ঝিনাইগাতীতে ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র্যালি
রাজনীতি · 2026-11-09T11:13:08.000000Z · স্টাফ রিপোর্টার
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত র্যালিটি উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ ও সদস্যসচিব লুৎফর রহমানের নেতৃত্বে বের করা হয়। র্যালিটি ঝিনাইগাতী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।র্যালি শেষে উপজেলা বিএনপি কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, রাজনৈতিক দর্শন ও কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য ও রাজনৈতিক ইতিহাস নিয়েও আলোচনা করেন তাঁরা।এ সময় উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।