নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি: ১৪ অক্টোবার ২০২৬ ০১:০০ পি.এম
শ্রীমঙ্গলের সময়
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ‘বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’-এ বাংলাপিডিয়া ও মুক্তিযুদ্ধের জ্ঞানকোষের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) গ্রন্থাগারে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাপিডিয়া ও মুক্তিযুদ্ধের জ্ঞানকোষ উদ্বোধন করেন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক অরুন কান্তি গোস্বামী।
এ সময় অধ্যাপক অরুন কান্তি গোস্বামী বলেন, “একটি জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে এবং নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ও গৌরবময় ইতিহাস পৌঁছে দিতে গ্রন্থাগারের ভূমিকা অপরিসীম। গ্রন্থাগারে বাংলাপিডিয়া ও মুক্তিযুদ্ধের জ্ঞানকোষ যুক্ত হওয়ায় স্থানীয় শিক্ষার্থী, তরুণ সমাজ ও গবেষকেরা দেশ, সমাজ এবং স্বাধীনতার সঠিক ইতিহাস সম্পর্কে আরও গভীরভাবে জানার সুযোগ পাবেন।”
গ্রন্থাগারে পৌঁছালে অধ্যাপক অরুন কান্তি গোস্বামীকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা রত্নদীপ দাস রাজু ও রত্নেশ্বর দাস রামু।
পরে তিনি গ্রন্থাগারের বিভিন্ন কর্নার ঘুরে দেখেন এবং বইয়ের সমৃদ্ধ সংগ্রহ ও মনোরম পরিবেশের ভূয়সী প্রশংসা করেন। এ সময় তিনি গ্রন্থাগারের মন্তব্য বইয়ে নিজের মূল্যবান মতামত ও স্বাক্ষর লিপিবদ্ধ করেন।
অধ্যাপক অরুন কান্তি গোস্বামী গ্রন্থাগারের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি নতুন প্রজন্মকে নিয়মিত বই পড়া এবং দেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জ্ঞান অর্জনের আহ্বান জানান।
এ মহতী উদ্যোগে অংশ নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়ায় অধ্যাপক অরুন কান্তি গোস্বামীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা রত্নদীপ দাস রাজু ও রত্নেশ্বর দাস রামু।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বইপ্রেমী ও গ্রন্থাগারের নিয়মিত পাঠকেরা উপস্থিত ছিলেন।
হবিগঞ্জে বকেয়া মজুরি ও পূজার বোনাসের দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি, সংহতি ছাত্র ইউনিয়নের
উজিরপুরের সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ, দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা
বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর
মৌলভীবাজারে ২১০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পুবাইল বাজার একাদশ
মৌলভীবাজারে মোবাইল কোর্টের অভিযান, ৯ মামলায় ৯ হাজার টাকা জরিমানা
কমলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে আদমপুর ইউনিয়ন চেয়ারম্যানের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান
নবীনগরে দুর্গাপূজা উপলক্ষে থানা পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ময়মনসিংহ সদরে বাসে অভিযান, ৫ হাজার ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
ধামইরহাটে শিক্ষার্থীদের মাঝে ৪০০টি বৃক্ষের চারা বিতরণ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত
নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে বাংলাপিডিয়া ও মুক্তিযুদ্ধের জ্ঞানকোষ উদ্বোধন
নবীনগরে গ্রামীণ ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই
ফুলতলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অনুষ্ঠিত মহড়া
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ার উদ্ধার, ইয়াবা পাচারে অভিনব কৌশল
নবীনগরে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ প্রস্তুতি, ১৩২ মণ্ডপে পূজা
বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
শ্রীপুরে শিক্ষার্থীর আইফোন নিয়ে যাওয়ার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে, ১৭ হাজার টাকা নেওয়ার দাবি
সোনারগাঁয়ে ৯ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার
শিরোমণি বাজারে সরকারি উদ্যোগে পাবলিক টয়লেট নির্মাণকাজের উদ্বোধন
মোহনগঞ্জে মুগ্ধ মহিলা উন্নয়ন সংস্থার ৪১ প্রশিক্ষণার্থী পেলেন যাতায়াত ভাতার চেক
কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
কালিয়াকৈরে দুর্গাপূজায় ১৪৯ মণ্ডপে নিরাপত্তা জোরদারের উদ্যোগ
রূপগঞ্জে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত
গোপালগঞ্জের কাশিয়ানীতে নিশান শেখ নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার।
রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
রাজীবপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স
বেতাগীতে আগুনে পুড়ে ছাই বসতঘর, ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিলেন রেজাউল করিম
পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত