কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: ১৪ অক্টোবার ২০২৬ ০৫:৫৯ পি.এম
ছবি: কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৭নং আদমপুর ইউনিয়নে ঝোপঝাড়, জঙ্গল ও আবর্জনা পরিষ্কারের পাশাপাশি মশক নিধন কার্যক্রম শুরু হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেনের উদ্যোগে বুধবার (১৪ অক্টোবর) সকাল থেকে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
সারা দেশে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। অভিযানের প্রথম ধাপে আদমপুর ইউনিয়ন পরিষদ ভবনের চারপাশ ও সংলগ্ন রাস্তাঘাটের ঝোপঝাড়, জঙ্গল এবং জমে থাকা আবর্জনা পরিষ্কার করা হয়।
পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকিকালে চেয়ারম্যান আবদাল হোসেন বলেন, “ডেঙ্গু থেকে বাঁচতে হলে আমাদের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কোনো বিকল্প নেই। ইউনিয়নবাসীকে ডেঙ্গুর ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এ কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। পাশাপাশি সবাইকে নিজ নিজ বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানাচ্ছি।”
তিনি আরও বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে ঝোপঝাড় পরিষ্কারের পাশাপাশি কোথাও যাতে পানি জমে মশার বংশবিস্তার না ঘটে, সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে।
এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, উপজেলা বিএনপির সদস্য নজরুল ইসলাম মনির, তাজউদ্দীন তাজুসহ বিভিন্ন সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নিজ নিজ বাড়ির আশপাশে জমে থাকা পানি অপসারণের মাধ্যমে এ কার্যক্রম সফল করতে ইউনিয়নবাসীর সহযোগিতা কামনা করা হয়েছে।
হবিগঞ্জে বকেয়া মজুরি ও পূজার বোনাসের দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি, সংহতি ছাত্র ইউনিয়নের
উজিরপুরের সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ, দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা
বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর
মৌলভীবাজারে ২১০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পুবাইল বাজার একাদশ
মৌলভীবাজারে মোবাইল কোর্টের অভিযান, ৯ মামলায় ৯ হাজার টাকা জরিমানা
কমলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে আদমপুর ইউনিয়ন চেয়ারম্যানের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান
নবীনগরে দুর্গাপূজা উপলক্ষে থানা পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ময়মনসিংহ সদরে বাসে অভিযান, ৫ হাজার ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
ধামইরহাটে শিক্ষার্থীদের মাঝে ৪০০টি বৃক্ষের চারা বিতরণ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত
নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে বাংলাপিডিয়া ও মুক্তিযুদ্ধের জ্ঞানকোষ উদ্বোধন
নবীনগরে গ্রামীণ ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই
ফুলতলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অনুষ্ঠিত মহড়া
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ার উদ্ধার, ইয়াবা পাচারে অভিনব কৌশল
নবীনগরে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ প্রস্তুতি, ১৩২ মণ্ডপে পূজা
বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
শ্রীপুরে শিক্ষার্থীর আইফোন নিয়ে যাওয়ার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে, ১৭ হাজার টাকা নেওয়ার দাবি
সোনারগাঁয়ে ৯ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার
শিরোমণি বাজারে সরকারি উদ্যোগে পাবলিক টয়লেট নির্মাণকাজের উদ্বোধন
মোহনগঞ্জে মুগ্ধ মহিলা উন্নয়ন সংস্থার ৪১ প্রশিক্ষণার্থী পেলেন যাতায়াত ভাতার চেক
কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
কালিয়াকৈরে দুর্গাপূজায় ১৪৯ মণ্ডপে নিরাপত্তা জোরদারের উদ্যোগ
রূপগঞ্জে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত
গোপালগঞ্জের কাশিয়ানীতে নিশান শেখ নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার।
রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
রাজীবপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স
বেতাগীতে আগুনে পুড়ে ছাই বসতঘর, ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিলেন রেজাউল করিম
পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত