নিজস্ব প্রতিবেদক। ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:৪৩ পি.এম
ছবি: সংগ্রহীত
শ্রীমঙ্গলে অসৎ ও অতিরিক্ত মুনাফালোভী ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি!
আসন্ন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অসৎ ও অতিরিক্ত মুনাফালোভী ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ন্যাশনাল টি কোম্পানির পরিচালক, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির অন্যতম নেতা মহসিন মিয়া মধু।
তিনি বলেন, বিএনপি জনগণের দল, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিনিয়ত বলে আসছেন, দলের কেউ যেন কোন অনৈতিক কাজে না জড়ান। নেতাকর্মীরা যেন সব সময় সাধারণ মানুষের পাশে থাকেন। তিনি আরও বলেন, শ্রীমঙ্গলের ব্যবসায়ীরা কাউকে চাঁদা দিতে হয় না, শ্রীমঙ্গল শহরকে দীর্ঘ বছর থেকে চাঁদাবাজ, সন্ত্রাস মুক্ত রেখেছি, অথচ এই শহরে ব্যবসা-বাণিজ্য করবেন, ডিলারশিপ নেবেন, আর স্থানীয়দের চাহিদা পূরণ না করে অন্যত্র বেশি দামে পণ্য বিক্রি করবেন, তা আর হতে দেওয়া হবে না।
তিনি আরো বলেন,যারা মজুদদারি, সিন্ডিকেট ও কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত মুনাফা হাতিয়ে নেওয়ার চিন্তা করবেন জনগণকে সাথে নিয়ে তাদের কঠোর ভাবে প্রতিহত করা হবে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোডস্থ গদার বাজার এলাকায় ‘বিনা লাভের বাজার’ এর দ্বিতীয় শাখা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহসিন মিয়া অভিযোগ করেন, শ্রীমঙ্গলে ১০ থেকে ১২টি তেলের ডিলার থাকলেও মাত্র একজন বিনা লাভের বাজারে তেল সরবরাহ করছে এবং বাজারে তেলের মজুদের অবস্থান তুলে ধরছে। অন্যরা অজুহাত দেখিয়ে তেল দিতে চায় না, বরং বেশি দামে শ্রীমঙ্গলের বাহিরে বিক্রি করছে। যা নিজ এলাকার জনগণের সাথে প্রতারণার শামিল।
ব্যবসায়ীদের সতর্ক করে তিনি বলেন, যে কোনো পণ্যের প্যাকেটে লেখা নির্ধারিত দামের চেয়ে বেশি দাম নেওয়া যাবে না। বিক্রয় রশিদ ছাড়া পণ্য বিক্রি করলে প্রশাসনের সহযোগিতায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি গণমাধ্যমসহ সচেতন মহলের সহযোগিতা কামনা করেন এবং বলেন, ‘রমজান মাস এলেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখা যায়। অথচ অন্যান্য দেশে রমজানে নিত্যপণ্যের দাম কমে। অতিরিক্ত মোনাফালোভীদের সিন্ডিকেট ভাঙতেই বিনা লাভের বাজার চালু করেছি আর মানুষের দাবির প্রেক্ষিতে দ্বিতীয় শাখা চালু করা হয়েছে, আর তা করা হয়েছে জনকল্যাণের লক্ষে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, এ বাজারে বিনা লাভে পাইকারি মূল্যে খুচরায় বিক্রি করা হচ্ছে- চাল, ডাল, আলু, ডিম,সয়াবিন তেল, ছোলা, মসুর ডাল, খেসারী ডাল, মুগ ডাল, খেজুর, রুআপজা, চিনি, লবণ, পেঁয়াজ, রসুন, সেমাই, আটা-ময়দা, বিস্কুট, চা পাতা, পাউডার ড্রিংকস, সেমাই, নারিকেল,সবজিসহ বিভিন্ন প্রকার নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মো. ইয়াকুব আলী, মো. আতিকুর রহমান জরিপ, খন্দকার আবুল মঈন গোফরান তারেক, কাজী এমদাদুল হক, মো. সেলিম মিয়া, মোবারক হোসেন, যুবদল নেতা কাজী আব্দুল গফুর, ইসমাইল হোসেন, আব্দুর রহমান খান পাশা, গোলাম হোসেন ভূট্টো, পরিবহন শ্রমিক নেতা ময়না মিয়া, মিছির আলী, দুলাল মিয়াসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সাংবাদিকদের সম্মানে মৌলভীবাজার জেলা জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত।
