খল ও চিহ্নিত মাদকাসক্ত হিসেবে পরিচিত। তাঁকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

দিনদুপুরে ব্যাংক কর্মকর্তার ওপর এমন হামলা ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

নবীনগরে গ্রামীণ ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই

news image

ফুলতলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অনুষ্ঠিত মহড়া

news image

কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

news image

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ার উদ্ধার, ইয়াবা পাচারে অভিনব কৌশল

news image

নবীনগরে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ প্রস্তুতি, ১৩২ মণ্ডপে পূজা

news image

বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

news image

শ্রীপুরে শিক্ষার্থীর আইফোন নিয়ে যাওয়ার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে, ১৭ হাজার টাকা নেওয়ার দাবি

news image

সোনারগাঁয়ে ৯ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

news image

শিরোমণি বাজারে সরকারি উদ্যোগে পাবলিক টয়লেট নির্মাণকাজের উদ্বোধন

news image

মোহনগঞ্জে মুগ্ধ মহিলা উন্নয়ন সংস্থার ৪১ প্রশিক্ষণার্থী পেলেন যাতায়াত ভাতার চেক

news image

কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু

news image

কালিয়াকৈরে দুর্গাপূজায় ১৪৯ মণ্ডপে নিরাপত্তা জোরদারের উদ্যোগ

news image

রূপগঞ্জে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত

news image

গোপালগঞ্জের কাশিয়ানীতে নিশান শেখ নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার।

news image

রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

news image

রাজীবপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স

news image

বেতাগীতে আগুনে পুড়ে ছাই বসতঘর, ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিলেন রেজাউল করিম

news image

পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

news image

কাশিয়ানীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

news image

ফরিদপুরে পুংগলী ইউনিয়ন যুব ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে খেলার সামগ্রী বিতরণ

news image

দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ি আকস্মিক পরিদর্শনে এসএমপি কমিশনার

news image

নবীগঞ্জে সেভ লাইফ ব্লাড ডোনেট সোসাইটির বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

news image

নেত্রকোনায় টাকা না পেয়ে স্ত্রীকে বেঁধে নির্যাতন, থানায় অভিযোগ

news image

কমলগঞ্জে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তায় সচেতন করতে শিক্ষকদের সঙ্গে নিসচার মতবিনিময়

news image

কালিয়াকৈরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

news image

নেত্রকোনায় সহোদর কোটায় শিক্ষার্থী ভর্তি নিয়ে জালিয়াতি, তদন্তে প্রমাণিত: ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে চিঠি

news image

নবীনগরে ইটভাটায় দুর্ধর্ষ ডাকাতি, লুট প্রায় ১০ লাখ টাকার মালামাল

news image

টেকনাফ উপজেলা আদর্শ ক্রেডিট ইউনিয়নের নতুন নেতৃত্ব নির্বাচিত

news image

ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে গুরুত্ব, পাঁচ বছরে ৫৫০০ মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য

news image

বই পড়ে ল্যাপটপ পেলেন ৮ শিক্ষার্থী, শ্রীমঙ্গলে ২৫ হাজার শিক্ষার্থীর মহোৎসব