নিজস্ব প্রতিবেদক। ২০ ফেব্রুয়ারি ২০২৫ ০৫:১৭ পি.এম
ছবি: সংগ্রহীত
শ্রীমঙ্গলে টিআইবি'র উদ্যোগে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত
শ্রীমঙ্গলে বুধবার (১৯ ফেব্রুয়ারী) শিক্ষক-অভিভাবক ও এলাকাবাসী সম্মিলিতভাবে উদ্যোগ নিলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ত্বরান্বিত হবে মন্তব্য করেছেন মো: রফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা শ্রীমঙ্গল-মৌলভীবাজার । তিনি উপজেলার পশ্চিম শ্রীমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। শিক্ষা কর্মকর্তা আরো বলেন, শ্রীমঙ্গল উপজেলায় মোট ১৩৮টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। শুধুমাত্র সরকারি উদ্যোগে সকল বিদ্যালয়ের সকল সমস্যা সমাধান সম্ভব নয়। এর জন্য প্রয়োজন এলাকাবাসী ও অভিভাবকদের সম্মিলিত প্রয়াস। তিনি সচেতন নাগরিক কমিটি (সনাক) শ্রীমঙ্গল ও অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি)কে এ ধরনের একটি আয়োজনে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশে (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), শ্রীমঙ্গল এর সহযোগী সংগঠন এসিজি’র সহযোগিতায় এবং পশ্চিম শ্রীমঙ্গল সরকারি প্র্থামিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত উক্ত নাগরিক সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সতেচন নাগরিক কমিটি(সনাক) শ্রীমঙ্গল এর সভাপতি দ্বীপেন্দ্র চন্দ্র ভট্টাচার্য্য, সাবেক সভাপতি সৈয়দ নেছার আহমেদ, এলকার প্রবীন মুরব্বী ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মো: হাজী কেরামত আলী, মো: সিরাজুল ইসলাম, সাংবাদিক জবর আলী রানা প্রমুখ।
সচেতন নাগরিক কমিটি (সনাক), শ্রীমঙ্গল কর্তৃক গঠিত অ্যাকটিভ সিটিজেন গ্রুপ(এসিজি)’র মাধ্যমে বিগত ২০২৩ সাল থেকে সনাক, পশ্চিম শ্রীমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করে আসছে। উক্ত কার্যক্রমের ধারাবাহিকতায় অদ্য ১৯ ফেব্রুয়ারী বুধবার সকাল ১০.৩০ মিনিটে বিদ্যালয়ের শিক্ষক- অভিভাবক, এলাকার সুশীল সমাজ, বিদ্যালয় পরিচানলনা কমিটির সাবেক ও বর্তমান সদস্যবৃন্দদেরকে নিয়ে নাগরিক সমাবেশের আয়োজন করা হয়। উক্ত নাগরিক সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবর্ণা চ্ক্রবর্তী। সমাবেশে স্বাগত বক্তব্য প্রদান করেন সনাক শ্রীমঙ্গলের পশ্চিম শ্রীমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসিজির সমন্বয়ক তাহমিনা আক্তার রুমি এবং বিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার চিত্র তুলে ধরেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক নীথেন্দ্র রায়।
বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নযোগ্য দিক তুলে ধরেন উপস্থিত অভিভাবকগণ। বিদ্যালয়ের অভিভাবক মুন্নি বেগম বলেন যে, প্রতি পরীক্ষার পর যদি শিক্ষার্থীদের হাতে ফলাফল বিবরণী তুলে দেওয়া হয় তাহলে আমরা অভিভাবকগণ শিশুদের উন্নতি ও উন্নয়নযোগ্য দিক সম্পর্কে জানতে পারব। বিউটি বেগম বলেন যে, এখন আমরা প্রতিদিনই আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে বিদ্যালয়ে আসি কিন্তু বিদ্যালয়ে অভিভাবকদের বসার কোন ব্যবস্থা নাই। এ ব্যপারে বিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এছাড়াও উপস্থিত এলাকাবাসীর কাছ থেকে বিদ্যালয়ের সীমানা প্রাচীর, মাঠের পাশ দিয়ে বহমান নালার গাইড ওয়াল, নিরাপদ পানীয় জলের ব্যবস্থার ব্যপারে দৃষ্টি দেওয়ার অনুরোধ করা হয়। বিশেষ অতিথির বক্তব্যে সনাক সভাপতি দ্বীপেন্দ্র চন্দ্র ভট্টাচার্য্য ও সাবেক সভাপতি সৈয়দ নেছার আহমেদ উভয়ই বিদ্যালয়ের শিক্ষার মনোন্নয়নের লক্ষ্যে অভিভাবক ও এলাকাবাসীর যৌথ উদ্যোগের প্রতি গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবর্ণা চক্রবর্তী বলেন আজ আমাদের অত্যন্ত আনন্দের দিন, কেননা আমরা ইতিপূর্বে এক সংগে এতসংখ্যক অভিভাবক বিদ্যালয়ে উপস্থিত করতে পারিনি। সনাক টিআইবি কে অসংখ্য ধন্যবাদ এধরণের একটি ইভেন্ট আয়োজনে সহযোগিতা প্রদানের জন্য। আজকের সমাবেশের মাধ্যমে যে সকল সমস্যা উঠে আসল সেগুলো আমরা যথাসাধ্য সমাধানের চেষ্টা করব এবং উপজেলা শিক্ষা অফিসের মাধ্যমে বড় বড় সমস্যাগুলো সমাধানের উদ্যোগ গ্রহণ করব।