শ্রীমঙ্গল-কমলগঞ্জে শহর সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নিলেন নবনির্বাচিত এমপি হাজী মুজিব।
সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবনযাপন
ভোট অধিকার ফিরে পেয়ে ,আটপাড়া-কেন্দুয়া বাসী নির্বাচিত করেছেন যোগ্য ব্যক্তিকে , যুব নেতা মোঃ কামাল উদ্দিন
শ্রীমঙ্গলে ভূনবীর ইউপির সকল মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের মাঝে ইফতারী হাদিয়া প্রদান
শ্রীমঙ্গলে শহীদ ওসমান হাদি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট-এর ফাইনাল ম্যাচটি অত্যন্ত উত্তেজনাপূর্ণ ও জমজমাট পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
জানুয়ারি ২০২৬ মাসে মৌলভীবাজার জেলার “শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি)” নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল থানার ওসি এস কে জহিরুল ইসলাম মুন্না।
অর্ধশতাধিক মামলার ভার মাথায় নিয়ে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য (হাজী মুজিব)
নবনির্বাচিত সংসদ সদস্য এম নাসের রহমান কে স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা অভিনন্দন।
মৌলভীবাজারের বড়লেখায় ভুয়া পরিচয়পত্র দিয়ে অন্যের ভোট দিতে গিয়ে আটক ১
পাবনা জেলা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারসহ আটক ৩
ত্রয়োদশ জাতীয় নির্বাচন-২০২৬: শ্রীমঙ্গলে প্রস্তুতি সম্পন্ন, নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা।
শ্রীমঙ্গল-কমলগঞ্জের উন্নয়নে এমপি প্রার্থী শেখ নূরে আলম হামিদীর ২২ দফা নির্বাচনী ইশতেহার প্রকাশ ..
মৌলভীবাজারে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
চ্যানেল ওয়ান এ মৌলভীবাজার জেলায় নিয়োগ পেলেন সাংবাদিক শাহজাহান।
স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে মৌলভীবাজার-৩ ধানের শীষের প্রার্থী এম নাসের রহমান এর মতবিনিময় সভা।
জামায়াত কর্মীর হাওর পাড়ে হিংসার আগুনে পুড়লো খামার।
মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের মেধা যাচাই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ।
মৌলভীবাজারে ছাত্রশিবিরের আয়োজনে প্রকাশনা উৎসব অনুষ্ঠিত।
চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন ঘিরে শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শ্রম দপ্তরে স্মারকলিপি প্রদান।
শ্রীমঙ্গলে সাংবাদিককে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি....
নিসচা কমলগঞ্জ শাখার উদ্যোগে সড়ক দুর্ঘটনা ক্ষতিগ্রস্ত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ।
শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ, আটক ১
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে হবিগঞ্জে গিয়াস উদ্দিন তাহেরীকে শোকজ
আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পান্না লাল বর্দ্ধনের অবসর গ্রহন।
মাঠপর্যায়ের প্রতিনিধিরাই গণমাধ্যমের মূল শক্তি।
শ্রীমঙ্গলে রশনী পলি ফাইবার কারখানায় বিস্ফোরণ: নিহত ১, আহত ৩
ফুলছড়া চা বাগানে এক বিশাল ভোটার উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত
ভূমিদস্যু রফেজ হাওলাদারের বিরুদ্ধে জালিয়াতি করে জমি দখলের অভিযোগ।
শেরপুরে মাছের মেলায়, বিক্রি নিষিদ্ধ বাঘাড় (বাঘ) মাছ প্রকাশ্যে বিক্রি হচ্ছে।