বৃহস্পতিবার ১৫ অক্টোবার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

উজিরপুরের সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ, দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা

বরিশাল জেলা প্রতিনিধি: ১৪ অক্টোবার ২০২৬ ১১:৫১ পি.এম

শ্রীমঙ্গল ছবি: বরিশাল জেলা প্রতিনিধি:

বরিশালের উজিরপুর উপজেলার সাতলায় পটিবাড়ী সার্বজনীন দুর্গা ও রাধাগোবিন্দ মন্দিরের নামে দলিলকৃত জমি দখল এবং জমির রেকর্ডে কারসাজির অভিযোগ উঠেছে উপজেলা কৃষক লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক হরশিৎ মন্ডল ওরফে কদম মন্ডল ও তাঁর ভাই সঞ্জিত মন্ডলের বিরুদ্ধে। এ ঘটনায় মন্দিরের সম্পত্তি উদ্ধারে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের এডিএম আদালতে মামলা করেছেন মন্দিরের সভাপতি সুনিল কুমার বালা।

 

মন্দির কর্তৃপক্ষের দাবি, জমির রেকর্ডে কারসাজি করে মন্দিরের নামে দলিলকৃত সম্পত্তি থেকে দুই শতক জমি বাদ দেওয়া হয়েছে। এ বিষয়ে উজিরপুর উপজেলা সেটেলমেন্ট অফিস তদন্ত প্রতিবেদন দাখিল করেছে। পাশাপাশি বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিসে শুনানির সময় জমির মাঠ পর্চায় কারসাজির বিষয়টি উঠে এসেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আগামী ২ নভেম্বর এ বিষয়ে সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে সংশ্লিষ্ট দপ্তর থেকে জানানো হয়েছে।

 

মন্দিরের সম্পত্তি নিয়ে বিরোধের ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। অন্যদিকে, বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করতে মন্দির কমিটির সাবেক সভাপতি ও সাংবাদিক নিকুঞ্জ বালা পলাশের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।

 

দলিলের জমি নিয়ে বিরোধ

 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১১ সালে পটিবাড়ী মৌজার জেএল নম্বর ৭, এসএ খতিয়ান নম্বর ৮৩-এর ৩১০ দাগ থেকে তিন শতক জমি পটিবাড়ী সার্বজনীন দুর্গা ও রাধাগোবিন্দ মন্দিরের নামে দলিল করে দেন মৃত রাজেন্দ্র নাথ মন্ডলের ছেলেরা—কার্তিক মন্ডল, সুভাষ মন্ডল ও সুশীল মন্ডল।

 

অভিযোগ রয়েছে, মন্দিরের নামে দলিল করা ওই তিন শতক জমির মধ্যে বিএস মাঠ পর্চায় থাকা দুই শতক জমি কারসাজির মাধ্যমে বাদ দেওয়া হয়। এ ঘটনায় জমিদাতা কার্তিক মন্ডল, সুভাষ মন্ডল ও সুশীল মন্ডল বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিসে অভিযোগ করেন।

 

কালিমন্দিরের জায়গায় ভবন নির্মাণের চেষ্টা

 

মন্দির কর্তৃপক্ষের অভিযোগ, সম্প্রতি দুর্গামন্দিরের উত্তর পাশে অবস্থিত কালিমন্দিরের জায়গা দখল করে সেখানে ভবন নির্মাণের চেষ্টা করা হয়। এ সময় মন্দিরের সভাপতি সুনিল কুমার বালাসহ কমিটির অন্য সদস্যরা বাধা দিলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করেন।

 

এরপর মন্দিরের সম্পত্তি রক্ষায় সুনিল কুমার বালা বাদী হয়ে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের এডিএম আদালতে মামলা করেন। মামলার শুনানি শেষে মন্দিরের জমিতে স্থাপনা নির্মাণের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয় এবং এ বিষয়ে প্রতিবেদন দিতে উজিরপুর উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশনা দেওয়া হয়। পরে সংশ্লিষ্ট ভূমি কার্যালয় থেকে প্রতিবেদন দাখিল করা হয়েছে বলে জানা গেছে।

 

এদিকে, বুধবার বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিসে জমির রেকর্ডসংক্রান্ত অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়। অভিযোগকারী পক্ষের দাবি, শুনানিতে মন্দিরের নামে দলিলকৃত জমি থেকে দুই শতক বাদ দেওয়ার ক্ষেত্রে কারসাজির প্রমাণ পাওয়া গেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্ণাঙ্গ বক্তব্য পাওয়া যায়নি।

