সোমবার ১৯ অক্টোবার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

​দুর্গাপূজায় দেশের সনাতন ধর্মাবলম্বীদের প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক। ১৬ অক্টোবার ২০২৬ ০৮:৫৮ পি.এম

শ্রীমঙ্গল প্রধানমন্ত্রী তারেক রহমান ছবি: সংগ্রহীত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বাংলাদেশসহ সারাবিশ্বের সনাতন ধর্মাবলম্বী ও হিন্দু সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

​সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিসিয়াল পেজে দেওয়া এক বাণীতে তিনি এ শুভেচ্ছা জানান।

​বাণীতে প্রধানমন্ত্রী বলেন, "হিন্দু ধর্মমতে, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা স্বর্গলোক থেকে মর্ত্যলোকে আসেন এবং ভক্তদের কল্যাণ সাধন করে শত্রুর বিনাশ ও সৃষ্টিকে লালন করেন। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের এই আরাধনা শারদীয় দুর্গোৎসবের তাৎপর্যকে অনন্য মাত্রা দিয়েছে।"

​বাংলাদেশের ঐতিহ্যবাহী সম্প্রদায়িক সম্প্রীতির কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের প্রতিটি ধর্মাবলম্বী ও গোষ্ঠী ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নিজ নিজ ধর্ম পালন করবে। এই ধর্মীয়, সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির সৌন্দর্যই আবহমানকাল ধরে বাংলাদেশের রূপ প্রকাশ করে আসছে। ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়েই একজন বাংলাদেশি হিসেবে আমাদের পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ পরিস্ফুটিত হয়।

​প্রধানমন্ত্রী তার বাণীতে জোর দিয়ে বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। যার যার ধর্মীয় বিধান অনুশীলনের পাশাপাশি মানুষে মানুষে পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতা বজায় রেখে সমাজে শান্তির পরিবেশ বজায় রাখা সবার দায়িত্ব।

​দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পটভূমির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, "হাজারো প্রাণের বিনিময়ে ফ্যাসিস্টের বিতাড়নের পর এবার বাংলাদেশ পুনরায় গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। শুরু হয়েছে বাংলাদেশ পুনর্গঠনের বিশাল কর্মযজ্ঞ। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের জন্য একটি কল্যাণমূলক, নিরাপদ ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠাই আমাদের অঙ্গীকার।"

​বাণীর শেষের দিকে তিনি বলেন, "ধর্ম যার যার-রাষ্ট্র সবার। ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার।"

​দেশের হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের কোনো ধরনের শঙ্কা ছাড়াই নিশ্চিন্তে ও নিরাপদে সারা দেশে দুর্গোৎসব উদযাপনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী পুনরায় সবাইকে শুভেচ্ছা জানান।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

​দুর্গাপূজায় দেশের সনাতন ধর্মাবলম্বীদের প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা

news image

চলতি বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন : ইসি

news image

মাদক-জুয়া প্রতিরোধে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের নির্দেশ

news image

রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ আজ

news image

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকার আহ্বান তথ্যমন্ত্রীর

news image

চা-শ্রমিকদের মধ্যে ২০ হাজার রেইনকোট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

news image

শ্রীমঙ্গলে বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের ৬১তম ও ৬২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

news image

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন, প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

news image

র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ।

news image

ফোয়াবের প্রকাশনার মোড়ক উন্মোচন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুর রহিম খান

news image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে না যে ৮ দল: ইসি

news image

দুই উপদেষ্টার পদত্যাগপত্র প্রধান উপদেষ্টাকাছে জমা..

news image

প্রবাসী শ্রমিকদের জন্য পাসপোর্ট ফি কমানো হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা 

news image

শ্রমিকের অধিকার আদায়ের মহান মে দিবস আজ।

news image

জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে  স্বরাষ্ট্র উপদেষ্টা।

news image

ঐতিহাসিক ৭ মার্চ আজ

news image

শ্রীমঙ্গলে চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার ও চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

news image

চেয়ারম্যান-মেয়র হতে লাগবে স্নাতক ডিগ্রি, হবে না সরাসরি ভোট

news image

কবি বেল্লাল হাওলাদারের প্রথম গল্পগ্রন্থ ‘স্মৃতিরা অমলিন‘-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত 

news image

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু কাল; উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

news image

বিডিআর হত্যাকাণ্ড তদন্তে ৭ সদস্যের কমিশন গঠন করা হয়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা 

news image

বিডিআর হত্যাকাণ্ড তদন্তে ৭ সদস্যের কমিশন গঠন করা হয়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা 

news image

বাংলাদেশের গণমাধ্যম সংস্কারে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা প্রদানের আগ্রহ প্রকাশ ।

news image

বিগত ১৫ বছরের নির্বাচন স্পষ্টত প্রহসন -ধর্ম উপদেষ্টা ।

news image

বিডিআর হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিতকরণে আগামী ০৫ (পাঁচ) কার্যদিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা ।

news image

ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ল