চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: ১৪ অক্টোবার ২০২৬ ০২:৫৩ পি.এম
ছবি: চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ‘কৃষি শ্রমিক সমাবেশ ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) ‘কৃষি শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে’ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি খামার শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক কৃষি শ্রমিক ও সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি খামার শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাঃ মনিমুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. গোলাম রব্বানী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা আবুজার গিফারী, সংগঠনটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও রাজশাহী অঞ্চল পরিচালক মাওলানা আব্দুস সবুর, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক মোজাম্মেল হক এবং বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের পৌর সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম।
সমাবেশে বক্তারা কৃষি শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, উপযুক্ত মজুরি নিশ্চিতকরণ, নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি এবং জীবনযাত্রার মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে কৃষি ও দেশের অর্থনীতিতে কৃষি শ্রমিকদের গুরুত্বপূর্ণ অবদানের যথাযথ মূল্যায়ন এবং তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।
প্রধান অতিথির বক্তব্যে মো. গোলাম রব্বানী বলেন, “কৃষি শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে।” দেশের কৃষি উৎপাদন সচল রাখা এবং অর্থনীতির অগ্রগতিতে কৃষি শ্রমিকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি তাদের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা আবুজার গিফারী কৃষি শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করা এবং তাদের জীবনমান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, কৃষি শ্রমিকদের শ্রম ও অবদানকে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে এবং তাদের কল্যাণে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সমাবেশে বক্তারা কৃষি শ্রমিকদের অধিকার রক্ষা, সামাজিক মর্যাদা বৃদ্ধি এবং সার্বিক কল্যাণ নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
হবিগঞ্জে বকেয়া মজুরি ও পূজার বোনাসের দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি, সংহতি ছাত্র ইউনিয়নের
উজিরপুরের সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ, দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা
বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর
মৌলভীবাজারে ২১০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পুবাইল বাজার একাদশ
মৌলভীবাজারে মোবাইল কোর্টের অভিযান, ৯ মামলায় ৯ হাজার টাকা জরিমানা
কমলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে আদমপুর ইউনিয়ন চেয়ারম্যানের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান
নবীনগরে দুর্গাপূজা উপলক্ষে থানা পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ময়মনসিংহ সদরে বাসে অভিযান, ৫ হাজার ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
ধামইরহাটে শিক্ষার্থীদের মাঝে ৪০০টি বৃক্ষের চারা বিতরণ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত
নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে বাংলাপিডিয়া ও মুক্তিযুদ্ধের জ্ঞানকোষ উদ্বোধন
নবীনগরে গ্রামীণ ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই
ফুলতলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অনুষ্ঠিত মহড়া
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ার উদ্ধার, ইয়াবা পাচারে অভিনব কৌশল
নবীনগরে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ প্রস্তুতি, ১৩২ মণ্ডপে পূজা
বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
শ্রীপুরে শিক্ষার্থীর আইফোন নিয়ে যাওয়ার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে, ১৭ হাজার টাকা নেওয়ার দাবি
সোনারগাঁয়ে ৯ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার
শিরোমণি বাজারে সরকারি উদ্যোগে পাবলিক টয়লেট নির্মাণকাজের উদ্বোধন
মোহনগঞ্জে মুগ্ধ মহিলা উন্নয়ন সংস্থার ৪১ প্রশিক্ষণার্থী পেলেন যাতায়াত ভাতার চেক
কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
কালিয়াকৈরে দুর্গাপূজায় ১৪৯ মণ্ডপে নিরাপত্তা জোরদারের উদ্যোগ
রূপগঞ্জে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত
গোপালগঞ্জের কাশিয়ানীতে নিশান শেখ নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার।
রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
রাজীবপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স
বেতাগীতে আগুনে পুড়ে ছাই বসতঘর, ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিলেন রেজাউল করিম
পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত