মঙ্গলবার ২৫ আগষ্ট ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকার আহ্বান তথ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক। ২৩ আগষ্ট ২০২৬ ০২:৪৭ পি.এম

ঢাকা শ্রীমঙ্গলের সময়

 জনগণের জানার অধিকার নিশ্চিত করতে এবং সরকারের কর্মকাণ্ড বিশেষ করে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সঠিকভাবে তুলে ধরতে গণমাধ্যম ও তথ্যসেবায় নিয়োজিতদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান।

 

রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং অধীন দপ্তর-সংস্থার প্রধানদের সঙ্গে আয়োজিত পরিচিতি সভায় তিনি এ আহ্বান জানান।

 

তথ্যসচিব মাহবুবা ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন।

 

সভায় তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান বলেন, জনগণের জানার অধিকার নিশ্চিত করা সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। সরকার কী করছে এবং জনগণের স্বার্থে কী কী উদ্যোগ নেওয়া হচ্ছে—এসব তথ্য সঠিক ও নির্ভুলভাবে জনগণের কাছে পৌঁছে দিতে হবে।

 

তিনি বলেন, বর্তমান সরকার দেশের একটি কঠিন সময়ে দায়িত্ব গ্রহণ করেছে। জনগণের স্বার্থ ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে।

 

গণমাধ্যমকে গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ উল্লেখ করে আন্দালিভ রহমান বলেন, অতীতে গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের ক্ষেত্রে যে নিয়ন্ত্রণমূলক পরিবেশ ছিল, তা থেকে বেরিয়ে এসে একটি স্বাধীন, দায়িত্বশীল ও জনবান্ধব গণমাধ্যমব্যবস্থা গড়ে তুলতে হবে।

 

তিনি আরও বলেন, মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং অধীন দপ্তর ও সংস্থার প্রধানদের অভিজ্ঞতা সরকারের কার্যক্রম পরিচালনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের স্বার্থ রক্ষা এবং সরকারের কর্মকাণ্ড যথাযথভাবে জনগণের কাছে তুলে ধরতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

 

নবনিযুক্ত তথ্যমন্ত্রী আন্দালিভ রহমানকে স্বাগত জানিয়ে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, বাংলাদেশের রাজনীতি ও দেশের প্রেক্ষাপটে আন্দালিভ রহমান সবার কাছেই পরিচিত। তিনি একজন সুসংগঠক ও ডায়নামিক ব্যক্তি।

 

প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক ও কর্মসম্পর্কের কথা উল্লেখ করে ইয়াসের খান চৌধুরী বলেন, একই মন্ত্রণালয়ে এখন একসঙ্গে কাজ করার সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগকে মন্ত্রণালয়ের কার্যক্রমে আরও গতি আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

 

এর আগে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, তথ্যসচিব মাহবুবা ফারজানা এবং মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানরা নবনিযুক্ত তথ্যমন্ত্রী আন্দালিভ রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকার আহ্বান তথ্যমন্ত্রীর

news image

চা-শ্রমিকদের মধ্যে ২০ হাজার রেইনকোট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

news image

শ্রীমঙ্গলে বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের ৬১তম ও ৬২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

news image

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন, প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

news image

র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ।

news image

ফোয়াবের প্রকাশনার মোড়ক উন্মোচন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুর রহিম খান

news image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে না যে ৮ দল: ইসি

news image

দুই উপদেষ্টার পদত্যাগপত্র প্রধান উপদেষ্টাকাছে জমা..

news image

প্রবাসী শ্রমিকদের জন্য পাসপোর্ট ফি কমানো হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা 

news image

শ্রমিকের অধিকার আদায়ের মহান মে দিবস আজ।

news image

জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে  স্বরাষ্ট্র উপদেষ্টা।

news image

ঐতিহাসিক ৭ মার্চ আজ

news image

শ্রীমঙ্গলে চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার ও চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

news image

চেয়ারম্যান-মেয়র হতে লাগবে স্নাতক ডিগ্রি, হবে না সরাসরি ভোট

news image

কবি বেল্লাল হাওলাদারের প্রথম গল্পগ্রন্থ ‘স্মৃতিরা অমলিন‘-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত 

news image

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু কাল; উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

news image

বিডিআর হত্যাকাণ্ড তদন্তে ৭ সদস্যের কমিশন গঠন করা হয়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা 

news image

বিডিআর হত্যাকাণ্ড তদন্তে ৭ সদস্যের কমিশন গঠন করা হয়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা 

news image

বাংলাদেশের গণমাধ্যম সংস্কারে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা প্রদানের আগ্রহ প্রকাশ ।

news image

বিগত ১৫ বছরের নির্বাচন স্পষ্টত প্রহসন -ধর্ম উপদেষ্টা ।

news image

বিডিআর হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিতকরণে আগামী ০৫ (পাঁচ) কার্যদিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা ।

news image

ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ল