সাংবাদিকদের সম্মানে মৌলভীবাজার জেলা জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত।
শ্রীমঙ্গল-কমলগঞ্জে শহর সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নিলেন নবনির্বাচিত এমপি হাজী মুজিব।
সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবনযাপন
ভোট অধিকার ফিরে পেয়ে ,আটপাড়া-কেন্দুয়া বাসী নির্বাচিত করেছেন যোগ্য ব্যক্তিকে , যুব নেতা মোঃ কামাল উদ্দিন
শ্রীমঙ্গলে ভূনবীর ইউপির সকল মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের মাঝে ইফতারী হাদিয়া প্রদান
শ্রীমঙ্গলে শহীদ ওসমান হাদি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট-এর ফাইনাল ম্যাচটি অত্যন্ত উত্তেজনাপূর্ণ ও জমজমাট পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
জানুয়ারি ২০২৬ মাসে মৌলভীবাজার জেলার “শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি)” নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল থানার ওসি এস কে জহিরুল ইসলাম মুন্না।
অর্ধশতাধিক মামলার ভার মাথায় নিয়ে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য (হাজী মুজিব)
নবনির্বাচিত সংসদ সদস্য এম নাসের রহমান কে স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা অভিনন্দন।
মৌলভীবাজারের বড়লেখায় ভুয়া পরিচয়পত্র দিয়ে অন্যের ভোট দিতে গিয়ে আটক ১
পাবনা জেলা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারসহ আটক ৩
ত্রয়োদশ জাতীয় নির্বাচন-২০২৬: শ্রীমঙ্গলে প্রস্তুতি সম্পন্ন, নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা।
শ্রীমঙ্গল-কমলগঞ্জের উন্নয়নে এমপি প্রার্থী শেখ নূরে আলম হামিদীর ২২ দফা নির্বাচনী ইশতেহার প্রকাশ ..
মৌলভীবাজারে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
চ্যানেল ওয়ান এ মৌলভীবাজার জেলায় নিয়োগ পেলেন সাংবাদিক শাহজাহান।
স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে মৌলভীবাজার-৩ ধানের শীষের প্রার্থী এম নাসের রহমান এর মতবিনিময় সভা।
জামায়াত কর্মীর হাওর পাড়ে হিংসার আগুনে পুড়লো খামার।
মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের মেধা যাচাই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ।
মৌলভীবাজারে ছাত্রশিবিরের আয়োজনে প্রকাশনা উৎসব অনুষ্ঠিত।
চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন ঘিরে শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শ্রম দপ্তরে স্মারকলিপি প্রদান।
শ্রীমঙ্গলে সাংবাদিককে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি....
নিসচা কমলগঞ্জ শাখার উদ্যোগে সড়ক দুর্ঘটনা ক্ষতিগ্রস্ত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ।
শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ, আটক ১
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে হবিগঞ্জে গিয়াস উদ্দিন তাহেরীকে শোকজ
আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পান্না লাল বর্দ্ধনের অবসর গ্রহন।
মাঠপর্যায়ের প্রতিনিধিরাই গণমাধ্যমের মূল শক্তি।
শ্রীমঙ্গলে রশনী পলি ফাইবার কারখানায় বিস্ফোরণ: নিহত ১, আহত ৩
ফুলছড়া চা বাগানে এক বিশাল ভোটার উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত
ভূমিদস্যু রফেজ হাওলাদারের বিরুদ্ধে জালিয়াতি করে জমি দখলের অভিযোগ।
শেরপুরে মাছের মেলায়, বিক্রি নিষিদ্ধ বাঘাড় (বাঘ) মাছ প্রকাশ্যে বিক্রি হচ্ছে।