 

সাংবাদিক নিকুঞ্জ বালা পলাশের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

 

এদিকে, বুধবার সকালে বরিশাল রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন হরশিৎ মন্ডল ওরফে কদম মন্ডল এবং তাঁর ভাই সঞ্জিত মন্ডল। সংবাদ সম্মেলনে মন্দির কমিটির সাবেক সভাপতি ও সাংবাদিক নিকুঞ্জ বালা পলাশকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

 

এ বিষয়ে সাংবাদিক নিকুঞ্জ বালা পলাশ বলেন, হরশিৎ মন্ডল ও সঞ্জিত মন্ডল একই বাড়ির বাসিন্দা। মন্দিরের সম্পত্তি এবং তাঁর ব্যক্তিগত সম্পত্তি নিয়ে তাঁদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সাংবাদিকতার কারণে প্রায় ৩০ বছর ধরে তিনি বরিশাল নগরীতে বসবাস করছেন। এ সুযোগে আওয়ামী লীগ সরকারের আমলে অভিযুক্তরা এলাকায় প্রভাব বিস্তার করে তাঁর বেশ কিছু সম্পত্তি দখল করেছেন বলে তিনি অভিযোগ করেন।

 

তিনি আরও বলেন, এসব সম্পত্তি নিয়ে আদালতে একাধিক মামলা চলমান রয়েছে। চলমান মামলাগুলোকে প্রভাবিত করার উদ্দেশ্যে তাঁকে জড়িয়ে নতুন করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে তাঁর দাবি।

 

মন্দিরের সম্পত্তি উদ্ধারের পাশাপাশি জমির রেকর্ডে কারসাজির অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন মন্দির কমিটির সদস্য ও স্থানীয় বাসিন্দারা।

 

তবে এসব অভিযোগের বিষয়ে হরশিৎ মন্ডল ও সঞ্জিত মন্ডলের বক্তব্য পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

আরও খবর

news image

হবিগঞ্জে বকেয়া মজুরি ও পূজার বোনাসের দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি, সংহতি ছাত্র ইউনিয়নের

news image

উজিরপুরের সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ, দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা

news image

বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর

news image

মৌলভীবাজারে ২১০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

news image

কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পুবাইল বাজার একাদশ

news image

মৌলভীবাজারে মোবাইল কোর্টের অভিযান, ৯ মামলায় ৯ হাজার টাকা জরিমানা

news image

কমলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে আদমপুর ইউনিয়ন চেয়ারম্যানের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

news image

নবীনগরে দুর্গাপূজা উপলক্ষে থানা পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

news image

ময়মনসিংহ সদরে বাসে অভিযান, ৫ হাজার ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

news image

ধামইরহাটে শিক্ষার্থীদের মাঝে ৪০০টি বৃক্ষের চারা বিতরণ

news image

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

news image

নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে বাংলাপিডিয়া ও মুক্তিযুদ্ধের জ্ঞানকোষ উদ্বোধন

news image

নবীনগরে গ্রামীণ ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই

news image

ফুলতলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অনুষ্ঠিত মহড়া

news image

কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

news image

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ার উদ্ধার, ইয়াবা পাচারে অভিনব কৌশল

news image

নবীনগরে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ প্রস্তুতি, ১৩২ মণ্ডপে পূজা

news image

বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

news image

শ্রীপুরে শিক্ষার্থীর আইফোন নিয়ে যাওয়ার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে, ১৭ হাজার টাকা নেওয়ার দাবি

news image

সোনারগাঁয়ে ৯ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

news image

শিরোমণি বাজারে সরকারি উদ্যোগে পাবলিক টয়লেট নির্মাণকাজের উদ্বোধন

news image

মোহনগঞ্জে মুগ্ধ মহিলা উন্নয়ন সংস্থার ৪১ প্রশিক্ষণার্থী পেলেন যাতায়াত ভাতার চেক

news image

কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু

news image

কালিয়াকৈরে দুর্গাপূজায় ১৪৯ মণ্ডপে নিরাপত্তা জোরদারের উদ্যোগ

news image

রূপগঞ্জে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত

news image

গোপালগঞ্জের কাশিয়ানীতে নিশান শেখ নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার।

news image

রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

news image

রাজীবপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স

news image

বেতাগীতে আগুনে পুড়ে ছাই বসতঘর, ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিলেন রেজাউল করিম

news image

পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত