শ্রীমঙ্গলের সময় ডেস্ক: ১৯ অক্টোবার ২০২৬ ০৯:০৩ এ.এম
ছবি: সংগ্রহীত
বিতর্ক ও সমালোচনার মুখে অবশেষে মন্ত্রিসভা থেকে বিদায় নিচ্ছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। আজ সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন।
আজ সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ইশরাক হোসেন নিজেই এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ দুপুরে পদত্যাগের ঘোষণা দেওয়ার পাশাপাশি তিনি গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হবেন।
এর আগে, অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে তীব্র বিতর্কের জন্ম দেন এই প্রতিমন্ত্রী। এর জের ধরে গতকাল রোববার (১৮ অক্টোবর) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন বলে সরকারের উচ্চপর্যায়ের একাধিক সূত্র নিশ্চিত করেছে। যদিও গতকাল রাতেও পদত্যাগের এই খবরটিকে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছিলেন ইশরাক। তবে এর কয়েক ঘণ্টার ব্যবধানে আজ সকালে তিনি নিজেই পদত্যাগের ঘোষণা দিলেন।
ফেসবুক পোস্টে ইশরাক হোসেন তাঁর পদত্যাগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মহলের প্রতিক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি লেখেন, ফেসবুকে কিছু সুশীল মানুষকে উল্লাস করতে দেখা যাচ্ছে। তবে ভবিষ্যতে দেশে কোনো আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে, এই সুশীলরা যেন বিদেশ থেকে দেশে ফিরে জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ হয়ে মাঠে নামেন।
মন্ত্রিত্ব ছাড়লেও মাদকের বিরুদ্ধে তাঁর লড়াই অব্যাহত থাকবে জানিয়ে ইশরাক হোসেন বলেন, “এবার সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, একজন বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে কাজ করব, ইনশাআল্লাহ।” এখন থেকে দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বাড়াতে তিনি বিভিন্ন জেলা সফরে মনোযোগ দেবেন বলেও জানান।
উল্লেখ্য, বিতর্কিত কর্মকাণ্ডে ঘনিষ্ঠজনদের নাম জড়িয়ে পড়ার পর গত ১ অক্টোবর সংসদ সদস্য পদ থেকে ইস্তফা দেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। সেই ঘটনার আড়াই সপ্তাহের মাথায় এবার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় মন্ত্রিসভা ছাড়তে হচ্ছে ইশরাক হোসেনকে।
চট্টগ্রামে একই দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান; সর্বোচ্চ নিরাপত্তা বলয়
প্রধানমন্ত্রীর নির্দেশ: আজ দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিচ্ছেন প্রতিমন্ত্রী ইশরাক
দুর্গাপূজায় দেশের সনাতন ধর্মাবলম্বীদের প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা
চলতি বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন : ইসি
মাদক-জুয়া প্রতিরোধে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের নির্দেশ
রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ আজ
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকার আহ্বান তথ্যমন্ত্রীর
চা-শ্রমিকদের মধ্যে ২০ হাজার রেইনকোট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
শ্রীমঙ্গলে বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের ৬১তম ও ৬২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন, প্রথম ধাপে ইউপি ও পৌরসভা
র্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ।
ফোয়াবের প্রকাশনার মোড়ক উন্মোচন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুর রহিম খান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে না যে ৮ দল: ইসি
দুই উপদেষ্টার পদত্যাগপত্র প্রধান উপদেষ্টাকাছে জমা..
প্রবাসী শ্রমিকদের জন্য পাসপোর্ট ফি কমানো হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা
শ্রমিকের অধিকার আদায়ের মহান মে দিবস আজ।
জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টা।
ঐতিহাসিক ৭ মার্চ আজ
শ্রীমঙ্গলে চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার ও চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চেয়ারম্যান-মেয়র হতে লাগবে স্নাতক ডিগ্রি, হবে না সরাসরি ভোট
কবি বেল্লাল হাওলাদারের প্রথম গল্পগ্রন্থ ‘স্মৃতিরা অমলিন‘-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু কাল; উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
বিডিআর হত্যাকাণ্ড তদন্তে ৭ সদস্যের কমিশন গঠন করা হয়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা
বিডিআর হত্যাকাণ্ড তদন্তে ৭ সদস্যের কমিশন গঠন করা হয়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা
বাংলাদেশের গণমাধ্যম সংস্কারে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা প্রদানের আগ্রহ প্রকাশ ।
বিগত ১৫ বছরের নির্বাচন স্পষ্টত প্রহসন -ধর্ম উপদেষ্টা ।
বিডিআর হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিতকরণে আগামী ০৫ (পাঁচ) কার্যদিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা ।
ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ল