সোমবার ০২ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

রিসোর্টে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক। ২০ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:৫৯ পি.এম

শ্রীমঙ্গল ছবি: মানববন্ধন থেকে সংগ্রহীত

রিসোর্টে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন

 

 শ্রীমঙ্গলে রিসোর্টের আড়ালে পতিতা ব্যবসার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে শতাধিক নারী পুরুষ "ছাত্র জনতার" ব্যানারে ।

 

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) দুপুরে শ্রীমঙ্গল চৌমুহনীতে ‘দিলবরনগর গ্রামের সচেতন ছাত্র-জনতা’র ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে উপজেলার সদর ইউনিয়নের দিলবর নগর গ্রামের শতাধীক নারী, পুরুষ, স্কুল কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা অংশ নেয়। 

 

সমাবেশে অংশ নেয়া ছাত্র ও গ্রামবাসী অভিযোগ করে বলেন- ‘২ বৎসর পূর্বে শ্রীমঙ্গল শহরের জনৈক নজরুল ইসলাম শাহীন দিলবরনগর গ্রামে একটি বাড়ি ভাড়া নিয়ে হিলপার্ক নামে রিসোর্ট ব্যবসা শুরু করেন।

 

রিসোর্টে উচ্চস্বরে গান বাজনা, মাদক সেবন, পতিতাবৃত্তিসহ নানা অসামাজিক কার্যক্রম চলতে থাকে। পাশে স্কুল, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা থাকায় মুসল্লী, স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রীদের বিব্রতকর পরিস্থিতিরি মুখে পড়তে হয়। এনিয়ে এলাকাবাসী বার বার নিষেধ করেও কোন লাভ হয়নি’। 

 

ছাত্ররা বলেন, ‘বিগত ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের সময় বিক্ষুদ্ধ ছাত্র-জনতা এই রিসোর্টে হামলা-ভাংচুর চালিয়ে বন্ধ করে দেয়। ছাত্র-জনতা সেখান থেকে ৫ নারীকে আটক করে। এসব নারীরা পতিতাবৃত্তির সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এরপর থেকে রিসোর্টের মালিক নজরুল ইসলাম শাহীন গ্রামের নিরিহ ছাত্র-জনতার বিরুদ্ধে একের পর এক মামলা ও গ্রামের এক যুবককে তুলে নিয়ে নির্যাতন চালায়। সম্প্রতি শাহিন মিয়া ওই রিসোর্টের নাম পরিবর্তন করে আবারও অসামাজিক কার্যকলাপ চালাচ্ছে’। 

 

এসময় গ্রাম থেকে শাহীনের পতিতালয় উচ্ছেদ, গ্রামের প্রতিবাদী ছাত্র-জনতার বিরুদ্ধে হয়রানীমূলক মামলা প্রত্যাহার ও শাহীনকে গ্রেফতারে প্রশাসনের প্রতি দাবী জানানো হয়।

 

এসময় বৈষম্যবিরোধী ছাত্র অন্দোলনের নেতা মো. মুজাহিদুল ইসলাম, জাতীয় নাগরিক কমিটির নিলয় তন্ময়, গ্রামবাসীর পক্ষে মনির মিয়া, কামরুন নাহার, কামাল মিয়া, তাজুল ইসলাম, মামুন মিয়া, মো. আলাউদ্দিন, শরীফ মিয়া, কলেজ ছাত্র আলী হায়দার, নাঈম হোসেন, ইমরান মিয়া, মহরম আলী হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

উল্লেখ্য, এদিকে গত কালকেও (বুধবার) তংথাই রেস্ট হাউজ নামে একটি প্রতিষ্ঠান থেকে তিন খদ্দেরসহ নড়াইল জেলার এক নারীকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। পরে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে। 

 


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

সাংবাদিকদের সম্মানে মৌলভীবাজার জেলা জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত।

news image

শ্রীমঙ্গল-কমলগঞ্জে শহর সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নিলেন নবনির্বাচিত এমপি হাজী মুজিব।

news image

সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবনযাপন

news image

ভোট অধিকার ফিরে পেয়ে ,আটপাড়া-কেন্দুয়া বাসী নির্বাচিত করেছেন যোগ্য ব্যক্তিকে , যুব নেতা মোঃ কামাল উদ্দিন 

news image

শ্রীমঙ্গলে ভূনবীর ইউপির সকল মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের মাঝে ইফতারী হাদিয়া প্রদান

news image

শ্রীমঙ্গলে শহীদ ওসমান হাদি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট-এর ফাইনাল ম্যাচটি অত্যন্ত উত্তেজনাপূর্ণ ও জমজমাট পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

news image

জানুয়ারি ২০২৬ মাসে মৌলভীবাজার জেলার “শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি)” নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল থানার ওসি এস কে জহিরুল ইসলাম মুন্না।

news image

অর্ধশতাধিক মামলার ভার মাথায় নিয়ে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য (হাজী মুজিব)

news image

নবনির্বাচিত সংসদ সদস্য এম নাসের রহমান কে স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা অভিনন্দন।

news image

মৌলভীবাজারের বড়লেখায় ভুয়া পরিচয়পত্র দিয়ে অন্যের ভোট দিতে গিয়ে আটক ১  

news image

পাবনা জেলা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারসহ আটক ৩

news image

ত্রয়োদশ জাতীয় নির্বাচন-২০২৬: শ্রীমঙ্গলে প্রস্তুতি সম্পন্ন, নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা।

news image

শ্রীমঙ্গল-কমলগঞ্জের উন্নয়নে এমপি প্রার্থী শেখ নূরে আলম হামিদীর ২২ দফা নির্বাচনী ইশতেহার প্রকাশ ..

news image

মৌলভীবাজারে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

news image

চ্যানেল ওয়ান এ মৌলভীবাজার জেলায় নিয়োগ পেলেন সাংবাদিক শাহজাহান।

news image

স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে মৌলভীবাজার-৩ ধানের শীষের প্রার্থী এম নাসের রহমান এর মতবিনিময় সভা।

news image

জামায়াত কর্মীর হাওর পাড়ে হিংসার আগুনে পুড়লো খামার।

news image

মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের মেধা যাচাই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ।

news image

মৌলভীবাজারে ছাত্রশিবিরের আয়োজনে প্রকাশনা উৎসব অনুষ্ঠিত।

news image

চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন ঘিরে শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শ্রম দপ্তরে স্মারকলিপি প্রদান।

news image

শ্রীমঙ্গলে সাংবাদিককে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি....

news image

নিসচা কমলগঞ্জ শাখার উদ্যোগে সড়ক দুর্ঘটনা ক্ষতিগ্রস্ত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ।

news image

শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ, আটক ১

news image

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে হবিগঞ্জে গিয়াস উদ্দিন তাহেরীকে শোকজ

news image

আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পান্না লাল বর্দ্ধনের অবসর গ্রহন।

news image

মাঠপর্যায়ের প্রতিনিধিরাই গণমাধ্যমের মূল শক্তি।

news image

শ্রীমঙ্গলে রশনী পলি ফাইবার কারখানায় বিস্ফোরণ: নিহত ১, আহত ৩ 

news image

ফুলছড়া চা বাগানে এক বিশাল ভোটার উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

news image

ভূমিদস্যু রফেজ হাওলাদারের বিরুদ্ধে জালিয়াতি করে জমি দখলের অভিযোগ।

news image

শেরপুরে মাছের মেলায়, বিক্রি নিষিদ্ধ বাঘাড় (বাঘ) মাছ প্রকাশ্যে বিক্রি হচ্ছে।  ‎