নিজস্ব প্রতিবেদক। ০৬ জুলাই ২০২৬ ০৮:৩৭ পি.এম
শ্রীমঙ্গলের সময়
আগামী অক্টোবর মাসকে সামনে রেখে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। সবকিছু অনুকূলে থাকলে প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) ও পৌরসভা নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে সরকারের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় সম্পন্ন হওয়ার পরই তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
সোমবার (৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত এক অনুষ্ঠানে নির্বাচন কমিশনাররা এসব তথ্য জানান।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, অক্টোবরে নির্বাচন আয়োজন করতে হলে অন্তত ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করতে হবে। তবে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে লিখিত ও অলিখিত সমন্বয় জরুরি। তাই সবদিক বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি জানান, বর্তমানে সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা, ইউনিয়ন পরিষদ ও জেলা পরিষদসহ স্থানীয় সরকারের প্রায় সব প্রতিষ্ঠানই শূন্য রয়েছে। আইনি ও বাস্তবতার কারণে উপজেলা পরিষদ গঠনের আগে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন সম্পন্ন করা অধিক যৌক্তিক বলে মনে করছে কমিশন। এ বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করেই নির্বাচন আয়োজনের ক্রম নির্ধারণ করা হবে।
আব্দুর রহমানেল মাছউদ আরও বলেন, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সরকারের ইতিবাচক সহযোগিতা, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কমিশন কাজ করছে।
অনুষ্ঠানে অপর নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, স্থানীয় সরকার নির্বাচনের সব ধরনের প্রাক-প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। আগামী সপ্তাহ থেকে এ প্রস্তুতির অগ্রগতি সম্পর্কে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব নিয়মিত তথ্য জানাতে পারবেন।
তিনি আরও জানান, স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধির খসড়া ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এবং বিভিন্ন মহলের মতামত পর্যালোচনা করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় সরকার বিভাগের সীমানা নির্ধারণ (ডিলিমিটেশন) সংক্রান্ত জটিলতা দ্রুত সমাধানে সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করছে নির্বাচন কমিশন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরএফইডির সভাপতি কাজী এমাদ উদ্দিন জেবেল এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইকরাম উদ-দৌলা। এ সময় নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ, আনোয়ারুল ইসলাম সরকার, ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন, প্রথম ধাপে ইউপি ও পৌরসভা
র্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ।
ফোয়াবের প্রকাশনার মোড়ক উন্মোচন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুর রহিম খান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে না যে ৮ দল: ইসি
দুই উপদেষ্টার পদত্যাগপত্র প্রধান উপদেষ্টাকাছে জমা..
প্রবাসী শ্রমিকদের জন্য পাসপোর্ট ফি কমানো হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা
শ্রমিকের অধিকার আদায়ের মহান মে দিবস আজ।
জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টা।
ঐতিহাসিক ৭ মার্চ আজ
শ্রীমঙ্গলে চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার ও চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চেয়ারম্যান-মেয়র হতে লাগবে স্নাতক ডিগ্রি, হবে না সরাসরি ভোট
কবি বেল্লাল হাওলাদারের প্রথম গল্পগ্রন্থ ‘স্মৃতিরা অমলিন‘-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু কাল; উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
বিডিআর হত্যাকাণ্ড তদন্তে ৭ সদস্যের কমিশন গঠন করা হয়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা
বিডিআর হত্যাকাণ্ড তদন্তে ৭ সদস্যের কমিশন গঠন করা হয়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা
বাংলাদেশের গণমাধ্যম সংস্কারে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা প্রদানের আগ্রহ প্রকাশ ।
বিগত ১৫ বছরের নির্বাচন স্পষ্টত প্রহসন -ধর্ম উপদেষ্টা ।
বিডিআর হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিতকরণে আগামী ০৫ (পাঁচ) কার্যদিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা ।
ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ল