বৃহস্পতিবার ১৫ অক্টোবার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

হবিগঞ্জে বকেয়া মজুরি ও পূজার বোনাসের দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি, সংহতি ছাত্র ইউনিয়নের

হবিগঞ্জ জেলা প্রতিনিধি: ১৪ অক্টোবার ২০২৬ ১১:৫৬ পি.এম

শ্রীমঙ্গল ছবি: হবিগঞ্জ জেলা প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার লস্করপুর ভ্যালির চা-শ্রমিকেরা বকেয়া মজুরি, এরিয়ার টাকা ও শারদীয় দুর্গাপূজার বোনাসসহ তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছেন। নির্ধারিত সময়ের মধ্যে পাওনা পরিশোধ না করায় মালিকপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে এ কর্মসূচি ঘোষণা করেন শ্রমিকেরা। তাঁদের দাবির প্রতি সংহতি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, হবিগঞ্জ জেলা সংসদ ও লস্করপুর ভ্যালি আঞ্চলিক শাখা।

 

বুধবার (১৪ অক্টোবর) দেউন্দী চা-বাগানে চারটি চা-বাগানের শ্রমিকদের অংশগ্রহণে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল।

 

সভায় বাগান পঞ্চায়েতের নেতৃবৃন্দ জানান, দেউন্দী টি কোম্পানি লিমিটেডের ম্যানেজার শ্রমিকদের আশ্বাস দিয়েছিলেন, শারদীয় দুর্গাপূজার আগেই তাঁদের সব বকেয়া পাওনা পরিশোধ করা হবে। কিন্তু বারবার সময়সীমা পরিবর্তন করা হলেও প্রতিশ্রুতি অনুযায়ী পাওনা পরিশোধ করা হয়নি। এতে শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।

 

বাগান পঞ্চায়েতের নেতারা আরও জানান, মালিকপক্ষের বারবার আশ্বাস দিয়েও পাওনা পরিশোধ না করার কারণে শ্রমিকেরা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছেন। আগামীকালের মধ্যে শ্রমিকদের সব দাবি বাস্তবায়ন করা না হলে পরবর্তী কর্মসূচি হিসেবে লংমার্চ ঘোষণা করা হবে বলেও তাঁরা হুঁশিয়ারি দেন।

 

এদিকে, চা-শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সংহতি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, হবিগঞ্জ জেলা সংসদ ও লস্করপুর ভ্যালি আঞ্চলিক শাখা। এক বিবৃতিতে সংগঠন দুটি শ্রমিকদের বকেয়া মজুরি, এরিয়ার টাকা ও শারদীয় দুর্গাপূজার বোনাস দ্রুত পরিশোধের দাবি জানায়।

 

সংগঠনগুলোর নেতারা বলেন, চা-শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধে দীর্ঘসূত্রতা কোনোভাবেই কাম্য নয়। শ্রমিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে তাঁদের সব বকেয়া পরিশোধ এবং দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

 

চা-শ্রমিকদের পাওনা পরিশোধ ও দাবি পূরণে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন শ্রমিক নেতারা ও তাঁদের প্রতি সংহতি প্রকাশকারী সংগঠনগুলোর নেতৃবৃন্দ।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

হবিগঞ্জে বকেয়া মজুরি ও পূজার বোনাসের দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি, সংহতি ছাত্র ইউনিয়নের

news image

উজিরপুরের সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ, দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা

news image

বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর

news image

মৌলভীবাজারে ২১০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

news image

কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পুবাইল বাজার একাদশ

news image

মৌলভীবাজারে মোবাইল কোর্টের অভিযান, ৯ মামলায় ৯ হাজার টাকা জরিমানা

news image

কমলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে আদমপুর ইউনিয়ন চেয়ারম্যানের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

news image

নবীনগরে দুর্গাপূজা উপলক্ষে থানা পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

news image

ময়মনসিংহ সদরে বাসে অভিযান, ৫ হাজার ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

news image

ধামইরহাটে শিক্ষার্থীদের মাঝে ৪০০টি বৃক্ষের চারা বিতরণ

news image

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

news image

নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে বাংলাপিডিয়া ও মুক্তিযুদ্ধের জ্ঞানকোষ উদ্বোধন

news image

নবীনগরে গ্রামীণ ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই

news image

ফুলতলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অনুষ্ঠিত মহড়া

news image

কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

news image

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ার উদ্ধার, ইয়াবা পাচারে অভিনব কৌশল

news image

নবীনগরে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ প্রস্তুতি, ১৩২ মণ্ডপে পূজা

news image

বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

news image

শ্রীপুরে শিক্ষার্থীর আইফোন নিয়ে যাওয়ার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে, ১৭ হাজার টাকা নেওয়ার দাবি

news image

সোনারগাঁয়ে ৯ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

news image

শিরোমণি বাজারে সরকারি উদ্যোগে পাবলিক টয়লেট নির্মাণকাজের উদ্বোধন

news image

মোহনগঞ্জে মুগ্ধ মহিলা উন্নয়ন সংস্থার ৪১ প্রশিক্ষণার্থী পেলেন যাতায়াত ভাতার চেক

news image

কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু

news image

কালিয়াকৈরে দুর্গাপূজায় ১৪৯ মণ্ডপে নিরাপত্তা জোরদারের উদ্যোগ

news image

রূপগঞ্জে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত

news image

গোপালগঞ্জের কাশিয়ানীতে নিশান শেখ নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার।

news image

রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

news image

রাজীবপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স

news image

বেতাগীতে আগুনে পুড়ে ছাই বসতঘর, ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিলেন রেজাউল করিম

news image

পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত